এক্সপ্লোর

Bank Fraud: ব্যাঙ্কে বসেই গ্রাহকদের ঠকানো, প্রতারকদের হাতে তথ্য-পাচার! গ্রেফতার বন্ধন ব্যাঙ্কের ৫ উচ্চপদস্থ

ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইংয়ের হাতে গ্রেফতার হলেন বন্ধন ব্যাঙ্কের ৫ কর্তা।  ব্যাঙ্কে বসে প্রতারকদের কাছে মোটা টাকার বিনিময়ে গ্রাহকদের তথ্য পাচার করছিলেন এই পাঁচ উচ্চপদস্থ আধিকারিক। অভিযোগ এমনটাই।


পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ব্যাঙ্কিং প্রতারণা, অনলাইন প্রতারণায় ঘটনায় আতঙ্কিত মানুষ। কোথায় কীভাবে ফাঁদ পাতে প্রতারকরা, অনেক সময় কুলকিনারাই করা যায় না। এসএমএস থেকে হোয়াটস অ্যাপ বার্তা, সবেতেই যেন প্রতারণার ফাঁদ। কাকে ভরসা করা যায়, কাকে যায় না, এটাই বুঝে উঠতে অপারগ মানুষ। এই পরিস্থিতিতে অনেকেই ভরসা রাখেন ব্যাঙ্কের অফিসারদের উপর, আশা রাখেন, তাঁরা অন্তত সঠিক রাস্তাই দেখাবেন। কিন্তু এ তো সর্ষের মধ্যেই ভূত ! আড়াই কোটি টাকা প্রতারণা-মামলায় এবার ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইংয়ের হাতে গ্রেফতার হলেন বন্ধন ব্যাঙ্কের ৫ কর্তা।  ব্যাঙ্কে বসে প্রতারকদের কাছে মোটা টাকার বিনিময়ে গ্রাহকদের তথ্য পাচার করছিলেন এই পাঁচ উচ্চপদস্থ আধিকারিক। অভিযোগ এমনটাই।

ঘটনাটি পুলিশের নজরে আসে গত জুলাই মাসে। গত ২৩ জুলাই বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করে বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। জানানো হয়, ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে তাদের গ্রাহকদের হোয়াটসঅ্যাপ কল, SMS বা ফোন করে KYC অসম্পূর্ণ আছে বলে, আরও তথ্য জানতে  চাওয়া হয়। গ্রাহকদের প্রলুব্ধ করা হয় মোটা অঙ্কের ফিক্সড ডিপোজিট, জীবন বিমা বা অন্য বিমা পলিসির টোপ দিয়েও । এভাবেই অনেকের কাছ থেকে তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ এসেছে ব্যাঙ্কে । বন্ধন ব্যাঙ্কই জানায়, এভাবে ২ কোটি ৪৭ লক্ষ টাকার প্রতারণা হয়ে গিয়েছে। 

এরপর এই আড়াই কোটি টাকা প্রতারণা-মামলার তদন্ত শুরু করে ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম বিভাগ। তদন্তে নেমে সর্ষের মধ্যেই ভূত খুঁজে পায় তারা। জানা যায়, ব্যাঙ্কেরই বড়-বড় পদে কাজ করা ব্যক্তিরাই এর নেপথ্যে। তারাই প্রতারণার জাল বিছিয়েছেন। বাইরের প্রতারণা চক্রর সঙ্গে হাত মিলিয়ে গ্রাহকদের তথ্য হাতানোর কাজে লিপ্ত তারা। এরপর গ্রেফতার  করা হয় বন্ধন ব্যাঙ্কের ৫ আধিকারিককে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে কেউ সেলস ম্যানেজার, কেউ আবার কাস্টমার রিলেশন ম্যানেজারের পদে ছিলেন। ধৃতরা কোর ব্যাঙ্কিং সিস্টেমের তথ্যও পাচার করতেন বলে দাবি পুলিশের। তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পায় সাইবার সেল। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় ঝাড়খণ্ডের হাজারিবাগ শাখার CRO, জামতাড়া শাখার CRO এবং সরাইদেহলা শাখার সেলস ম্যানেজার।  গ্রেফতার করে ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইং। এছাড়া শুক্রবার কলকাতার মেটিয়াবুরুজ শাখার CRO ও সেলস ম্যানেজারকেও গ্রেফতার করা  হয়েছে । 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget