এক্সপ্লোর

Baisakhi on Partha Arpita: 'শোভন বান্ধবীর জন্য পদ ছেড়েছিলেন, আর উনি...', অর্পিতার সঙ্গে তুলনা টানায় পার্থকে কটাক্ষ বৈশাখীর

Baisakhi Banerjee on Partha Arpita Relation: পার্থ অর্পিতার সম্পর্ক প্রসঙ্গে কী বললেন বৈশাখী?

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ৩ বছর ৩ মাস পর জেলমুক্ত হয়ে বুধবার অর্পিতা মুখোপাধ্য়ায়ের সঙ্গে বন্ধুত্ব নিয়ে খোলাখুলি মুখ খুললেন পার্থ চট্টোপাধ্য়ায়। বললেন, 'অর্পিতা আমার বান্ধবী। তাতে অসুবিধে কী আছে? আমার বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারবে না? আমি সদর্পে বলছি।'

জেলবন্দি থাকাকালীন কখনও সাংবাদিকদের প্রশ্নে, তো কখনও ED-র জিজ্ঞাসাবাদে বারে বারে বলেছেন অর্পিতা মুখোপাধ্যায়কে তিনি তেমনভাবে চেনেনই না। কিন্তু, ৩ বছর ৩ মাস পর জেলমুক্ত হয়ে বুধবার অর্পিতা মুখোপাধ্য়ায়ের সঙ্গে বন্ধুত্ব নিয়ে খোলাখুলি মুখ খুললেন পার্থ চট্টোপাধ্য়ায়। এবিপি আনন্দের তরফে প্রশ্ন করা হয়, 'আপনি অর্পিতা মুখোপাধ্য়ায় মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন? মানে সদর্পে বলছেন সেটা?' পার্থ চট্টোপাধ্যায় বলছেন, 'সদর্পে বলছি। তাতে কী হল কী? কী করবেন আপনি আমার? যার বউ আছে তার যদি দু'টো থাকতে পারে। তাহলে আমার বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ! এ কীসের ইয়ে হল? আমি সদর্পে বলছি।'

২০২২-এ ED-র তল্লাশিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্য়াট থেকে উদ্ধার হয়েছিল যকের ধন...নগদ প্রায় ৫০ কোটি এবং কেজি কেজি গয়নার ছবি দেখে চমকে উঠেছিল রাজ্য়বাসী! পাশাপাশি নজরে এসেছিল শান্তিনিকেতনে 'অপা'র বাড়ি...অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার দায় না নিলেও, বন্ধুত্বের কথা স্বীকার করেছেন সদর্পে। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'ভুরি ভুরি টাকা পাওয়া আমার থেকে তো পায়নি। আমার বাড়ির থেকে তো পায়নি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে। বান্ধবী উত্তর দেবে। ...অর্পিতা আমার বান্ধবী। তাতে অসুবিধে কী আছে? আপনারা যদি শোভন-বৈশাখীকে দেখাতে পারেন, তাহলে দেখাবেন। আরে এখানে দলে অনেককে খুঁজে পাবে। সৌগতদাকে খুঁজে পাবেন। যারা যারা আছে, দিদিমণি তো খবর রাখে না তা না, সিরিয়াল দেখেন। সিনেমা আর্টিস্টদের খবর রাখেন। তাদের ক'টা বদল হল আর ক'টা থাকল, তিনি খবর রাখেন না? সব রাখেন।'

এই প্রসঙ্গে, এবিপি আনন্দ যোগাযোগ করেছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, 'এলআইসি ফার্মে আঙ্কেল, নিস করেছিলেন। সংশোধনাগারে গিয়ে নিজেকে সংশোধন করেছেন। বন্ধু 
হয়ে দাঁড়িয়েছেন। উনি মানুষ না হলেও পুরুষ হয়েছেন তার জন্য সংগ্রামী অভিনন্দন। হঠাৎ সাধু সেজে বলছেন স্ত্রী নেই বলে বান্ধবী। অপা, ইচ্ছেডানা। স্ত্রী ছিল বলে ভাগ্নী। এখন নেই বলে বান্ধবী। শোভন তার বান্ধবীর জন্য পদ ছেড়েছিল। আর উনি বান্ধবীর বাড়িতে টাকা জড়ো করে করেছেন। ফলে পার্থক্য আছে।'

সব মিলিয়ে, পার্থ চট্টোপাধ্য়ায়ের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক শুরু হল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget