এক্সপ্লোর

Anubrata Mondal: তিহাড়কেই ঘরবাড়ি ভাবতে শুরু করুন, অনুব্রতর আসানসোল ফেরত আবেদনে মন্তব্য ইডি-র

Anubrata Mondal ED: অভিযুক্ত ঠিক করতে পারে না, সে কোন জেলে থাকবে। তিহাড়কেই ঘরবাড়ি ভাবতে শুরু করুন। আরও ৩-৪ বছর থাকতে হতে পারে জেলে।

বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি: আপাতত কেষ্টর কষ্ট কমার কোনও সম্ভাবনা নেই। তিহাড় জেলেই থাকতে হবে গরুপাচার মামলায় ধৃত বীরভূমের তৃণমূল সভাপতিকে।  বৃহস্পতিবার পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ কোর্ট।

অভিযুক্ত ঠিক করতে পারে না, সে কোন জেলে থাকবে। তিহাড়কেই ঘরবাড়ি ভাবতে শুরু করুন। আরও ৩-৪ বছর থাকতে হতে পারে জেলে। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মণ্ডলের আসানসোল জেলে ফেরত যাওয়ার আবেদনের শুনানিতে মন্তব্য ইডি-র আইনজীবীর। 

গত বছরের ১৭ নভেম্বর, আসানসোল জেলে অনুব্রত মণ্ডলকে প্রায় ৫ ঘণ্টা জেরার পর গ্রেফতার করে ইডি। দীর্ঘ আইনি টনাপোড়েনের পর দোলের দিন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে আসে কেন্দ্রীয় সংস্থা। ২১শে মার্চ, ইডি-র হেফাজত শেষে, আপাতত তিহাড় জেলে ঠাঁই হয়েছে অনুব্রত মণ্ডলের। এরই মধ্যে, আসানসোল জেলে ফিরতে চেয়ে আবেদন জানান বীরভূমের তৃণমূল সভাপতি। সোমবার, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ছিল সেই মামলার শুনানি। 

এদিন, অনুব্রতর আইনজীবী সওয়াল করেন, ইডি হেফাজতের মেয়াদ শেষ। তাঁর দিল্লিতে থাকার আর কোনও প্রয়োজন নেই। বাংলায় সিবিআই তদন্ত অগ্রগতির পথে। এখানে শুধু একদিন একদিন করে, অনুব্রতর জেল হেফাজত বাড়ানো হচ্ছে। তাঁকে আসানসোল জেলে ফেরানো হোক। ইডির যদি প্রয়োজন হয়, তিনি আবার তিহাড় জেলে ফিরে আসবেন।  

পাল্টা, ED-র আইনজীবী বলেন, তিহাড় জেলই এখন অনুব্রতর ঘর-বাড়ি। অভিযুক্ত কী করে ঠিক করতে পারেন, তিনি কোথায় থাকবেন? তিনি এখন এই কোর্টের (রাউস অ্য়াভিনিউ কোর্ট) নির্দেশে তিহাড়ে আছেন। অনুব্রতর আবেদনের প্রেক্ষিতে নয়, যদি আসানসোল কোর্ট চায়, তবেই তাঁকে সেখানে পাঠানো হবে।

আরও পড়ুন, বিশেষ কাজের আগে দই খেয়ে বেরোন? শুভর বদলে অশুভ প্রভাব শরীরে?

কোর্টের ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরও তিনি তিহাড় যাত্রা আটকাতে সবরকম চেষ্টা করেছেন। হাইকোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে গেছেন, দুবরাজপুরের পুরনো একটি মামলায় পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে। যদিও শেষ পর্যন্ত তাঁকে তিহাড়ে আসতেই হয়েছে। 

কেন তিনি সেখানে (আসানসোল জেলে) ফিরতে চাইছেন?  ৩-৪ বছরের জন্য (তিহাড়কেই) আপনার ঘরবাড়ি করে নিন। দু’পক্ষের সওয়াল শুনে রায়দান স্থগিত রাখেন বিচারক। বৃহস্পতিবার এই মামলার রায়দান। 

এদিকে, দিল্লি হাইকোর্টে অনুব্রতর জামিনের মামলার শুনানি ২৭ শে জুলাই। ১২ মে পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও। 

অন্যদিকে, এদিন মেয়ের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। সুকন্যাকে গ্রেফতার করা অন্যায় হয়েছে। এটা খুব বাহাদুরির কাজ হয়নি। মেয়ের গ্রেফতারের পর এই প্রথম মুখ খুললেন অনুব্রত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA Murder : চন্দ্রনাথ খুনের তদন্তে বিরাট সাফল্য ! অবশেষে পুলিশের জালে ৩ শার্প শ্যুটার
চন্দ্রনাথ খুনের তদন্তে বিরাট সাফল্য ! অবশেষে পুলিশের জালে ৩ শার্প শ্যুটার
Dilip Ghosh: 'কেন্দ্রের যেসব প্রকল্প বাংলায় লাগু করতে দেওয়া হয়নি...', বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের
'কেন্দ্রের যেসব প্রকল্প বাংলায় লাগু করতে দেওয়া হয়নি...', বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের
West Bengal Weather Today: সকাল থেকেই মেঘলা আকাশ, আজ কোন কোন জেলায় তুমুল ঝড়বৃষ্টি? কী সতর্কবার্তা হাওয়া অফিসের
সকাল থেকেই মেঘলা আকাশ, আজ কোন কোন জেলায় তুমুল ঝড়বৃষ্টি? কী সতর্কবার্তা হাওয়া অফিসের
West Bengal News Today Live Updates: আজ পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন আর কারা ?
আজ পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন আর কারা ?

ভিডিও

TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত
Suvendu Adhikari: সোমে নবান্নে ক্যাবিনেট বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, নবান্ন-সংলগ্ন নিরাপত্তা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার
Mudiali Club | রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল মুদিয়ালি ক্লাব
Subrata Gupta Exclusive: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হয়ে কী বললেন সুব্রত গুপ্ত?
Agnimitra Paul: ব্রিগেডে প্রথম বিজেপি সরকারের শপথ, মন্ত্রী হিসেবে শপথ নিলেন অগ্নিমিত্রা পাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি, বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ! কবে থেকে ?
৩০ হাজার কোটির ক্ষতি, বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ! কবে থেকে ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Vijay and Trisha Krishnan: 'বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত', হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?
'বিজয় আর তৃষার এবার বিয়ে করে নেওয়া উচিত', হঠাৎ কেন এই কথা বললেন রাখি সবন্ত?
West Bengal News Today Live Updates: শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
শপথ নিয়েই রাজ্য পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari PA Death: বড় প্রমাণ এবার হাতেনাতে? গোটা অপারেশনে ৭-৮ দুষ্কৃতী, রেলগেট-এয়ারপোর্টের কাছে মিলল এগুলি!
বড় প্রমাণ এবার হাতেনাতে? গোটা অপারেশনে ৭-৮ দুষ্কৃতী, রেলগেট-এয়ারপোর্টের কাছে মিলল এগুলি!
Embed widget