এক্সপ্লোর

Abhishek Convoy Attack:ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার আরও এক কুড়মি নেতা

Kurmi Leader Arrested: ঝাড়গ্রামে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার হলেন আরও এক কুড়মি নেতা। ধৃতের নাম কৌশিক মাহাতো।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে (Jhargram) অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ে (Abhishek Banerjee Convoy Attack Case) হামলার ঘটনায় গ্রেফতার হলেন আরও এক কুড়মি নেতা (Kurmi Leader Arrested)। ধৃতের নাম কৌশিক মাহাতো। কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। এই নিয়ে ধৃতের সংখ্য়া বেড়ে হল ১১। গত শুক্রবার, গড় শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভাঙা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার পরই গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত। ঝাড়গ্রাম পুলিশের সহায়তায় তাঁকে গ্রেফতার করে সিআইডি। আজ তাঁকে ঝাড়গ্রাম আদালতে তোলা হবে। 

দিনতিনেক আগেই গ্রেফতার আর এক নেতা...
গত শুক্রবার, গড় শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভাঙা হয়। সেই ঘটনায় আগেই কুড়মি সমাজের রাজ্য সভাপতি ও শিক্ষক নেতা রাজেশ মাহাতো-সহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তার পর, দিনতিনেক আগে, এই ঘটনায় জড়িত অভিযোগে কুড়মি সমাজের আরও এক প্রতিনিধিকে গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ধৃতের নাম ধনঞ্জয় মাহাতো ওরফে জয়। পুলিশ সূত্রে দাবি, ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জয় মাহাতো। প্রসঙ্গত, ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জয় মাহাতোর গ্রেফতারির পর কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১০।তবে, জয়ের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয় চাপানউতোর। তৃণমূলের দাবি, ধৃত জয় মাহাতো বিজেপির সক্রিয় কর্মী। ২০২১ সালের বিধানসভা ভোটের সময় থেকে বিজেপি কর্মী হিসেবেই এলাকায় পরিচিত তিনি। গত পুরভোটে, ঝাড়গ্রাম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন জয় মাহাতো। তবে হেরে যান। কখনও বিজেপির পতাকা হাতে, কখনও আবার বিজেপি নেতার সঙ্গে, সোশাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক ছবি রয়েছে তাঁর। কনভয়ে হামলার ঘটনায় আগেই বিজেপিকে দায়ী করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কুড়মিরা মারেনি। টার্গেট করেছিল অভিষেককে। মেরেছে বীরবাহাকে। বিজেপি আদিবাসী ও কুড়মিদের মধ্য়ে লড়াই লাগাতে চাইছে।' অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,' বিজেপির নেতারা বীরবাহার মতো হামলা করেছে। আদবাসী কুড়মিরা বলেছে আমাদের কেউ যুক্ত নয়।' পুলিশ সূত্রে দাবি, কনভয়ে হামলার দিন ঘটনাস্থলে ছিলেন জয় মাহাতো। ঘটনার পর গা ঢাকা দিয়েছিলেন তিনি। সিসিটিভি ফুটেজের সূত্রে ধরে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁর গ্রেফতারির পর ধৃতের সংখ্যা পৌঁছয় ১০। এদিন তা বেড়ে দাঁড়াল ১১।

আরও পড়ুন:ফোন চুরি গেল লন্ডনে, ফেরতও এল পনের মিনিটে !

         

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget