এক্সপ্লোর

Madan Mitra: 'জয়ন্ত-বাহিনীকে ঘনিষ্ঠ ভাবে চিনি, কিন্তু...প্রতিবাদ করলেই খুন হয়ে যাব', বিস্ফোরক মদন মিত্র

Man Mitra On Jayanta Singh Ariadaha Lynching Case: কেন ' খুন হয়ে যাওয়ার আশঙ্কা..' করছেন মদন মিত্র ? কী বলছেন কামারহাটির তৃণমূল বিধায়ক ?

কলকাতা: আড়িয়াদহকাণ্ডে মূলত অভিযুক্ত জয়ন্ত রায়ের নাম এই মুহূর্তে শিরোনামে। যার বিরুদ্ধে আগেও মারধরের অভিযোগ এসেছে। এবার কাঠগড়ায় শাসকদলের এই কর্মী। যা নিয়ে ইতিমধ্যেই শাসকদলে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। এমনিতেই বেধড়ক মারধরের ঘটনা উত্তাল রাজ্য রাজনীতি। প্রশ্ন তুলেছে বিজেপির শীর্ষ নের্তৃত্বও। এদিকে এমন এক পরিস্থিতিতে ঘনিষ্ঠ জয়ন্তের একের পর অত্যাচার ফাঁস, দায় এড়ানোর মরিয়া চেষ্টায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (TMC MLA Madan Mitra)। সদ্য দুদিন আগে, পৃথক প্রেক্ষাপটে বিপদের আশঙ্কা করেছিলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। এবার মদন মিত্র বলেছেন, 'আমি প্রতিবাদ করছি বলে, খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছি।'

দুষ্কৃতীদের সঙ্গে মন্ত্রীদের একাংশেরও যোগাযোগের বিস্ফোরক অভিযোগ 

জয়ন্ত-'ঘনিষ্ঠতার' ছবি প্রকাশ্যে আসার পরেও ঘনিষ্ঠ নয় বলে দাবি মদনের। জয়ন্ত-বাহিনীকে চেনার কথা স্বীকার করেও ঘনিষ্ঠ নেই বলে দাবি জানিয়েছেন তিনি। গ্যাং-জয়ন্তের ত্রাসের জন্য পুলিশকেই দায়ী করে দূরত্ব তৈরির মরিয়া চেষ্টা। প্রতিবাদ করলেই খুন হয়ে যাব, বলছেন খোদ কামারহাটির তৃণমূল বিধায়ক। দুষ্কৃতীদের সঙ্গে মন্ত্রীদের একাংশেরও যোগাযোগের বিস্ফোরক অভিযোগ। 

 আমি প্রতিবাদ করছি বলে, খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছি : মদন মিত্র

'জয়ন্ত-বাহিনীকে ঘনিষ্ঠ ভাবে চিনি, কিন্তু আমি তাদের ঘনিষ্ঠ নই। জয়ন্ত সিংহরা নিমিত্ত মাত্র, পিছনে প্রোমোটারদের বড় হাত রয়েছে। তালতলা ক্লাবের পিছনে কে? কে সভাপতি? এটা পুলিশ বের করতে পারছে না? জয়ন্ত বনাম রিন্টুর দলের মধ্যে এলাকা দখলের লড়াই চলছে। আমি প্রতিবাদ করছি বলে, খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছি।'

সবথেকে বেশি ক্রাইম করায় পুলিশ : মদন

তিনি আরও বলেন, ' পুলিশ দুষ্কৃতীদের সকালে গ্রেফতার করে, বিকেলে বলে হেফাজতে জায়গা নেই। আর জেলে চলে গেলেই তো দুষ্কৃতীরা সব সুবিধা পেয়ে যায়। ব্যারাকপুরের মতো দুষ্কৃতীদের অবাধ স্বর্গরাজ্য আর কোথাও নেই। প্রত্যেক পাড়ায় জুয়া-সাট্টা, বেআইনি মদের ব্যবসা চলছে। প্রতিবাদ করলেই খুন হয়ে যাব। সবথেকে বেশি ক্রাইম করায় পুলিশ', বিস্ফারক অভিযোগ মদনের। দুষ্কৃতীদের সঙ্গে মন্ত্রীদের যোগসাজশেরও অভিযোগ তৃণমূল বিধায়কের। 

আরও পড়ুন, রাজ্যের ১৪ জেলায় দুর্যোগের আশঙ্কা, ভোর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
ISI Spy Suspects Arrested: গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget