এক্সপ্লোর

Asha Workers Protest: 'দিদি কেন মাসের পর মাস টাকা দেবে না? কীভাবে সংসার চলবে আমাদের?' বিক্ষোভের মধ্যেই অসুস্থ এক আশাকর্মী!

বিক্ষোভ চলাকালীনই এক আশা কর্মী ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান।

কলকাতা: আশা কর্মীদের বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি।  আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে রাজ্যজুড়ে তুলকালাম। জেলায় জেলায় কলকাতামুখী আন্দোলনরত আশা কর্মীদের ধরপাকড়। পুলিশি ব্যারিকেড ভেঙেই এগিয়ে যাওয়ার চেষ্টা। অনেকেই ব্যারিকেডের উপরে উঠে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, যদিও মহিলা পুলিশ কর্মীরা তাঁদের নামিয়ে দেন। আজ শহরের একাধিক জায়গায় জমায়েত করেছেন আশা কর্মীরা। সব জায়গাতেই অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন এক আশা কর্মী।  

বিক্ষোভ চলাকালীনই এক আশা কর্মী ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। কোনওরকমে জল ছিটিয়ে, পাখার বাতাস করে তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করেন বাকিরা।  

এদিন, ১৫ হাজার টাকা বেতন-সহ কয়েকদফা দাবিতে রাজ্যজুড়ে কর্মবিরতি আশা কর্মীদের। টানা ৩০ দিন ধরে রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করছেন আশা কর্মীরা । এই অভিযানে অশান্তির আশঙ্কা ঘিরে এদিন সকাল থেকেই স্বাস্থ্য ভবন চত্বরে কড়া নিরাপত্তা ছিল।                                              

১০ দফা দাবিতে একমাস ধরে রাজ্যজুড়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশা কর্মীরা। তাঁদের প্রধান দাবিদাওয়ার মধ্যে রয়েছে, ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য। বকেয়া ইনসেনটিভ মেটানো এবং মাতৃত্বকালীন ছুটি।  

গত ৭ জানুয়ারিও আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে স্বাস্থ্যভবনের সামনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। আশা কর্মীদের দাবি, তাঁদের দাবিদাওয়া শোনার জন্য বুধবার স্বাস্থ্য ভবনে সময় দিয়েছিল কর্তৃপক্ষই। সেইমতো এদিন জেলার নানা প্রান্ত থেকে স্বাস্থ্য ভবন চত্বরে জমায়েত কর্মসূচি নেন তাঁরা। তারপরেও কেন পদে পদে পুলিশি বাধার মুখে পড়তে হল, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন তাঁরা। 

আশাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি ধরা পড়েছে হাওড়া স্টেশনে। আশাকর্মীদের রুখতে এদিন কার্যত দুর্গে পরিণত হয়েছিল স্বাস্থ্য ভবন চত্বর। বেনফিশ মোড় গার্ডরেল দিয়ে ঘিরে দেয় পুলিশ। স্বাস্থ্য ভবনের সামনের রাস্তার আরেক প্রান্তে, নবদিগন্ত অফিসের সামনে লোহার প্রাচীর খাড়া করেছিল পুলিশ।  

এদিকে, এই ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'বর্বর সরকার। ইতর পুলিশ। মহিলাদের উপরে যেভাবে অত্য়াচার করেছে গোটা রাজ্যজুড়ে আশা দিদি-বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না।আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে।'  

সেরা শিরোনাম

Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
Baruipur Incident : প্রভাস মণ্ডলের এনকাউন্টারে এই সমস্ত মানুষগুলো খুশি! কিন্তু কেন? এনিয়ে কী বলছেন মনোবিদরা?
Baruipur Incident : প্রভাস মণ্ডলের এনকাউন্টারে এই সমস্ত মানুষগুলো খুশি! কিন্তু কেন? এনিয়ে কী বলছেন মনোবিদরা?
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget