এক্সপ্লোর

Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?

Bank Strike Update: আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, টানা ৩ দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস

কলকাতা: নজিরবিহীন সিদ্ধান্ত, আজ রবিবার খোলা রয়েছে ব্যাঙ্ক! তবে আগামীকাল থেকে টানা ৩ দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, গ্রাহকদের কথা ভেবেই রবিবার এই প্রথম ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। কাল থেকে ৩০ সেপ্টেম্বর, টানা ৩ দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে UFBU। তবে সোমবার থেকে ফের ব্যাঙ্ক ধর্মঘট! ফের দুর্ভোগ পোহাতে হবে গ্রাহকদের। টানা ৫ দিনের ভোগান্তি এড়াতে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক। ধর্মঘট শুরুর আগের দিন ব্যাঙ্কের প্রয়োজনীয় কাজ সেরে নিতে হবে গ্রাহকদের, সেই সুযোগই করে দিতে চায় কেন্দ্র।

টানা ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, ভোগান্তি এড়াতে আজ, রবিবার খোলা ব্যাঙ্ক 

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, টানা ৩ দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস বা UFBU। UFBU-এর মধ্যে রয়েছে ব্যাঙ্ককর্মীদের ৭ টি সংগঠন। ধর্মঘটের আগে ২৬ সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার ও ২৭ সেপ্টেম্বর রবিবার। ফলে ৩ দিনের ধর্মঘটের সঙ্গে এই ২ ছুটি যোগ হলে মাসের শেষে টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবায় সমস্যা তৈরি হত। এই পরিস্থিতিতে গ্রাহক পরিষেবার কথা মাথায় রেখে, রবিবার ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সপ্তাহে ৫ কর্মদিবস চালু সহ একাধিক দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে UFBU। একই দাবিতে ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট হয়েছে। ফের ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। 

২৬ অক্টোবর থেকে ফের ব্যাঙ্ক ধর্মঘট?

'ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও' মঞ্চের যুগ্ম আহ্বায়ক সৌম্য দত্ত বলছেন, '২০২৩ সালে সংসদে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, The Indian Banks' Association (IBA)-র পক্ষ থেকে তাদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে ৫ দিবসীয় পরিষেবা চালু করার জন্য। কিন্তু ১১ বছর কেটে গেল এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি।' দাবি পূরণ না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। UFBU সূত্রে খবর, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি চালু হয় ব্যাঙ্কে। ওই সময় বলা হয়, ৬ মাস পর পাঁচ দিনে সপ্তাহ চালুর বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।  কিন্তু এখনও পর্যন্ত তা না হওয়ায় এই ধর্মঘট। 

 

আরও পড়ুন: Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget