এক্সপ্লোর

Kolkata Metro: বৈঠকে কাটল নির্মীয়মাণ নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর জমিজট

Kolkata Metro: নবান্নর বৈঠকে কাটল নির্মীয়মাণ নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর জমিজট। নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো রুটে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: নিউ গড়িয়া-এয়ারপোর্টগামী (New Garia- Airport) মেট্রোর কাজের জন্য জমি লাগবে RVNL-এর। কিন্তু, সেই জমি না মেলায় রুবি থেকে এয়ারপোর্ট পর্যন্ত তিন জায়গায় কাজ বাকি রয়েছে। নবান্নের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর, প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে RBNL-এর হাতে।

বৈঠকে কাটল জট: নবান্নর বৈঠকে কাটল নির্মীয়মাণ নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর জমিজট। নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো রুটে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। মিলেছে কমিশনার ওফ রেলওয়ে সেফটির ছাড়পত্র। নিউ গড়িয়া-এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর এই লাইনকে বলা হচ্ছে অরেঞ্জ লাইন। এই অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য ৩২ কিলোমিটার। তার মধ্য়ে ৫ দশমিক ৪ কিলোমিটারে মেট্রো চালুর জন্য অনুমতি মিলেছে। কিন্তু, রুবি থেকে এয়ারপোর্ট যাওয়ার পথে তিন জায়গায় কাজ এখনও সম্পূর্ণ হয়নি।

ভিআইপি বাজার, মেট্রো পলিটন, এবং চিংড়িঘাটা মোড়ের কাছে মেট্রোর কাজের জন্য জমির প্রয়োজন রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL-এর। এই জমির জন্য ব্যস্ত বাইপাসের কোথাও গাড়ি চালাচল বন্ধ করতে হবে, কোথাও আবার গাড়িকে অন্যপথে ঘুরিয়ে দিতে হবে। এতদিন সেই জমি না মেলায় কোথাও মেট্রোর পিলার তৈরি করা যায়নি। কোথাও আবার, পিলার তৈরি হলেও, যার উপর দিয়ে মেট্রো যাবে, সেই গার্ডার বসানো হয়নি। জট কাটাতে শুক্রবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন নির্মাণকারী সংস্থা RVNL, কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা এবং সিইএসসির আধিকারিকরা। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ট্রাফিক সার্ভে করা হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর জমি তুলে দেওয়া হবে RVNL-এর হাতে।

বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলে কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ শেষ করল KMRCL। বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলার সময় বিপর্যয় ঘটে। ধসে পড়ে বাড়ি। একাধিক বাড়িতে ফাটল ধরে।এই পরিস্থিতিতে মেট্রোর টানেলে কংক্রিট বেস স্ল্যাব তৈরির জন্য সাড়ে ৪ মিটার অংশের কাজ বাকি ছিল। সেই কাজই নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে KMRCL। সূত্রের খবর, এই কংক্রিট বেডের ওপর লাইন পাতা সম্ভব হলে, ট্রায়াল রানের জন্য এই অংশের ওপর দিয়ে রেক নিয়ে যাওয়া যাবে ধর্মতলা থেকে হাওড়া পর্যন্ত। 

আরও পড়ুন: Shantanu Banerjee: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনুর আরও সম্পত্তির হদিশ, মিলল বাড়ির খোঁজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget