এক্সপ্লোর

Bangladesh News : কাটা হয়েছে মায়ের আঙুল, বোনের গলায় কোপ, আতঙ্কে কাঁপছেন বাংলাদেশের হিন্দু আওয়ামি লিগ নেত্রী

'একজন হিন্দু ও আওয়ামী লিগের সঙ্গে জড়িত থাকাই কি আমার অপরাধ? আমার সন্তানদের কী অপরাধ? ' আতঙ্কে কাঁপছেন হিন্দু নেত্রী ।

কলকাতা : একে হিন্দু, তার উপর আওয়ামি লিগ সমর্থক। এর থেকে বড় 'অপরাধ' আর কীই বা হতে পারে এখনকার বাংলাদেশে ? একের পর এক হিন্দু নিপীড়নের অভিযোগের মাঝেই ভয়াবহ এক ঘটনা এল সামনে। ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের রিপোস্ট করা একটি ভিডিওয় উঠে এসেছে এই ঘটনা। ভিডিওটি প্রথম পোস্ট করে @ATeam_1971 নামে একটি গ্রুপ। সেখানে দেখা গিয়েছে আওয়োমি লিগের সমর্থক মণি কর্মকারকে। নিজেই জানিয়েছেন, তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত। আওয়ামী লিগের হয়ে রাজনীতি করেন। তাঁর প্রশ্ন,  একজন হিন্দু ও আওয়ামী লিগের সঙ্গে জড়িত থাকাই কি আমার অপরাধ? 

ওই সোশাল মিডিয়া গ্রুপের তরফে পোস্টে লেখা হয়েছে, 'রাজনৈতিক এবং ধর্মীয় কারণে মণি কর্মকারের পরিবারের ওপর এই আক্রমণ। মানবাধিকার এবং আইনের শাসন লঙ্ঘিত হয়েছে। তাঁর শিশু এবং প্রিয়জনদের ওপর এই অত্যাচার আসলে গণতন্ত্র এবং বিচারব্যবস্থার ওপরেই আক্রমণ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হলে দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত জরুরি।' 

@ATeam_1971 নামে ওই গ্রুপের পোস্টে আওয়ামী লিগের নেত্রী বলেছেন, 'একজন হিন্দু ও আওয়ামী লিগের সঙ্গে জড়িত থাকাই কি আমার অপরাধ? এটা যদি অপরাধ হয়, তাহলে আমি অপরাধী। কিন্তু আমার সন্তানদের কী অপরাধ? তারা স্কুলে পড়ে। আমার মা-বোনকে হত্যার চেষ্টা হয়েছে। আমার মায়ের আঙুল কেটে ফেলা হয়েছে। আমার বোনের গলা কেটে মেরে ফেলার চেষ্টা হয়েছে। আমি এর বিচার চাই।' 


৫ অগাস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিচালনার দায়িত্বভার নেন মহম্মদ ইউনূস। তাঁর জমানায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের ওপর নির্যাতনের একের পর এক ঘটনা সামনে এসেছে। তালিকা দীর্ঘ হচ্ছে প্রতিদিন। বুধবার আওয়ামি লিগের তরফে পোস্ট করে জানানো হয়, শুধুমাত্র দেওয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখায় চাঁপাই নবাবগঞ্জ জেলায় আওয়ামি ছাত্র লীগের ২ সদস্যকে কুপিয়ে খুন করা হয়েছে !               

এর আগে হিন্দুদের ওপর লাগাতার আক্রমণের প্রতিবাদ করায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশলবরণ চক্রবর্তীর ওপর হামলা চালিয়েছে কট্টরপন্থীরা। তালিকাটা আরও কতটা লম্বা হবে ? আদৌ কি ইউনূস আমলে এই হিংসালীলা থামবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget