এক্সপ্লোর

Arambagh Bus Service: বাস ধর্মঘটে চরম যাত্রী ভোগান্তি! তিনগুণ ভাড়া টোটো, অটো থেকে প্রাইভেট কার-এ!

বাসমালিকদের দাবি, ব্রিজের উপর দিয়ে বাস চলাচল করতে না দেওয়ায় বাস চালিয়ে লোকসানের মুখে পড়তে হচ্ছে। সেই কারণেই এদিন থেকে বাধ্য হয়ে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রামকৃষ্ণ সেতুতে বাস চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট।
  • বাস বন্ধে পাঁচ শতাধিক বেসরকারি বাস চলাচল ব্যাহত।
  • টোটো, অটো, প্রাইভেট কার তিনগুণ ভাড়া আদায় করছে।
  • দীর্ঘদিন ধরে সেতু সংস্কার শেষ না হওয়ায় ভোগান্তি।

বাপন সাঁতরা, আরামবাগ: বুধবার আরামবাগে বেসরকারি বাস চলাচল বন্ধ ছিল। এ কারণেই আরামবাগে বাস ধর্মঘটে চরম যাত্রী ভোগান্তি। এদিন সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন বাসমালিক সংগঠনগুলি। দীর্ঘ ২ মাসের বেশি সময় ধরে আরামবাগে রামকৃষ্ণ সেতু দিয়ে বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মহকুমা প্রশাসন, পরিবহণ দপ্তর ও পূর্তদপ্তরের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবারও বাস চলাচল বন্ধ থাকছে। ফলে যাত্রীভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও ব্রিজের উপর দিয়ে দীর্ঘ সময় ধরে বাস বন্ধ। তারই প্রতিবাদে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এরফলে বিভিন্ন রুটের প্রায় পাঁচ শতাধিক বেসরকারি বাস চলাচল বন্ধ হলো আরামবাগে। বাস না থাকার সুযোগে তিনগুণ ভাড়া হাঁকাচ্ছে টোটো, অটো থেকে প্রাইভেট কারগুলি। এরফলে গন্তব্যে পৌঁছতে চরম ভোগান্তি সাধারণ মানুষের।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট রাতে আরামবাগের রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে যায়। ব্রিজ সংস্কারের কাজ শুরু হতেই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী বাস থেকে মালবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিজের দুধারে লাগানো হয়েছে হাইট বার। পুজোর আগে ব্রিজে স্বাভাবিক যান চলাচলের প্রতিশ্রতি দেওয়া হলেও এখনও ব্রিজ সংস্কারের কাজ শেষ হয়নি। 

বাসমালিকদের দাবি, ব্রিজের উপর দিয়ে বাস চলাচল করতে না দেওয়ায় বাস চালিয়ে লোকসানের মুখে পড়তে হচ্ছে। সেই কারণেই এদিন থেকে বাধ্য হয়ে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর জেরে যাত্রীদের ভোগান্তি চরমে।

বাসমালিক সংগঠনের দাবি, কাটা সার্ভিসের জেরে ক্ষতির মুখে পড়ছে বাস ব্যবসা। তাই হাইটবারের উচ্চতা বাড়িয়ে বাস চলাচলের অনুমতি চেয়ে আবেদন জানানো হয়। কিন্তু সেই অনুমতি না পাওয়ায় বাস বন্ধের ঘোষণা করে মালিকপক্ষ। সেইমতো এদিন সকাল থেকেই আরামবাগ বাসস্ট্যান্ড কার্যত ফাঁকা থাকে। কালীপুরের অস্থায়ী বাসস্ট্যান্ডে কিছু বাস দাঁড়িয়ে থাকলেও যাত্রী ওঠানামা করেনি। বাসের পরিবর্তে আরামবাগ থেকে বহু টোটো, অটো, মারুতি গাড়ি যাত্রী পরিবহণে ভিড় জমায়। অভিযোগ, যাত্রীদের থেকে যথেচ্ছ ভাড়া চাওয়া হয়েছে। বহু যাত্রী বাধ্য হয়ে সেই ভাড়া দিয়ে যাতায়াত করেন। অনেক নিত্যযাত্রী এদিন বাইক নিয়েও কর্মস্থলে আসেন। তবে এই দুর্ভোগ কবে কাটবে, তার নিশ্চয়তা নেই।            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনও অনড় BJP-র অনন্ত মহারাজ, “ তথ্য যা বলছে, সেটাই বলছি..”
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনও অনড় BJP-র অনন্ত মহারাজ, “ তথ্য যা বলছে, সেটাই বলছি..”
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget