এক্সপ্লোর

Adenovirus Death: রাজ্যে ফের অ্যাডিনো আক্রান্ত শিশুর মৃত্যু

Kolkata News: গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত বি সি রায় হাসপাতালে ৪ শিশুর মৃত্যু। নিউমোনিয়ায় মৃত্যু দত্তপুকুর, হাড়োয়া ও বনগাঁর তিন শিশুর। 

কলকাতা: রাজ্যে ফের অ্যাডিনো আক্রান্ত শিশুর মৃত্যু (Adenovirus Death) । বি সি রায় হাসপাতালে দক্ষিণেশ্বরের অ্যাডিনো আক্রান্ত ৬ মাসের শিশুর মৃত্যু। গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত বি সি রায় হাসপাতালে ৪ শিশুর মৃত্যু। নিউমোনিয়ায় মৃত্যু দত্তপুকুর, হাড়োয়া ও বনগাঁর তিন শিশুর। 

রাজ্যে ফের শিশু মৃত্যু:  আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে অ্যাডিনো ভাইরাস। বিভিন্ন হাসপাতালে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত শিশুদের মৃত্য়ু মিছিল। অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই ৪ শিশুর মৃত্যু হল বি সি রায় হাসপাতালে। বনগাঁর বাসিন্দা, ৭মাসের বছরের এক শিশুকে জ্বর-শ্বাসকষ্ট হওয়ায়, প্রথমে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই শিশুকে বি সি রায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাখা হয় আইসিইউতে এরপর শনিবার সব শেষ। ডেথসার্টিফিকেটে উল্লেখ রয়েছে সিভিয়ার নিউমোনিয়ার। দত্তপুকুরের বাসিন্দা দেড়বছরের শিশুর জ্বর, শ্বাসকষ্টের সমস্যা থাকায়, বুধবার হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তার মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, শনিবারই শিশুর ছুটি হয়ে যাওয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর কীভাবে শিশুর মৃত্যু হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার।নিউমোনিয়ার উল্লেখ রয়েছে ডেথ সার্টিফিকেটে।দক্ষিণশ্বের বাসিন্দা, ৬মাসের এক শিশুরও রবিবার বিসি রায় হাসপাতালে মৃত্যু হয়েছে। তাকে জ্বর শ্বাসকষ্ট নিয়ে সোমবার সাগর দত্ত মেডিক্যাল কলেজ থেকে বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয়। ডেথ সার্টিফিকেটে অ্যাডিনো ভাইরাল নিউমোনিয়ার উল্লেখ রয়েছে। হাড়োয়ার বাসিন্দা, ১বছর ২ মাসের শিশু  জ্বর শ্বাস কষ্ট নিয়ে ২৪ ফেব্রুয়ারি বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে তারও মৃত্যু হয়েছে।

বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হয়েছে ১৪১ জন শিশুর। আর এই শিশু মৃত্যু নিয়ে চড়ছে রাজনীতির পারদ। এই প্রেক্ষাপটে অ্যাডিনো-মোকাবিলায় রবিবার ভার্চুয়াল বৈঠকে বসে টাস্ক ফোর্স। বিভিন্ন হাসপাতালে কতজন শিশু ভর্তি রয়েছে। তাদের মধ্যে কতজন অ্যাডিনো আক্রান্ত। পরিকাঠামোর কোনও খামতি রয়েছে কি না। বেডের জন্য অতিরিক্ত ব্যবস্থাপনা প্রয়োজন কি না। কীভাবে হাসপাতাল পরিদর্শন করা হবে। এসব নিয়েই মূলত আলোচনা করেন টাস্ক ফোর্সের সদস্যরা। অ্য়াডিনো সংক্রমণ মোকাবিলা এবং আক্রান্তদের চিকিৎসার বিষয়টি তদারকির জন্য় শনিবারই ৮ সদস্য়ের টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য় সরকার। যার চেয়ারম্যান মুখ্যসচিব। এছাড়াও, কোন হাসপাতালে কতগুলি বেড খালি রয়েছে, জরুরি ভিত্তিতে তা অসুস্থ শিশুর পরিবারকে জানানো যায় কি না, তা নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। অ্যাডিনো-পরিস্থিতি মোকাবিলায় সার্বিকভাবে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হবে।

আরও পড়ুন: Kolkata Metro: বৈঠকে কাটল নির্মীয়মাণ নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর জমিজট

সেরা শিরোনাম

Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget