Baguiati Incident:ঘরে অসুস্থ যুবক, কেউ ছিল না বাড়িতে, সেই সুযোগে ভিতরে ঢুকল ‘লুঠেরা’, হাড়হিম করা ঘটনা বাগুইআটিতে
Baguiati Murder Theft Case: বাগুইআটির রঘুনাথপুর সরকার বাগানে বাড়িতে ঢুকে অসুস্থ যুবককে খুন করে লুঠপাটের অভিযোগ

জয়ন্ত পাল,কলকাতা: বাগুইআটির রঘুনাথপুর সরকার বাগানে বাড়িতে ঢুকে অসুস্থ যুবককে খুন করে লুঠপাটের অভিযোগ উঠল। আলমারি ভেঙে প্রায় ১০ লক্ষ টাকার বেশি গয়না লুঠ করা হয়েছে বলে অভিযোগ।
বাগুইআটিতে ভরদুপুরে বাড়িতে ঢুকে অসুস্থ যুবককে খুন করে লুঠপাটের অভিযোগ
লন্ডভন্ড গোটা ঘর, বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গয়নার বাক্স। ঘরেই পড়ে রয়েছে যুবকের রক্তাক্ত দেহ।বাগুইআটির রঘুনাথপুর সরকার বাগানে ভরদুপুরে বাড়িতে ঢুকে অসুস্থ যুবককে খুন করে লুঠপাটের অভিযোগ উঠল। নিহতের নাম বলরাম রাজবংশী। বয়স ২৮ বছর। পরিবার সূত্রে খবর, ওই সময় বাড়িতে আর কেউ ছিলেন না। আলমারি ভেঙে প্রায় ১০ লক্ষ টাকার বেশি গয়না লুঠ করা হয়েছে বলে অভিযোগ। সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ।
দুষ্কৃতীরদের কাছে কি আগে থেকেই খবর ছিল ?
বাগুইআটির মতো জায়গায় এই ধরণের ঘটনায় হকচকিত এলাকার বাসিন্দারা। দুষ্কৃতীরদের কাছে কি আগে থেকেই খবর ছিল নাকি পুরনো কোনও শত্রুতা ছিল, তারা ঘরের ভিতরে প্রবেশের পর ঠিক কী ঘটেছিল, এখনও পুরোপুরি জানা সম্ভব হয়নি। মৃত যুবকের ময়নাতদন্ত ও বাড়ির অন্যদের জিজ্ঞাসাবাদ করলে সত্য সামনে উঠে আসবে। তবে বাগুইআটির এই ঘটনায় আরও একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। কারণ ডাকাতি করতে এসে খুনের ঘটনা নতুন নয় এ শহরে । আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। ছেলে মেয়ে বিদেশে, বয়স্ক মা বাবা বাড়িতে, ডাকাতি করতে এসে প্রবীণ নাগরিকদের খুনের এমন ঘটনার অভিযোগ আগেও প্রকাশ্যে এসেছে।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন
বছর দুই আগে চন্দননগরে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। চন্দননগরের কুণ্ডুঘাটে ফাঁকা বাড়িতে ডাকাতির ঘটনায় ৬ বছরের শিশুর রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছিল। ছেলেকে শ্বাসরোধ করে খুন করেছে ডাকাতরা, দাবি তুলেছিল মৃত শিশুর পরিবার। শিশুর বাবা কাজে গেছিলেন। এদিকে ওই সময় তার মা তার বড় মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন।পরিবারের দাবি, সেই সময় টেলিভিশনে কার্টুন দেখছিল শিশু। মা ফিরে এসে শিশুকে মৃত অবস্থায় দেখতে পেয়েছিলেন। সেসময় আলমারি ভাঙা ছিল, লুঠ হয়ে গিয়েছিল, টাকা পয়সা-গয়নাগাটি।
Before You Go
Earthquake: ফের নেপালে ভূমিকম্প, দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত





















