এক্সপ্লোর

Anubrata Mondal: মন খারাপ অনুব্রতের, সিবিআই হেফাজতে গুম মেরে রয়েছেন দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা

Anubrata Health Updates: CBI সূত্রে দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল। কোনও উত্তর দিচ্ছেন না। চুপ করে থাকছেন।

আবির দত্ত এবং পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দফায় দফায় জেরা করছেন সিবিআই (CBI) এর অফিসাররা। তাঁর সম্পত্তির উৎস কী, এখন এটাই খতিয়ে দেখছেন তাঁরা। যদিও, CBI সূত্রে দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল। কোনও উত্তর দিচ্ছেন না। চুপ করে থাকছেন। শুধু তাই নয়, রীতিমত গুম মেরে রয়েছেন তিনি। 

এমনকি আইনজীবীদের সঙ্গেও বিশেষ কথাবার্তা বলছেন না, এমনটাই খবর সূত্রের। অন্যদিকে, আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা পর আজ ফের অনুব্রতর মেডিক্যাল টেস্ট হওয়ার কথা। সিবিআই সূত্রে খবর, মেয়ের সঙ্গে বারবার কথা বলতে চাইছেন অনুব্রত। তাতে রাজি নয় সিবিআই। মূলত দেহরক্ষী সায়গল হোসেনের বিপুল সম্পত্তি সংক্রান্ত বয়ানকে সামনে রেখেই আজ অনুব্রতকে জেরা করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। খবর সূত্রের।

বর্তমানে সিবিআইয়ের নজরে অনুব্রত মণ্ডলের সম্পত্তি! এই সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এল? অনুব্রত মণ্ডলের আয়ের বিষয়টিই খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সূত্রের দাবি, CBI’এর চার্জশিটে উল্লেখ রয়েছে, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত, BSF কমান্ডান্ট সতীশ কুমার মুর্শিদাবাদে পোস্টিং থাকাকালীন, বীরভূম হয়ে প্রায় ২০ হাজার গরু পাচার হয়েছে। গরু পিছু টাকা নেওয়া হত। ইলামবাজারের পশু হাট থেকে গরু পাচার হত বাংলাদেশে। সেফ প্যাসেজ দেওয়ার জন্য টাকা নেওয়া হত। সেই টাকা পৌঁছত প্রভাবশালীদের কাছে। সূত্রের খবর, এ’দিন এই বিষয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করা হয়।     

আরও পড়ুন, তৃণমূলের তিন মন্ত্রীর সম্পত্তির পরিমাণ বৃদ্ধির নিয়ে তরজা, নথি প্রকাশ করে অভিযোগ সিপিএম-এর

সূত্রের দাবি,  ২০১৪ থেকে ২০১৭ সাল, এই ৩ বছরে খুব কম সময়ে অনুব্রত ও তাঁর স্ত্রী-মেয়ের নামে প্রচুর সম্পত্তি কেনা হয়েছে। সূত্রের খবর, এদিন সেই বিষয়েও অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় তাঁর এই সম্পত্তির উৎস কী? অনুব্রত মণ্ডলের সম্পত্তির পরিমাণ তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, তাও গোয়েন্দাদের নজরে রয়েছে। CBI সূত্রে দাবি, তদন্তে অসহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল। কোনও উত্তর দিচ্ছেন না। চুপ করে থাকছেন। আদালতের নির্দেশ মতো এদিনও আধ ঘণ্টা আইনজীবীদের সঙ্গে কথা বলেন অনুব্রত মণ্ডল।                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget