এক্সপ্লোর

BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক

Bankura News : বাঁকুড়ার সংখ্যালঘু ভবনে অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত বৈঠক ডাকে জেলা প্রশাসন।

বাঁকুড়া : 'যারা আমাকে জেল খাটিয়েছে তাদের সঙ্গে বসে চা খেতে রাজি নই।' বৈঠকে যোগ দিতে এসে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। বাঁকুড়ার সংখ্যালঘু ভবনে অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত বৈঠক ডাকে জেলা প্রশাসন। সেই বৈঠকেই উপস্থিত ছিলেন জেলার ১২ জন বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি। বৈঠক ছেড়ে বেরিয়ে যান বাঁকুড়ার বিজেপি বিধায়ক। 

এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, "দু'দিন আগেও এখানে আমাদের কর্মীদের মিথ্যা মামলা দিয়েছে। তাঁদের সঙ্গে বসে আমি চা খাওয়ার মতো ছেলে নই। তার কারণ, আমি ৪০ বছর বিজেপিটা করি। জন্মলগ্ন থেকেই বিজেপিটা করি। বিজেপির জন্মলগ্ন থেকে আমি বিজেপিটা করি। তাঁদের সঙ্গে মুখোমুখি বসে আমি অন্তত কাজ করব না। আমাদের নেতৃত্বের নিশ্চিত ব্যাপার আছে। সেগুলো সব করবেন। তাঁদের আমি সম্মান করি। তাঁদের নির্দেশে আমি চলছি। কিন্তু, আমার নিজস্ব একটা বিষয় থাকে। যে বিষয়টা আমাকে ভাবতে হয়। দলকে আমি কখনোই অমান্য করি না। আমার যারা নেতৃত্ব আছে, তাঁদের প্রত্যেককে আমি শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধা নিয়েই আমি কাজ করছি।"

এ প্রসঙ্গে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল নেত্রী অনসূয়া রায় বলেন, "মিটিং থেকে বেরিয়ে গেছেন কোনও এমএলএ... আমার  দেখা নেই। বাইরে থেকে যদি চলে গেছে সেটা আমার জানা নেই। আমার জেনারেল যারা মেম্বার ছিলেন বা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, তাঁদের মধ্যে কোনও মেম্বার ওঁকে মেরেছেন কি না বা কিছু করেছেন কি না সে সম্বন্ধে আমার জানা নেই। আমি যেটুকু জানি, ওঁকে আমি ফোনে ডেকেছি। সামনা-সামনি এখনও দেখিনি। আমার সঙ্গেও যে ওঁর কোনও ব্যক্তিগত আক্রমণ আছে, শত্ুরতা আছে বা কোনও কিছু আছে, আমি এখনও ওঁর সামনা-সামনি হইনি। ওঁর নিয়ে সে ব্যাপারে আমি কিছু বলতে পারব না, উনি কেন ঢোকেননি।" 

প্রসঙ্গত, দিনকয়েক আগে বেদখল হয়ে যাওয়া জমি দখলমুক্ত করতে দেখা গিয়েছিল বিজেপি বিধায়ককে।

বহুদিন ধরেই স্কুলের জমি ছিল অন্যের দখলে। স্কুলের বরাদ্দের জমি দখল করে উঠে যাচ্ছিল আবাসন। প্রোমোটার রাজের সামনে মুখ খুলতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। ক্রমেই ছোট হচ্ছিল স্কুলের এলাকা। অবশেষে বেদখল হয়ে যাওয়া জমি দখলমুক্ত হয় বিজেপি বিধায়কের উদ্যোগে। বহুদিনের জবরদখল মুক্ত করতে অবশেষে স্কুলের জমিতে চলে বুলডোজার। বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুলের ক্যাম্পাসের একাংশ দখলমুক্ত করতে উদ্যোগী হন স্কুল কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা।

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata Blood Bank Scam: কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Canning Trinamool: তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ওই তৃণমূল নেতা
তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ওই তৃণমূল নেতা
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Advertisement

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |
Kunal Ghosh | BJP-কে 'ডবল-ডেকার তোলাবাজ' বলে কটাক্ষ করলেন কুণাল | #abpananda
Sudip Bandyopadhyay |
Samik Bhattacharya |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget