এক্সপ্লোর

Bagdogra Airport: বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফের ফাটল, বন্ধ পরিষেবা

Bagdogra Airport Update: বিমানবন্দর কর্তৃপক্ষ (Airport Authority) সূত্রে জানা যায়, এদিন সকাল রানওয়েতে গর্ত দেখা যায়। সূত্রের খবর, মোট ২৮টি বিমান ওঠানামার কথা ছিল বিমানবন্দরে (Bagdogra Airport)।

সনত ঝা, শিলিগুড়ি: বাগডোগরা বিমানবন্দরের (Bagdogra Airport) রানওয়েতে (Runway)  ফের ফাটল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এদিন  ১১টা ৫০ মিনিট নাগাদ  রানওয়েতে ফাটল দেখা যায়। তৎক্ষণাত বিমান পরিষেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তৎপরতার সঙ্গে শুরু হয় মেরামতের কাজ। আজকের মতো বিমান ওঠানামা বন্ধ।

বিমানবন্দর কর্তৃপক্ষ (Airport Authority) সূত্রে জানা যায়, এদিন সকাল রানওয়েতে গর্ত দেখা যায়। সূত্রের খবর, মোট ২৮টি বিমান ওঠানামার কথা ছিল বিমানবন্দরে (Bagdogra Airport)। এর মধ্যে ৭টি বিমান নেমেছে। বিমানবন্দর থেকে উড়েছে ৫টি বিমান। ২১টি বিমান বাতিল হয়েছে এদিন। বিমানবন্দর সূত্রে খবর, মেরামত করতে প্রায় ৭ ঘণ্টা সময় লাগবে। তবে আজকের মতো বিমান পরিষেবা বন্ধ থাকবে।সূচি মেনে আগামীকাল থেকে চালু হবে পরিষেবা।

এর আগে ১৫ মার্চ বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা যায়। বন্ধ হয়ে যায় বিমান ওঠানামা। জরুরি ভিত্তিতে রানওয়ে সারানোর কাজ শুরু হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা যায়, ৪ ঘণ্টা সময় লাগবে রানওয়ে সারাতে। ওইদিন বিকেল নাগাদ স্বাভাবিক হয় পরিষেবা। অন্যদিকে ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport)। রানওয়ের কাজের জন্যই ১৪ দিন পরিষেবা বন্ধ থাকছে বলে জানানো হয়েছে। তবে জানানো হয়েছে, এরপর ২৬ এপ্রিল থেকে কাজ শেষ না হওয়া পর্যন্ত সকাল ৮-বিকেল ৫টা পর্যন্ত মিলবে পরিষেবা। আর রানওয়ের কাজ শুরুর আগেই এই নিয়ে দুবার ফাটল দেখা গেল সেখানে। 

এর আগেই ১৯ জানুয়ারি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল বিমানবন্দর (Airport) কর্তৃপক্ষের তরফে। রানওয়ে সংস্কারের জন্য শিলিগুড়ির (Siliguri) বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport) এপ্রিল মাসে ১৫ দিন বন্ধ রাখার নির্দেশিকা জারি করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। নির্দেশিকায় জানানো হয়েছে, ১১-২৫ এপ্রিল বন্ধ থাকবে বিমানবন্দর। বাগডোগরা বিমানবন্দর পরিচালনা করে ভারতীয় বায়ুসেনা। শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হওয়ায় এই বিমানবন্দরের গুরুত্ব বেড়েছে। বিমানবন্দর সূত্রে খবর, বাগডোগরা দিয়ে প্রতিদিন ৩৬টি বিমান চলাচল করে। গড়ে ৮-৯ হাজার যাত্রী ওই বিমানবন্দর দিয়ে প্রতিদিন যাতায়াত করে৷ ফলে বাগডোগরা বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্তে চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা। এপ্রিল মাসে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন ব্যবসায় তার প্রভাব পড়বে বলে তাঁদের আশঙ্কা। 

সেরা শিরোনাম

Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget