এক্সপ্লোর

Mamata Banerjee On Mohun Bagan : 'মোহনবাগান খেললে কালীবাড়িতে পুজো দিতেন আমার মা' দলকে ৫০ লক্ষ টাকা অনুদান রাজ্যের

Mohun Bagan Super Giants : মোহনবাগান সুপারজায়ান্টস্ ( Mohun Bagan Super Giants ) )। আগামী মরশুম থেকে এই নামেই খেলবে সবুজ মেরুন, সিদ্ধান্তে দারুণ খুশি মুখ্যমন্ত্রী ।

কলকাতা : গোয়ায় বাগানের আইএসএল ( ISL ) জয়ে ফুটছে বাংলা ( West Bengal Football ) । উচ্ছ্বাসে ভাসছে গোটা শহর, কলকাতার ( Kolkata ) রং শনিবার থেকে সবুজ মেরুন। রাজ্যে ফিরেছে দল। মোহনবাগান (Mohun Bagan) ক্লাব প্রাঙ্গনে  দলের ছেলেদের সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু অভিবাদন জানানো নয়, আবেগে ভাসলেন ফুটবল-প্রাণ মুখ্যমন্ত্রী। দলের সকলকে বললেন, গ্রেট, সুপার্ব, এক্সেলেন্ট ! 

মুখ্যমন্ত্রী বললেন কীভাবে তাঁর মা-ভাইরা মন-প্রাণ দিয়ে ভালবেসেছেন মোহনবাগানকে। বললেন, যখন ছোট্টটি ছিলেন, মাকে দেখতেন, মোহনবাগানের খেলা থাকলে পুজো দিতে যেতেন। বললেন, আগামীদিনে দেখতে চান , বাংলার ফুটবল যেন আন্তর্জাতিক ক্ষেত্রেও নন্দিত হয়। যদিও শুধু মোহনবাগানের পক্ষ নিয়ে নয়, বললেন 'আমার কাছে সবাই সমান। এবার ইস্টবেঙ্গল ঠিক মতো করে তৈরি করতে পারেনি, যখন ওরা শুরু করেছে, তখনই অনেক দেরি হয়ে গেছে। ওদের আর্থিক অসুবিধে ছিল। কিন্তু মোহনবাগান তো খেলাটা আগেই খেলে দিয়েছে'।                      

মোহনবাগান সুপারজায়ান্টস্ ( Mohun Bagan Super Giants ) )। আগামী মরশুম থেকে এই নামেই খেলবে সবুজ মেরুন, জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। এই সিদ্ধান্তে খুশি মুখ্যমন্ত্রীও। বললেন , সঞ্জীব গোয়েঙ্কা দল গড়ায় আগে থেকেই অনেক কিছু করেছেন। এখন আর মোহন বাগান, এটিকে মোহনবাগান নয় ... সুপারজায়ান্টস্ '। তিনি আরও বলেন, ' আমি অরূপকে বলেছিলাম সঞ্জীবের সঙ্গে কথা বলো, এটিকে, টেটিকে শুনতে ভাল লাগে না। ' বাগানের ভারত-জয়ে খুশি হয়ে ক্লাবের পরিকাঠামো উন্নয়নে ৫০ লক্ষ টাকা দেওয়া হবে বলে সংবর্ধনা  অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী। 

ফুটবল নিয়ে বরাবর আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী । বললেন, কীভাবে মন্ত্রী অরূপ বিশ্বাস খেলার ফলাফল নিয়ে ছিলেন টেনশনে। আর মুখ্যমন্ত্রী ভোরের স্বপ্নে দেখেছিলেন বাগানই জয় পাচ্ছে। সে-কথা সঙ্গে সঙ্গেই এসএমএসে জানান অরূপকে। 

কোচ ফেরান্দো, অধিনায়ক প্রীতম কোটাল থেকে গোলকিপার বিশাল কাইত, সংবর্ধনা দেওয়া হল চ্যাম্পিয়ন টিমের প্রতি সদস্যকে। পাশাপাশি, ময়দানে সৌহার্দ্যের নজির। ভারতসেরা হওয়ার জন্য বাগান-কর্তাদের হাতে ইস্টবেঙ্গলের তরফেও তুলে দেওয়া হল ফুল ও মিষ্টি। 

ভারত জয় করে শহরে ফিরতেই শুরু হয়ে যায় বাগান-শিবিরে বাঁধভাঙা উচ্ছ্বাস।  গোয়ায় বেঙ্গালুরু এফসিকে হারানোর আনন্দে মাতে কলকাতা। ভারতসেরা দল বিমানবন্দরে নামতেই বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায় সবুজ-মেরুন সমর্থকদের। মোমিনপুরের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগানের জয়ী দলের সদস্যদের সংবর্ধনা জানানো হয়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Debraj Chakraborty: হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget