এক্সপ্লোর

Bangladesh News: প্রাণ বাঁচাতে চারতলা থেকে ঝাঁপ, ভাঙা দুই পা নিয়ে দেশে ফিরলেন ভারতীয় যুবা

Bangladesh Protest News: চার তলা থেকে পার্শ্ববর্তী একটি বিল্ডিং গিয়ে সেখান থেকে দুই ভাই নিচে ঝাঁপ দেয় প্রাণে বাঁচবার জন্য । ভাই শহীদ আলীর দুই পা ভেঙেছে গুরুতর, আঘাত লেগেছে পিঠে ।

সমীরণ পাল, পেট্রাপোল: হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। সেনাপ্রধানের আশ্বাসের পরেও জ্বলছে বাংলাদেশ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। 'কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে দেশে ফিরছে' একাধিক। দেশে ফিরেই সেই ভয়ঙ্কর দিনের কথা বারংবার বলছেন বাংলাদেশ থেকে ফেরা ভারতীয়রা। প্রাণ বাঁচিয়ে দেশে ফিরেছেন ভারতীয় যুবক। ভাঙা দুই পা। গুরুতর আঘাত লেগেছে পিঠে, অ্যাম্বুলেন্সে করে ফিরলেন দেশে। 

কয়েকদিন আগে ভারতের আসামের বাসিন্দা রবিউল ইসলাম নামে ব্যবসায়ী তাঁর ব্যবসার কাজে বাংলাদেশ গিয়েছিলেন। সঙ্গে ছিলেন ভাই শহীদ আলী। দু'জনে যশোরের একটি হোটেলে গিয়ে উঠেছিলেন। হোটেলের ১২ তলায় তাঁরা ছিল, এমনটাই জানিয়েছেন। গতকাল দুপুরের পরে বাইরের আওয়াজ শুনে আরে জানলা খুলে দেখতে পান আন্দোলনকারীরা ঘিরে ফেলেছে পুরো হোটেল । তারা সিঁড়ি দিয়ে নিচে আসতেই বুঝতে পারে হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ততক্ষণে বুঝে গিয়েছেন প্রাণ বাঁচাতে নিতে হবে চরম উপায়। 

অগত্যা, চার তলা থেকে পার্শ্ববর্তী একটি বিল্ডিং গিয়ে সেখান থেকে দুই ভাই নিচে ঝাঁপ দেয় প্রাণে বাঁচবার জন্য । ভাই শহীদ আলীর দুই পা ভেঙেছে গুরুতর, আঘাত লেগেছে পিঠে । দাদা রবিউল ইসলামের ঘাড়ে রয়েছে আগুনে পোড়ার ক্ষত। এ দেশে ফিরেও দুই ভাইয়ের চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ।     

আরও পড়ুন, 'কোনমতে জান বাঁচাইয়া আইছি এ দ্যাশে, ফিরলে লাশ হওইয়া যামু', সীমান্তে কান্নার রোল

এদিকে, হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। সেনাপ্রধানের আশ্বাসের পরেও জ্বলছে বাংলাদেশ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। যশোরে আওয়ামি লিগ নেতার হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।  জীবন্ত দগ্ধ হয়ে একাধিক বিদেশি সহ ২৪ জনের মৃত্যু। একের পর এক থানায় আগুন, ভাঙচুর চলে। একদিনের সংঘর্ষেই অন্তত ১৫০ জনের মৃত্যু।  

দেশ ছাড়ার আগেই আটক হাসিনার মন্ত্রিসভার সদস্য। দিল্লি আসতে পারলেন না বাংলাদেশের প্রাক্তন টেলি-যোগাযোগ প্রতিমন্ত্রী। বিমানবন্দরেই প্রাক্তন মন্ত্রীকে আটকাল বাংলাদেশ সেনা । সেনার হাতে আটক বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ২ সহযোগীকে নিয়ে দেশ ছাড়তে চেয়েছিলেন হাসিনার মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ঢাকার শাহজালাল বিমানবন্দরেই আটকে দেওয়া হয় জুনাইদ ও তাঁর ২ সঙ্গীকে। জুনাইদ সহ ৩ জনকেই রাখা হয়েছে ইমিগ্রেশন হেফাজতে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget