এক্সপ্লোর

SSC Scam: শুরু হয়েছিল পার্থকে দিয়ে, পর পর গ্রেফতার শান্তিপ্রসাদ-মানিকরা, কাদের হাতে ছিল শিক্ষা! উঠছে প্রশ্ন

Manik Bhattacharya: শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গত ২৩ জুলাই প্রথম গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। SSC-র প্রাক্তন চেয়ারম্যান থেকে প্রাক্তন উপদেষ্টা ও সচিব। একদা রাজ্যের শিক্ষা প্রশাসনের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন যাঁরা, নিয়োগ দুর্নীতির মামলায় তাঁদেরই গ্রেফতার করেছে ইডি, সিবিআই, যা নিয়ে শিক্ষামহলেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে (SSC Recruitment Scam)।

পার্থকে দিয়ে শুরু, পর পর গ্রেফতার শান্তিপ্রসাদ, অশোক, কল্যাণময়, সুবীরেশ এবং মানিক

শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে, অসংখ্য চাকরিপ্রার্থী রাস্তায় বসে চোখের জল ফেলছেন। আর কিছুদিন আগে অবধি রাজ্যের শিক্ষা প্রশাসনের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন যাঁরা, তাঁরা কেউ সিবিআই (CBI)-ইডি-র (ED) লক আপে, কেউ আবার জেলবন্দি (SSC Scam)।  

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গত ২৩ জুলাই প্রথম গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ১০ অগাস্ট SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অশোক সাহাকে গ্রেফতার করে সিবিআই। ১৫ সেপ্টেম্বর সিবিআই গ্রেফতার করে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। 

আরও পড়ুন: SSC Scam: ‘দাদা, যা তা ভাবে টাকা তুলছেন মানিক’, মেসেজ পেয়েছিলেন পার্থও! চার্জশিটে দাবি ইডি-র

এর চার দিন পর ১৯ সেপ্টেম্বরই আবার সিবিআই-এর হাতে গ্রেফতার হন SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, যিনি আবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও ছিলেন।  আর এবার ইডি-র হাতে গ্রেফতার হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য।

রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ছিল যাঁদের হাতে, পর পর তাঁদের এ ভাবে শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষামহলে। শিক্ষাবিদ পবিত্র সরকার এবিপি আনন্দকে বলেন, "এটা খুব লজ্জার, তখন অনিলায়নের কথা বলা হত...পৃথিবীর কোথাও এরকম নেই।"

গ্রেফতারির তালিকা কি আরও দীর্ঘ হবে!

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তদন্ত এখনও শেষ হয়নি। ভবিষ্যতে গ্রেফতারের এই তালিকা কি আরও দীর্ঘ হবে? শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত আরও কোনও হেভিওয়েট কি গ্রেফতার হবেন?  তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। 

এর মধ্যে আবার মানিক সম্পর্কে পার্থর কাছে অভিযোগ জমা পড়েছিল বলেও জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, পার্থকে তাঁর এক ঘনিষ্ঠ মেসেজ করেছিলেন। তাতে মানিকের বিরুদ্ধে টাকা তোলা, হুমকি দেওয়া, এমনকি নদিয়ার TET-এর মাস্টার শিট চেয়ে চাপ দেওয়ার মতো গুরুতর অভিযোগও করা হয়। চার্জশিটে ইডি জানিয়েছে, পার্থকে পাঠানো সেই মেসেজে লেখা ছিল, 'দাদা, মানিক ভট্টাচার্য যা তা ভাবে টাকা নিচ্ছেন। করোনার সময় কলেজ বন্ধ থাকাকালীন, প্রত্যেকটা বেসরকারি বিএড কলেজ থেকে ছাত্র পিছু ৫০০ টাকা করে নিয়েছেন। ছাত্ররা টাকা দিতে না পারায় কলেজই টাকা দিয়েছে। আবার তিনি ছাত্র পিছু ৫০০ টাকা করে চেয়েছেন। তিনি কলেজ কর্তৃপক্ষকে হেনস্থা করেন এবং টাকা দেওয়ার জন্য হুমকি দেন। নদিয়ায় প্রাথমিকে টেটের ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু মানিক ভট্টাচার্য চেয়ারম্যানকে বলছেন, ইন্টারভিউয়ের নম্বর না বসিয়ে, সই করা মাস্টার শিট দিতে'। কিন্তু অভিযোগ পেয়ে পদক্ষেপ করার পরিবর্তে পার্থ ওই মেসেজ মানিককেই ফরোয়ার্ড করে বলে দাবি ইডি-র।

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget