এক্সপ্লোর

Bankura News: বিজেপিতে ফের কমিটি নিয়ে গোষ্ঠীদন্দ্ব, কটাক্ষ তৃণমূলের

নতুন মণ্ডল সভাপতির নাম ঘোষণা হওয়ার পরই, জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অম্বিকানগর পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম মাহাতো।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বিজেপিতে বিদ্রোহ: বাঁকুড়ায় (Bankura) মণ্ডল সভাপতির পদ নিয়ে ফের বিজেপিতে (BJP) বিদ্রোহ। পাত্রসায়রের প্রাক্তন মণ্ডল সভাপতির পর, এবার মুখ খুললেন অম্বিকানগর পঞ্চায়েতের বিজেপি (bjp) সদস্য। কোনও বক্তব্য থাকলে দলেই বলা উচিত, বললেন জেলা সভাপতি। আর এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মণ্ডল সভাপতি নির্বাচন: সাংগঠনিক রদবদল নিয়ে বিজেপিতে ফের ‘বিদ্রোহ’। ক্ষোভ উগরে দিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য। চলতি সপ্তাহের শুরুতেই বিজেপির বাঁকুড়া (Bankura) ও বিষ্ণুপুর (Bishnupur) সাংগঠনিক জেলার মণ্ডল সভাপতি নির্বাচন হয়। তাতে বাঁকুড়া সাংগঠনিক জেলার অন্তর্গত রানিবাঁধ উত্তর মণ্ডলের সভাপতি করা হয় তপন মাহাতোকে। আর এতেই ক্ষুব্ধ অম্বিকানগর পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম মাহাতো। 

নতুন মণ্ডল সভাপতির নাম ঘোষণা হওয়ার পরই, জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অম্বিকানগর পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম মাহাতো।

নেতৃত্বের প্রতিক্রিয়া: রানিবাঁধের অম্বিকানগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম মাহাতোর কথায়, জেলা সভাপতি মদ গাঁজা খেয়ে কিংবা অর্থের লেনদেনে এমন লোককে মণ্ডল সভাপতির দায়িত্ব দিয়েছেন।  পঞ্চায়েত সদস্য ক্ষোভ প্রকাশ করতেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন বিজেপির জেলা সভাপতি।

বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের কথায়, দলের বিষয়ে কোনও খবর থাকলে সংবাদমাধ্যমকে না জানিয়ে আমাকে কিংবা দলকে জানাতে পারত, দলের মধ্যে আরও জায়গা আছে যোগ্য জায়গা দেওয়া হবে।

এর আগে একই ইস্যুতে বিদ্রোহের সুর দেখা গিয়েছিল বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতেও। পাত্রসায়রের ২ নম্বর মণ্ডল সভাপতির পদ খুইয়ে দলের বিধায়ক, সাংসদ ও জেলা সভাপতির বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ করেছিলেন তমালকান্তি গুঁই। কমিটি নিয়ে বিজেপিতে গোষ্ঠীদন্দ্ব। কটাক্ষ তৃণমূলের। সব মিলিয়ে মণ্ডল সভাপতির পদ নিয়ে সরগরম জঙ্গলমহলের জেলা।

মুর্শিদাবাদে বিজেপিতে ফাটল: বিজেপির মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতিকে ঘিরে নবাবের জেলায় আরও তীব্র হল কোন্দল! সভাপতিকে তীব্র আক্রমণ করে ইস্তফা দিলেন দুই বিজেপি নেতা। যদিও বিদ্রোহীদের গুরুত্ব দিচ্ছেন না বিজেপি জেলা সভাপতি। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget