এক্সপ্লোর

Anubrata Mondal Arrest : নিজাম প্যালেসে ক্যাম্প খাটে কাটল রাত, খেলেন কী অনুব্রত ?

Anubrata Mondal Arrest : সূত্রের খবর রাতে,  ক্যাম্প খাটে বিশ্রামের ব্যবস্থা করা হয় অনুব্রতর ।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : কাল আদালতের নির্দেশের পর সিবিআই গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে নিয়ে এসেছে কলকাতায়। গড়িয়ে গিয়েছে মধ্যরাত। গাড়ি করে কলকাতায় এসে পৌঁছতে বেজে গিয়েছে রাত পৌনে ৩ টে। আগাগোড়া চুপচাপই ছিলেন বীরভূমের দৌর্দণ্ডপ্রতাপ নেতা, যাঁর মুখে প্রবল চাপের সময়ও শোনা গিয়েছে চড়াম-চড়াম, খেলা হবে, বা গুড় বাতাসার মতো ডায়লগ। সেই নেতাই আজ এক্কেবারে চুপ মেরে গিয়েছেন বলেই সূত্রের খবর। 

১৫ তলায় রাত কেটেছে অনুব্রতর
নিজাম প্যালেসে  ১৫ তলায় রাত কেটেছে অনুব্রতর । সূত্রের খবর রাতে,  ক্যাম্প খাটে বিশ্রামের ব্যবস্থা করা হয় অনুব্রতর । পাশে রাখা আছে অক্সিজেন সিলিন্ডার । জানা গিয়েছে, ডায়েট চার্ট মেনেই খাবার দেওয়া হয়েছে অনুব্রতকে । ভোররাতে খাবার খেয়েছেন অনুব্রত । অনুব্রতর সঙ্গে একই ফ্লোরে রয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত ২ ।

একই ফ্লোরে রয়েছেন  এসপি সিনহা, অশোক সাহা । নিয়োগ দুর্নীতি মামলায় SSC-র দুই প্রাক্তন কর্তাকে ১৭ অগাস্ট পর্যন্ত CBI হেফাজতের নির্দেশ দিল আদালত। অযোগ্য চাকরিপ্রার্থীদের দিয়ে ভুয়ো RTI করিয়ে, শান্তিপ্রসাদ সিন্হা জানতে চেয়েছিলেন কত শূন্যপদ রয়েছে। সেই মোতাবেক দেওয়া হয়েছিল নিয়োগপত্র। তাঁর নির্দেশ মতো কাজ করতেন অশোক সাহা। আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে CBI। গত বুধবার দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর, গ্রেফতার করা হয় SSC’র ২ প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহাকে। অভিযোগ, CBI আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তাঁরা। 

আজ থেকেই শুরু হবে জেরা
হেফাজতে পাওয়ার পর গতকাল রাত পৌনে তিনটে নাগাদ অনুব্রত মণ্ডলকে সিবিআই নিয়ে আসে কলকাতায়। তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। রাস্তায় গাড়িতে আসার সময় তাঁকে কিছুটা ক্লান্ত দেখিয়েছে। দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টার যাত্রায় পাশে বসে থাকা সিবিআই আধিকারিকের সঙ্গে মাঝে মধ্যে কথা বলতে  দেখা গেলেও, নিজাম প্যালেসে নেমে অনুব্রত সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি। সিবিআই আধিকারিকদের সঙ্গে চলে যান ভিতরে। সূত্রের খবর, আজ থেকেই শুরু হবে জেরা।
                                                                                                                                                                                                           

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার
Border Secuirity: সীমান্তে নজরদারি-নিরাপত্তায় জোর বিএসএফের ডিজির | ABP Ananda Live
Arjun Singh: মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget