এক্সপ্লোর

TMC News: তৃণমূলে ফের ইস্তফা, এবার সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ ছাড়লেন ইটাহারের বিধায়ক

TMC Leader Resigned: তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা মোশারফ হোসেনের। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ মোশারফের। ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন।

উত্তর দিনাজপুর : তাসের ঘর তৃণমূল, সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা। তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা মোশারফ হোসেনের। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ মোশারফের। ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন। 'বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে', রাজ্যের উন্নয়নে সামিল হতে চাই, বার্তা মোশারফ হোসেনের। 

সম্প্রতি বোলপুর এবং সিউড়ি পুরসভা, দু'জায়গাতেই চেয়ারম্যান ইস্তাফ দিয়েছেন এবং কারণ হিসেবে দেখিয়েছেন 'শারীরিক অসুস্থতা'। পদত্যাগ করলেন সিউড়ির পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। সিউড়ির মহকুমা শাসককে ই-মেলে পাঠান পদত্যাগ পত্র। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা পুরপ্রধানের। ইস্তফা দিলেন বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ। শারীরিক অসুস্থতার কারণে ইস্তফা, দাবি পদত্যাগী চেয়ারপার্সনের। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন পুরসভায় তৃণমূল নেতাদের মধ্যে ইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে। পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অন্যান্য অনেকেই দলে দলে ইস্তফা দিয়েছেন ইতিমধ্যেই। 

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিক তৃণমূল নেতা (বিভিন্ন স্তরের) ইস্তফা দিয়েছেন। সম্প্রতি তৃণমূলের এক হেভিওয়েট জ্যোতিপ্রিয় মল্লিক, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ - দল ছেড়েছেন। ইস্তফা দিয়েছেন যাবতীয় পদ থেকে। শুক্রবার ১৯ জুন, ২০২৬ - জাতীয় কর্ম সমিতির সদস্য পদ-সহ তৃণমূলের যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতিতে গ্রেফতার হয়ে প্রায় ১৪ মাস জেলে ছিলেন। জামিনে মুক্ত হয়েই ফের প্রার্থী হন বিধানসভা ভোটে। তবে এবার বিধানসভা ভোটে হেরেছেন তিনি। 

শুক্রবার তৃণমূল নেত্রীকে চিঠি দিয়ে দলের পদ ছাড়ার কথা জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দল ছাড়ার সিদ্ধান্তের নেপথ্যে, শারীরিক অবস্থার অবনতিকে দায়ী করে প্রাক্তন খাদ্যমন্ত্রী লিখেছেন, 'আমার ৩৫০-এর ওপর সুগার। কিডনিও খারাপ হয়ে গেছে। আমার সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন এবং কোনওপ্রকার মানসিক ও শারীরিক চাপ নেওয়া সম্ভব নয়। এমতাবস্থায় দলের জাতীয় কর্ম সমিতির সদস্যপদের দায়িত্ব পালনে অব্যাহতি চেয়ে নিলাম।' 

গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি 

বধূ নির্যাতনের অভিযোগ, গ্রেফতার গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি। ধৃত গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি ইলা বাগচী। ইলা বাগচী ও তাঁর ছেলের নামে থানায় অভিযোগ। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ধৃত তৃণমূল নেত্রী। মারধর করা হয় তাঁকে, দেওয়া হয় 'চোর' স্লোগান। 

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের আরেক নেতা 

তোলাবাজির অভিযোগে রায়নায় গ্রেফতার তৃণমূল নেতা। অভিযুক্ত রায়না ১ নং ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডল। ধৃতের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা চেয়ে হুমকির অভিযোগ। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
Advertisement

ভিডিও

Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget