এক্সপ্লোর

Anubrata Mondal: আজই কি দিল্লি যাচ্ছেন অনুব্রত মণ্ডল? অর্ডারের কপি পৌঁছল জেলে

পুলিশের পক্ষ থেকে জেল কর্তৃপক্ষকে এখনও কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশের পরেও, অনুব্রতর দিল্লি-যাত্রা নিয়ে সংশয় তৈরি হয়েছে। 

প্রকাশ সিনহা: কলকাতা হাইকোর্টে(Calcutta Highcourt) আবেদন খারিজ হওয়ার পরেও, অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দিল্লি (Delhi)-যাত্রা নিয়ে ধোঁয়াশা। সকাল থেকে আসানসোল জেলে (Asansol Jail) কোনও তৎপরতা চোখে পড়েনি। ইডি-র দাবি, হাইকোর্টের অর্ডারের কপি জেলে পাঠানো হয়েছে। কিন্তু জেলের তরফে কোনও জবাব মেলেনি। জেল সূত্রে খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তার ব্য়বস্থা করার কথা আসানসোল-দুর্গাপুর কমিশনারেটকে  জানানো হয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে জেল কর্তৃপক্ষকে এখনও কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশের পরেও, অনুব্রতর দিল্লি-যাত্রা নিয়ে সংশয় তৈরি হয়েছে। 

শত চেষ্টা করেও দিল্লি যাওয়া আটকাতে পারলেন না অনুব্রত মণ্ডল। শুক্রবারই তাঁর দিল্লি যাত্রা আটকাতে কোনও স্থগিতাদেশ দেয়নি দিল্লি হাইকোর্ট। শনিবারও খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের আবেদন। বীরভূমের তৃণমূল সভাপতির দিল্লি যাত্রা আটকাতে কোনও নির্দেশই দিল না আদালত।  

ফলে গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে আর কোনও বাধা রইল না ইডি-র। অন্যদিকে, এদিন আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা হাসপাতালে ভর্তি করার মতো নয় বলে জানিয়ে দেন সুপার। 

বৃহস্পতিবার বীরভূমের তৃণমূল সভাপতিকে দিল্লি নিয়ে যেতে সবুজ সঙ্কেত দিয়েছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে সেই মামলার শুনানিতে এদিন তাঁর আইনজীবী বলেন, দিল্লি হাইকোর্টে ED মৌখিক আশ্বাস দিয়েছিল যে, প্রোডাকশন ওয়ারেন্ট কার্যকর করবে না। 

আরও পড়ুন, হাড়হিম করা শব্দ, বরফ দিয়ে পাহাড়ে লেখা পবিত্র শব্দ! আজও রহস্যেঘেরা এই পর্বত

একথা শুনে বিচারপতি অনুব্রত মণ্ডলের আইনজীবীর দিকে একাধিক প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, দিল্লি হাইকোর্টে একাধিকবার শুনানি হয়েছে। আপনারা মৌখিক আশ্বাসের ওপর ভরসা করলেন? এখানে তো প্রতি ক্ষেত্রে আপনারা মৌখিক আশ্বাসের প্রতিফলন নির্দেশনামায় চান। এই ধরনের একটা হাই প্রোফাইল মামলায় চাইলেন না কেন? যেখানে অভিযোগ, ED আপনাদের মিথ্যা মামলায় জড়াচ্ছে।

অনুব্রতর আইনজীবী বলেন, তাঁকে উপযুক্ত চিকিৎসা দেওয়ার জন্য শুক্রবার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। ১৭ মার্চ দিল্লি হাইকোর্টে মামলার শুনানি হওয়া পর্যন্ত রক্ষাকবচ দেওয়ার আবেদন জানান। 

প্রসঙ্গত আসানসোল বিশেষ সিবিআই আদালতের নির্দেশে এদিন সকালেই জেল থেকে অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার বিশেষ সিবিআই আদালতের বিচারককে অনুব্রত জানিয়েছিলেন, তাঁর ফিসচুলা ফেটে গেছে। রক্তপাত হচ্ছে। হাসপাতালে প্রায় ৪০ মিনিট ধরে তাঁর শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা। 

বীরভূমের জেলা তৃণমূল সভাপতির এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হওয়ার কোনও দরকার নেই বলে জানিয়ে দেন সুপার। বিচারপতি জানিয়েছেন, শারীরিক অবস্থার কথা মাথায় রেখে, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে হলে ইডি আধিকারিকরা তাঁকে বিমানে করে নিয়ে যাবেন। কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা হাসপাতালের চিকিৎসকরা অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করে ফিট সার্টিফিকেট দিলে, তারপরেই ইডি তাঁকে নিয়ে যেতে পারবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Annapurna Yojana: '১২ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন', মুর্শিদাবাদে গিয়ে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১২ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন', মুর্শিদাবাদে গিয়ে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১১ জনের বিরুদ্ধে FIR
সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১১ জনের বিরুদ্ধে FIR
West Bengal News Live : 'তৃণমূল জমানায় প্রতিহিংসা শিকার', একসঙ্গে ৪৪জন চিকিৎসক-অধ্যাপক বদলি
'তৃণমূল জমানায় প্রতিহিংসা শিকার', একসঙ্গে ৪৪জন চিকিৎসক-অধ্যাপক বদলি
Susmita Dev on Mamata: 'দিদির মনটা নরম, সবাইকে ক্ষমা করে দিতেন', বিজেপি যোগদানের প্রসঙ্গে সুস্মিতা দেবের মুখে হাইস্কুলের ডিবেটর থেকে রিল ক্যুইন
'দিদির মনটা নরম, সবাইকে ক্ষমা করে দিতেন', বিজেপি যোগদানের প্রসঙ্গে সুস্মিতা দেবের মুখে হাইস্কুলের ডিবেটর থেকে রিল ক্যুইন

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget