এক্সপ্লোর

Baguiati Murder : ফুরিয়ে এসেছিল টাকা, বিভিন্ন নম্বর থেকে আত্মীয়দের ফোন, কীভাবে পুলিশের জালে সত্যেন্দ্র ?

Baguiati Murder Update : নম্বর ট্র্যাক করে অবস্থান চিহ্নিত করে অভিযানে মিলল সাফল্য।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা :  বাগুইআটির দুই কিশোরের খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ। সূত্রের খবর, খুনের ২ সপ্তাহ পর আজ হাওড়া স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। ট্রেন ধরে ভিন রাজ্যে পালানোর ছক ছিল সত্যেন্দ্রর। কিন্তু ২ সপ্তাহের বেশি পলিয়ে বেড়ানোর পর কীভাবে ধরা পড়ল সত্যেন্দ্র? 

মোবাইল ফোন বন্ধ রেখেছিল  অভিযুক্ত
পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছিল  অভিযুক্ত। জোগাড় করে রেখেছিল একাধিক সিম। এরমধ্যে একদিন এক আত্মীয়কে অন্য সিম ববহার করে ফোন করেছিল। পুলিশ সত্যেন্দ্রর আত্মীয়দের ফোনেও ট্যাপ করতে শুরু করে। ইতিমধ্যে টাকা ফুরিয়ে আসছিল সত্যেন্দ্র। এই অবস্থায় বিহারে পালিয়ে যাওয়ার ছক কষছিল সে। শুক্রবার টাকার জন্য এক আত্মীয়কে ফোন করা মাত্রই পুলিশ সেই ফোনের কথোপকথন ও লোকেশন ট্র্যাক করে তার হদিশ পায়।

টাওয়ার লোকেশন হাওড়া
সত্যেন্দ্রর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখায় হাওড়া স্টেশন। বিধাননগর কমিশনারেটের টিম পৌঁছে যায় স্টেশন চত্বরে। সেখানে এক ট্র্যাভেল এজেন্সির অফিসের সামনে থেকে গ্রেফতার করা হয় নৃশংস খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে।  

শাসকদলের চাপেই কি নিষ্ক্রিয় ছিল পুলিশ: অধীর 
সত্যেন্দ্র চৌধুরীর গ্রেফতারির খবর পেয়ে বাগুইআটির নিহত ছাত্র অতনু দে’র পরিবার মৃত্যুদণ্ডের দাবি তোলে। কান্নায় ভেঙে পড়ে অতনুর মা ধৃত সত্যেন্দ্রর মৃত্যুদণ্ডের দাবি জানান। একই দাবি অতনুর বাবারও।  শুক্রবার অতনুর বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কথা বলেন নিহত ছাত্রের বাবা-মায়ের সঙ্গে। পরে তিনি প্রশ্ন তোলেন, শাসকদলের চাপেই কি নিষ্ক্রিয় ছিল পুলিশ?   পরে নিহত আর এক ছাত্র অভিষেক নস্করের বাড়িতেও যান অধীর চৌধুরী।

' কাজ মিটে গেলেই মোটা অঙ্কের টাকা দেবে বলেছিল সত্যেন্দ্র ' 
বাগুইআটিতে দুই ছাত্রের খুনের ঘটনায় মূল্য অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীর চার সঙ্গীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা জেরায় জানিয়েছে, আগে থেকেই ২ কিশোরকে খুনের পরিকল্পনা করেছিল সত্যেন্দ্র। জগত্‍পুর বাজার এলাকা থেকে সে দড়িও কিনে এনেছিল। সঙ্গীদের বলেছিল, কাজ মিটে গেলেই মোটা অঙ্কের টাকা দেবে। পুলিশ সূত্রে দাবি, খুনের পর সঙ্গীদের নিয়ে সত্যেন্দ্র কেষ্টপুর এলাকায় চলে আসে। ফেরত দেয় ভাড়া নেওয়া গাড়িটি।  সঙ্গীরা টাকা চাইলে এক জায়গায় তাদের দাঁড় করিয়ে রেখে অন্ধকার গলি দিয়ে চম্পট দেয় সত্যেন্দ্র। এ সবই ধৃতরা জেরায় জানিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।   


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget