এক্সপ্লোর

Anubrata Mondal: ধোপে টিকল না সওয়াল, গরুপাচার মামলায় দিল্লি যেতে হচ্ছে অনুব্রতকে

বর্তমানে আসানসোল জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টের জারি করা প্রোডাকশন ওয়ারেন্ট সেখানেই জমা দেবে ইডি। তার ভিত্তিতে নির্দিষ্ট আদালতে অনুব্রত মণ্ডলকে পেশ করা হবে।

আসানসোল: রাজ্য় ছেড়ে এবার ভিনরাজ্য়ের পথে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ধোপে টিকল না সওয়াল । গরুপাচার মামলায় সায়গল হোসেনের (Saigal Hossain) পর এবার দিল্লি (Delhi)যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)।  তাঁকে দিল্লি (Delhi) নিয়ে যাওয়ার ছাড়পত্র পেল ED । দিল্লির আদালতে বড় ধাক্কা খেলেন অনুব্রত (Anubrata Mondal) । তাঁর নামে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে দিল্লির (Delhi) আদালত। বর্তমানে আসানসোল (Asansol) জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টের জারি করা প্রোডাকশন ওয়ারেন্ট সেখানেই জমা দেবে ইডি। তার ভিত্তিতে নির্দিষ্ট আদালতে অনুব্রত মণ্ডলকে পেশ করা হবে। তবে চাইলে, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টেও আবেদন করতে পারেন অনুব্রত মণ্ডল। 

আদালতের অনুমতিতে অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা নিশ্চিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্য়েই নতুন ট্য়ুইস্ট! পুরনো অভিযোগের প্রেক্ষিতে হওয়া মামলায়, পুলিশ হেফাজতে গেলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি । এবার ইডি কী করবে ? তাদের কাছে কী রাস্তা খোলা ? সূত্রের দাবি, এনিয়ে আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন গোয়েন্দারা।  

সোমবারই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডিকে অনুমতি দিয়েছিল দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্ট (Rouse Avenue Court) । আর ঠিক সেইদিনই এক বছর আগের খুনের চেষ্টার অভিযোগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা করেন এই তৃণমূলকর্মী । 

যার প্রেক্ষিতে বীরভূমের (Birbhum) জেলা তৃণমূল সভাপতিকে মঙ্গলবার ৭ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। ২৪ ঘণ্টার মধ্য়ে এই ট্য়ুইস্ট রাজ্য় রাজনীতিতে একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এবার ED কী করবে? পুলিশ হেফাজতে থাকা অনুব্রতকে কীভাবে তারা দিল্লি (Delhi) নিয়ে যাবে? তাদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে? ইডি সূত্রে দাবি,পুরো বিষয়টা নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে তারা। ইতিমধ্যে আসানসোল জেল কর্তৃপক্ষকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশ জানানো হয়েছে । 

সেই নির্দেশনামার কপি আসানসোল জেলে পৌঁছে দেওয়া হবে। ফের দুবরাজপুর আদালতে (Dubrajpur Court) তোলা হবে অনুব্রতকে। ওইদিন ইডি-র অফিসাররা আদালতে উপস্থিত থাকবেন কি না, তা নিয়েও আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলে সংস্থা সূত্রে দাবি। 

আরও পড়ুন: Duare Sarkar: জাতীয় স্তরে সেরার স্বীকৃতি, মুখ্যমন্ত্রীর 'দুয়ারে সরকার' প্রকল্পকে পুরস্কৃত করবে মোদি সরকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget