এক্সপ্লোর

Recruitment Corruption: প্রোমোটারের অফিসে নিয়োগ দুর্নীতির লেনদেন? শান্তনু-ঘনিষ্ঠের অফিস থেকে উদ্ধার চাঞ্চল্যকর নথি

এখনও পর্যন্ত ৫৫ থেকে ৬০ কোটি টাকার লেনদেনর হিসেবে মিলেছে। শান্তনু-ঘনিষ্ঠ অয়ন শীলের অফিসের কম্পিউটারে, কাগজের টুকরোয় মিলল লেনদেনের তথ্য, ইডি সূত্রে দাবি। 

কলকাতা: প্রোমোটারের অফিসে বসে নিয়োগ দুর্নীতির লেনদেন? ওএমআর, চাকরিপ্রার্থীদের তালিকা, অ্য়াডমিট কার্ডের পর এবার টাকার লেনদেনের নথি! ইডি সূত্রে দাবি অয়ন শীলের সল্টলেকের অফিসে মিলেছে টাকার লেনদেনের হিসেব। এখনও পর্যন্ত ৫৫ থেকে ৬০ কোটি টাকার লেনদেনর হিসেবে মিলেছে। শান্তনু-ঘনিষ্ঠ অয়ন শীলের অফিসের কম্পিউটারে, কাগজের টুকরোয় মিলল লেনদেনের তথ্য। 

উদ্ধার ওএমআর শিট: ফের বিপুল সংখ্যক ওএমআর শিট উদ্ধার হয়েছে শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে । সূত্রের খবর, সাড়ে ৩০০ থেকে ৪০০ ওএমআর শিট উদ্ধার করেছে ইডি। শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে ফের জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি। অয়নকে নিয়ে সল্টলেকের অফিসে রাতভর তল্লাশি চালায়। তল্লাশিতে মেলা নথির ভিত্তিতে ফের জিজ্ঞাসাবাদ প্রোমোটার অয়ন শীলকে। শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশিতে চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রের দাবি, 'রাতভর তল্লাশিতে মিলেছে বহু চাকরিপ্রার্থীর তালিকা ও নথি। মিলেছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ডও। এসএসসি দুর্নীতি প্রকাশ্যে আসার পর সল্টলেকে প্রোমোটারের অফিসে লুকিয়ে রাখা হয় নথি, অনুমান গোয়েন্দাদের। 

নথি তথ্য ঘেঁটে উত্তর খুঁজছেন গোয়েন্দারা: শান্তনুর বিভিন্ন ডেরায় গতকালের দিনভর তল্লাশি ও অয়ন শীল-সহ ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে ১০টিরও বেশি বেনামী সম্পত্তির হদিশ, ৭টি কম্পিউটার থেকে উদ্ধার বিভিন্ন জায়গায় মোটা টাকা বিনিয়োগের নথি, হুগলিতেই ৪০টি নির্মাণ কাজ করেছেন শান্তনু, দাবি ইডির। এইসব বিনিয়োগের পিছনে নিয়োগ দুর্নীতির কালো টাকা? নথি তথ্য ঘেঁটে উত্তর খুঁজছেন গোয়েন্দারা। সঙ্গে ঘনিষ্ঠ দের বয়ান ও জিজ্ঞাসাবাদ। 

২৪ ঘণ্টা পার, শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটারের অফিসে ইডির তল্লাশি জারি। শিক্ষায় নিয়োগ ছাড়া পুরসভাতেও কি বেআইনি নিয়োগ চক্র শান্তনুদের? 'শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে উদ্ধার তথ্য। কম্পিউটারের হার্ডডিস্ক থেকে উদ্ধার রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগের তথ্য। কোন পদে কার চাকরি, সেই তথ্য ও তালিকা রয়েছে একই ফোল্ডারে। একটি ফাইলে ১৫০ পাতার তথ্য মিলেছে। রাজ্যজুড়ে পুরসভাতেও কি বেআইনি নিয়োগের চক্র শান্তনুদের? প্রোমোটার অয়ন শীলের এই অফিসই ছিল বেআইনি নিয়োগের কন্ট্রোল রুম। হার্ডডিস্ক থেকে উদ্ধার নথি দেখে প্রশ্ন ইডির

বাংলো, ধাবা, রিসর্ট, বিলাসবহূল ফ্ল্যাট থেকে কোম্পানি যতদিন যাচ্ছে, ততই যেন নিযোগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্যের নতুন নতুন হদিশ পাওয়া যাচ্ছে।  তেমনি সামনে আসছে একের পর এক চাঞ্চল্য ফেলে দেওয়া তথ্য। শনিবার দিনভর বহিষ্কৃত তৃণমূল নেতার বিভিন্ন ডেরায় তল্লাশি চালান ED অফিসাররা। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়, তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে।

কী দাবি ED সূত্রে: তাঁদের জিজ্ঞাসাবাদ করে ও বিভিন্ন নথি ঘেঁটে, আরও ১০ টিরও বেশি বেনামি সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের ৭টি কম্পিউটার থেকে জানা গেছে, বিভিন্ন জায়গায় মোটা টাকা বিনিয়োগ করেছিলেন শান্তনু। মনকী হুগলিতেই 40টি নির্মাণ কাজ করেছেন অয়ন। সূত্রের দাবি, সেখানেও আসলে বিনিয়োগ করেছেন শান্তনু। এখানেই শেষ নয়, অয়ন শীলের প্রোডাকশন হাউস রয়েছে। যার মাধ্যমে, সিনেমা বানাতেও শান্তনু টাকা ঢেলেছিলেন বলে ED সূত্রে দাবি করা হচ্ছে। এর ফলে এখন যে প্রশ্নটি জোরাল হয়ে উঠেছে, তা হল পরোক্ষভাবে কি বিভিন্ন নির্মাণ কাজ ও সিনেমায় নিয়োগ দুর্নীতির টাকা কাজে লাগিয়েছিলেন শান্তনু? ওই ভাবেই কি কালো টাকা সাদা করা হয়েছে? তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ইতিমধ্যে শান্তনুর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে, জোর করে জমি দখলের অভিযোগ তুলেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। 

পিস্তল ধরিয়ে, আমার যে দাম, সেই টাকা আমাকে দেওয়া হয়নি এবং আমার কাছ থেকে লিখিয়ে নেওয়া হয়েছিল! ED সূত্রে দাবি করা হচ্ছে, এরকম ২-৩ জনের বয়ান রেকর্ড করা হয়েছে, যাঁরা শান্তনুর বিরুদ্ধে জোর করে জমি কেড়ে নেওয়ার অভিযোগ জানিয়েছেন।  সূত্রের খবর, সেই সমস্ত সম্পত্তি সম্পর্কে রেজিস্ট্রি অফিস থেকে নথিপত্র চেয়েছে ED. এদিকে শনিবার বলাগড়ের চাঁদরায় শান্তনের যে গেস্ট হাউজে তালা ভেঙে ঢুকেছিলেন ED আধিকারিকরা, এদিন সেখানকার অন্দরমহলে ধরা পড়ল অন্য ছবি। বাড়িটি ED সিল না করলেও, রবিবার সেখানেই দেখা গেল নতুন তালা ঝুলছে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
Weather Today: বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
Buxa Tiger Reserve: অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য
অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য
Baranagar Woman Death: মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১
মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে মেসেজ, কল! বরানগরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য, গ্রেফতার ১

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget