এক্সপ্লোর

Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?

Awas Yojana: 'আপনাকে টাকা ফেরত দিতে হবে। ফেক অ্য়াকাউন্ট হোল্ডারদের নামে প্রয়োজন হলে SIT গঠন করে আমরা CID কে দিয়ে তদন্ত করতে চাই।' জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: তৃণমূল আমলে গরিবের এক চিলতে আশ্রয় হয়ে উঠেছিল 'ভূতুড়ে' আবাস। ৫৭ হাজার ভুয়ো উপভোক্তা।  ১২ হাজার অযোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে টাকা। সেই টাকা ফেরাতেই শুক্রবার নবান্ন থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে ছিল আবাস যোজনার দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান অনুষ্ঠান। সেখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দেন, প্রয়োজনে হবে CID তদন্ত হবে। যারা যারা বেআইনি ভাবে টাকা নিয়েছেন সবাইকে সেই টাকা ফেরত দিতে হবে।  

বাংলার আবাস যোজনার ভুয়ো উপভোক্তা নিয়ে হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেন, ''৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ পাওয়া গেছে ভেরিফিকেশনে। এদের অ্য়াকাউন্ট কীভাবে ৬০ হাজার টাকা চলে গেল, জনগণের টাকা, সরকারের টাকা, এটা দেখতে হবে আমাদের। এই ৫৭ হাজারের ক্ষেত্রে আমি বলব যে, কড়া আইনি ব্য়বস্থা নেওয়া দরকার। প্রয়োজন হলে এই ভুয়ো উপভোক্তাদের কারা সুপারিশ করলেন? সেটাও যদি আধিকারিকস্তরে ত্রুটি থাকে, তাঁকে ডিপার্টমেন্টাল অ্য়াকশন আর এই ফেক অ্য়াকাউন্ট হোল্ডারদের নামে প্রয়োজন হলে SIT গঠন করে আমরা CID কে দিয়ে এটাকে তদন্ত করতে চাই। কারণ আমরা সরকারের সর্বস্তরে দুর্নীতি এবং লিকেজ বন্ধ করতে চাই।''

শুধু তাই নয়, যে সব অযোগ্য ব্যক্তি প্রকল্পের টাকা পেয়েছেন, তাঁদের টাকা ফেরত দেওয়ার জন্য ডেডলাইনও বেঁধে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ''যে ১২ হাজার অযোগ্য় অর্থাৎ প্রাপক নয়, তাদের মধ্য়ে ১ হাজার জন টাকা ফেরত করেছেন। বাকি ১১ হাজার জনের কাছে আমার স্পষ্ট বক্তব্য় যে, আপনারা অবিলম্বে ৩০ নভেম্বরের মধ্য়ে টাকা ফেরত দিয়ে সম্ভাব্য় আইনি জটিলতা থেকে নিজেদেরকে মুক্ত করুন। এই টাকা আমরা আপনাদের কাছে রাখতে দেব না। আপনাকে টাকা ফেরত দিতে হবে।''

স্বজনপোষণ, যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের বাড়ি, উপভোক্তাদের নামের জায়গায় সাঙ্কেতিক চিহ্ন থেকে কাটমানি। তৃণমূল সরকারের আমলে জেলায় জেলায় আবাস যোজনা নিয়ে এরকম দুর্নীতির অভিযোগ উঠেছে ভুরি ভুরি। মালদার ধুমসাডাঙির বাসিন্দা চানমণি মুসহোর বলেন, ''বিধবা মানুষ আমি। দিনমজুরি খাটি আমরা। পয়সাকড়ি পাচ্ছি না। ভাতা পাচ্ছি না, কাঁচা বাড়ি আছে আমাদের। বারান্দায় থাকছি। জল পড়ছে।'' মঙ্গলকোট-এর এক বাসিন্দা বলেন, ''আমি কোনও ঘরের আবেদন করিনি। অথচ টাকা কে তুলেছে আমরা কিছুই জানি না।'' আর এক উপভোক্তার ভাই বলেন, ''দাদা মারা গেছে ২০১২ সালে। দাদার নামে ২১-২১-এ যে টাকা আবাসনের ব্যাপারে বেরিয়েছে, সেই টাকা কিন্তু আমরা পাইনি। পঞ্চায়েত থেকে কে টাকা মেরেছে, কিছুই জানি না। ২১-২২-এর তৃণমূলের পঞ্চায়েত করেছে।''

এনিয়ে এদিন পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, ''আমাদের সরকার আসার আগে আপনাদেরকে বলা হয়েছিল, রাজনৈতিকভাবে বলা হয়েছিল, এই যে ১৮, ১৯ লক্ষ লোক, প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, ৬০ হাজার টাকা করে বিগত সরকারের সময়। যে কর্মসূচির নাম ছিল 'বাংলার বাড়ি'। এটাকে আমরা নাম বদল করে দিয়েছি 'পশ্চিমবঙ্গ আবাস'। সেখানে বলা হয়েছিল যে, সরকার যদি বদলে যায়, তাহলে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। এটা আমরা ইতিমধ্য়ে মিথ্য়ে প্রমাণ করে দিয়েছি। ১০ লক্ষ ২০ হাজার ৩৭৯ উপভোক্তার হাতে প্রায় ৬ হাজার ২০০ কোটি টাকা আমরা সেদিন তুলে দিয়েছিলাম। সেটার মধ্য়ে দিয়ে প্রমাণ হয়েছে যে, আমরা রাজনৈতিক দল, বর্ণ, ধর্ম,সম্প্রদায় দেখে উন্নয়ন করি না।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Advertisement

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget