এক্সপ্লোর

HS Result 2022: ফেল করেও পাশের দাবি! তৃণমূলের পতাকা হাতে মনীষীর নামে স্লোগান, শুরু রাজনৈতিক তরজা

Bagdogra HS Result Failed: তাঁদের দাবি, পাস করাতে হবে। দরকারে ফের পরীক্ষা নেওয়া হোক। পাস করানোর দাবিতে স্কুলের গেটের সামনে তৃণমূলের পতাকা নিয়ে বসে পড়েন তাঁরা।

সনৎ ঝা, দার্জিলিং: উচ্চ মাধ্যমিকে (Higher Secondary) অকৃতকার্যদের নজিরবিহীন বিক্ষোভ। তৃণমূলের (TMC) পতাকা (Flag) হাতে মনীষীর নামে স্লোগান। বাগডোগরার (Bagdogra) গোসাইপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, তাঁদের পাস করাতে হবে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

হাতে তৃণমূলের পতাকা। মুখে স্লোগান। ফেল করেও পাস করানোর দাবি।  বাগডোগরার গোসাইপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে। সূত্রের খবর, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলে দেখা যায় স্কুলের ৩৫ শতাংশ পড়ুয়া অকৃতকার্য হয়েছেন। সেই পড়ুয়ারাই শনিবার স্কুলে বিক্ষোভ দেখান। 

তাঁদের দাবি, পাস করাতে হবে। দরকারে ফের পরীক্ষা নেওয়া হোক। পাস করানোর দাবিতে স্কুলের গেটের সামনে তৃণমূলের পতাকা নিয়ে বসে পড়েন তাঁরা। বাগডোগরার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের বিক্ষোভকারী পড়ুয়া বলেন, "যা পরীক্ষা দিয়েছি। নম্বর দেয়নি। আমাদের নম্বর দেওয়া হয়নি। হয় আবার পরীক্ষা নিক, নাহলে পাস করাক।"                   

আরও পড়ুন, 'পাস করালে দিদি চাকরি দিতে পারবে না, তাই উচ্চমাধ্যমিকে ফেল করানো হয়েছে', শিলিগুড়ির স্কুলে পড়ুয়াদের বিক্ষোভ

প্রধান শিক্ষক জানিয়েছেন, নিয়ম অনুযায়ী পড়ুয়ারা খাতা রিভিউ করাতে পারবে।  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতীক বসু, "মন খারাপ হয়েছে, তাই বিক্ষোভ। নিয়ম অনুযায়ী পড়ুয়ারা খাতা রিভিউ করাতে পারবে।" 

কিন্তু, অকৃতকার্য হয়ে তৃণমূলের পতাকা নিয়ে কেন বিক্ষোভ? শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দার্জিলিংয়ের তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, "ভোটের সময়। বিজেপি এসব করছে। অকারণ রাজনীতিকে জড়ানো হচ্ছে।  সব থেকে খারাপ লাগছে ছোট ছোট বাচ্চাদেরও রাজনীতির মধ্যে টেনে আনা হচ্ছে। রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছে ওঁরা।" 

বিজেপি বিধায়ক, মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেন, "আমাদের কোনও কারণ নেই, আমরা কেন তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে এসব করব, ছাত্ররা কী করেছে, সে বিষয়ে আমি কিছু বলতে পারব না। গোটা ঘটনার পিছনে বিজেপি রয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে বলব, বিজেপি এ ধরনের ঝান্ডার রাজনীতি করে না। ছাত্রদের নিয়ে রাজনীতি আমরা কখনওই করি না।" 

শাসকদলকে নিশানা করেছে সিপিএমও। এদিকে, বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর বাগডোগরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget