এক্সপ্লোর

Bangladeshis Returning : 'বাপ-দাদাদের আমলের ডকুমেন্টস নেই, তাই দেশে ফিরে যাচ্ছি আমরা', বাংলাদেশিদের ভারত ছাড়ার হিড়িক; সীমান্তে জমায়েত

SIR Row: SIR আতঙ্কে বাংলাদেশে পালাচ্ছেন অনুপ্রবেশকারীরা।

সমীরণ পাল, স্বরূপনগর : SIR-আতঙ্কে ফের বাংলাদেশিদের ভারত ছাড়ার হিড়িক। উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে ভিড় জমিয়েছেন বাংলাদেশিরা। সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার অপেক্ষা করছেন তাঁরা। এদের মধ্যে কেউ ভারতে কাটিয়েছেন ৫-৬ বছর, কেউ আবার তারও আগে এসেছেন। অনেকে ভারতীয় নথিও বানিয়ে ফেলেছেন, তুলছেন রেশনও। SIR আতঙ্কে বাংলাদেশে পালাচ্ছেন অনুপ্রবেশকারীরা।

বাংলাদেশে পালানোর আগে চাঞ্চল্যকর স্বীকারোক্তি অনুপ্রবেশকারীদের। এক মহিলা বলেন, "বাচ্চাদের স্কুল থেকে ফর্ম দিয়েছিল। দেওয়ার পরে সেই ফর্ম ফিলআপ করে দিলেই সরকারের ঘর থেকে দিয়েছিল। দুই-তিন বার ভোট দেওয়া হয়েছে। মানে, এখানে থাকব বলে এসব করিয়েছিল। এখন এখানে থাকতে পারছি না। এখান থেকে আমাদের তাড়িয়ে দিচ্ছে বলে আমরা বাংলাদেশে যাচ্ছি। সবার ভোটার কার্ড নেই। খালি মিঠু মোল্লার ভোটার কার্ড হয়েছিল। আধার কার্ড আছে। আমার ভোটার কার্ড নেই। বাপ-দাদাদের আমলের ডকুমেন্টস নেই। তাই আমাদের দেশে ফিরে যাচ্ছি আমরা।"

দু-সপ্তাহ হল রাজ্যে SIR-এর কাজ শুরু হয়েছে। আর এই আবহেই দেখা গেছে বাংলাদেশে ফেরার হিড়িক ! সীমান্তে ধরা পড়েছে বহু বাংলাদেশি। তবে সব ছাপিয়ে গেছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের ছবি। শিশু থেকে বৃদ্ধ... বাংলাদেশে ফেরার জন্য অপেক্ষায় কয়েকশো মানুষ। এদের মধ্যে কেউ ৫ বছর... কেউ ১০ বছর ধরে অবৈধভাবে ভারতেই বসবাস করছিলেন। 

দেশ ভাগের পর নিজেদের ভিটে-মাটি ছেড়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসার ছবি ধরা পড়েছিল। তাতে ছিল অনেক যন্ত্রণা। ভারত থেকে বাংলাদেশে ফেরার হিড়িকের আবহে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, শ'য়ে শ'য়ে মানুষ মাথায় বোঁচকা, হাতে জিনিসপত্র নিয়ে রাস্তা ধরে হেঁটে চলেছেন। তারপর ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তে রাস্তার ধারে আশ্রয় নিচ্ছেন। প্রশাসন সূত্রে দাবি, এভাবেই প্রত্যেকদিন শ'য়ে শ'য়ে মানুষ বাংলাদেশ ফিরতে চাইছে। তাদের মধ্যে অনেককেই BGB-র হাতে তুলে দিচ্ছে BSF।

SIR চালু হতেই যখন এই ছবিগুলি সামনে আসছে, তখন ফের অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা  বলেছেন, "৫৪০ কিলোমিটার জমি দেননি। আর সভায় সভায় দাঁড়িয়ে বলেন অনুপ্রবেশের জন্য দায়ী অমিত শাহ। অনুপ্রবেশের জন্য দায়ী BSF। আরে ভাই, জমি দিয়ে দেন। ২০১৬ সাল থেকে রাজনাথ সিং লিখছেন। অমিত শাহ নিজে নবান্নয় গিয়ে মিটিং করেছেন। আপনার অফিসে গিয়ে মিটিং করেছেন। আপনার আপ্যায়ন গ্রহণ করেছেন। আমরা দেখেছি টিভি-মিডিয়াতে। আপনি জমি দিয়ে দেন, তারপরে যদি বেড়া না তোলে আমরা আপনার সঙ্গে আওয়াজ তুলব যে, বিএসএফ দায়ী।"

 

সেরা শিরোনাম

News Live: এবার চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
এবার চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
NCPI: চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI, একযোগে দল ছাড়লেন ১৯জন
চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI, একযোগে দল ছাড়লেন ১৯জন
Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
Kolkata Municipal Corporation: কলকাতা পুরসভার ভিতরে এবার জায়গা পেল সাভারকর, শ্যামপ্রসাদ, রানী লক্ষ্মীবাঈ সহ ৮ টি নতুন ছবি
কলকাতা পুরসভার ভিতরে এবার জায়গা পেল সাভারকর, শ্যামপ্রসাদ, রানী লক্ষ্মীবাঈ সহ ৮ টি নতুন ছবি

ভিডিও

NCPI in West Bengal | দিকে দিকে ভাঙন, তৃণমূলকে ভাঙিয়ে একের পর এক পঞ্চায়েত দখল NCPI-এর
Sheikh Hasina |হাসিনাকে পাল্টা হুঁশিয়ারি বাংলাদেশ সরকারের | 'হাতকড়া পরে এলে তবেই...' #sheikhhasina
NCPI in News | ডেডলাইন মেনে অধ্যক্ষকে চিঠি NCPI সাংসদদের, কী লিখলেন তাঁরা?
Sheikh Hasina | হাতকড়া পরে এলে তবেই ফিরতে পারবেন, হাসিনার বাংলাদেশ ফেরা নিয়ে কড়া বার্তা ঢাকার
Chhatna BJP MLA: ছাতনার আরোগ্য নিকেতনে সারপ্রাইজ ভিজিট বিজেপি বিধায়কের, তারপরই যা হল...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget