এক্সপ্লোর

Anubrata Mandal: সকালে উঠে নিয়ম করে জল ঢালতেন, অনুব্রতর দিল্লিযাত্রা আটকালেন শিবঠাকুরই!

Cattle Smuggling Case: জেলে যাওয়ার আগে প্রতিদিন সকালে নিয়ম করে শিবের মাথায় জল ঢালতেন অনুব্রত।

এরশাদ আলম, কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বাগচি, কলকাতা: দীর্ঘ টানাপোড়েনের পর আদালতের অনুমোদন। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরায় সায়। তাতে যখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বদলে গেল পটচিত্র। এক বছর আগে খুনের চেষ্টার অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে মামলা দায়ের করলেন তৃণমূলেরই এক কর্মী। তার জেরেই আটকে গেল অনুব্রতর দিল্লিযাত্রা। আর তাতেই একরাতে খবরের শিরোনামে উঠে এলেন ওই তৃণমূল কর্মী, শিবঠাকুর মণ্ডল। 

কিন্তু অনুব্রতর বিরুদ্ধে অভিযোগকারী এই শিবঠাকুর মণ্ডল আসলে কে? অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আগে কেনই বা তিনি এক বছরেরও বেশি পুরনো অভিযোগ সামনে আনলেন? তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েতপ্রধান শিবঠাকুরের দাবি, বর্তমানে জেলবন্দি অনুব্রত। তাই সাহস পেয়ে অভিযোগ করেছেন তিনি। কিন্তু অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড়, আর সেই সময়ই পুরনো মামলা খুঁচিয়ে তোলা, দুই ঘটনা নেহাত কাকতালীয় নয়, বরং পরিকল্পনা করেই পুরনো মামলা খুঁচিয়ে অনুব্রতর দিল্লিযাত্রা আটকে দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল। 

জেলে যাওয়ার আগে প্রতিদিন সকালে নিয়ম করে শিবের মাথায় জল ঢালতেন অনুব্রত। এমনকি সম্পত্তির খোঁজে নেমে অনুব্রতর যে চালকলের হদিশ পান গোয়েন্দারা,  তার নামও মহাদেবের নামে, কোনওটির নাম 'ভোলেব্যোম রাইস মিল', কোনওটির নাম আবার 'শিবশম্ভু রাইস মিল'। ঘটনাচক্রে অনুব্রতর দিল্লিযাত্রাও এ যাত্রায় আটকালেন সেই শিবঠাকুরই, তবে দেবতুল্য কেউ নন, তৃণমূলের কর্মী, যাঁর নাম শিবঠাকুর।

অনুব্রতর বিরুদ্ধে খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিষয়টি সামনে আনা হল এক বছর পরে। তা-ও ঠিক সেই দিনে, যে দিন অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে ইডি-কে ছাড়পত্র দিল রাউস অ্য়াভিনিউ কোর্ট। আর যাঁর অভিযোগের জেরে অনুব্রত মণ্ডল দিল্লির বদলে, আসানসোল থেকে নিজের জেলার থানার লক আপে ফিরলেন, তিনি অনুব্রতর দল তৃণমূলেরই কর্মী, শিবঠাকুর। তাঁর অভিযোগের প্রেক্ষিতেই 
অনুব্রতর বিরুদ্ধে দ্রুত জামিন অযোগ্য় ধারায় মামলা রুজু করে, হেফাজতে নিল দুবরাজপুর থানার পুলিশ।

২০১৩ সালে তৃণমূল পরিচালিত বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হন শিবঠাকুর। আড়াই বছর পর অনাস্থা প্রস্তাব এনে তাঁকে সরিয়ে দেওয়া হয়। ছয় মাস পর আবার অনাস্থা এনে শিবঠাকুরকে প্রধান পদে ফিরিয়ে আনা হয়। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের আগে পর্যন্ত তিনিই বালিজুড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান ছিলেন। এক বছর আগে অনুব্রত গলা টিপে তাঁকে হত্যার চেষ্টা করেন বলে পুরনো অভিযোগই খুঁচিয়ে তুললেন তিনি। 

সংবাদমাধ্যমে শিবঠাকুর বলেন, "২০১৮-র পঞ্চায়েত ভোটে টিকিট পাওয়া নিয়ে দলের সঙ্গে সমস্যা হয়। একুশের বিধানসভা ভোটের সময়, বিজেপি-তে যোগ দেব শুনে, দুবরাজপুর পার্টি অফিসে ডেকে পাঠিয়ে অনুব্রত মণ্ডল মারধর করেন। গলা টিপে ধরেন।"

এর মধ্য়ে দলের জেলা সভাপতির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করায় শিবঠাকুরের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানিয়েছে বীরভূমের তৃণমূল নেতৃত্ব। যদিও, বিজেপি-র গলায় গোটা বিষয়টি নিয়ে শোনা গেছে কটাক্ষের সুর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget