এক্সপ্লোর

Bankura: করোনা আতঙ্কের মাঝে বাঁকুড়ার থাবা বসাল ডায়রিয়া, আক্রান্ত ৪০

বাঁকুড়ার বোলাড়া গ্রামে থাবা বসাল ডায়রিয়া। জানা গিয়েছে গ্রামে এখনও পর্যন্ত প্রায় চল্লিশ জন আক্রান্ত হয়েছেন এই রোগে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: রাজ্যে এখনও করোনা আতঙ্ক চলছে। এরই মধ্যে বাঁকুড়ার বোলাড়া গ্রামে থাবা বসাল ডায়রিয়া। জানা গিয়েছে গ্রামে এখনও পর্যন্ত প্রায় চল্লিশ জন আক্রান্ত হয়েছেন এই রোগে। এরমধ্যে চার জনের অবস্থা গুরুতর। হঠাৎ করেই আক্রান্তদের মধ্যে চার জন অসুস্থ হয়ে পড়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে আজ গ্রামে তড়িঘড়ি স্বাস্থ্য দফতরের দল পৌঁছেছে।

এছাড়াও ব্লক স্বাস্থ্য আধিকারিক, বিডিও ও পঞ্চায়েত সমিতির পদাধিকারীরা গ্রামে গিয়ে চিকিৎসার সব ধরনের ব্যবস্থার আশ্বাস দেন। বাঁকুড়ার ১ নম্বর ব্লকের বোলাড়া গ্রামের নাপিত পাড়ায় মেরেকেটে বসবাস করে পঞ্চাশটি পরিবার। গতকাল সকাল থেকে এই গ্রামে একে একে অসুস্থ হতে শুরু করেন গ্রামবাসীরা। 

ঘন ঘন পাতলা পায়খানা, বমি, পেটে ব্যথা-সহ বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে শুরু করে। গ্রামবাসীদের দাবি আজ সকাল পর্যন্ত প্রায় চল্লিশ জন গ্রামবাসীর শরীরে উপসর্গ দেখা দেয়। রাতে চার জন আক্রান্তের অসুস্থতা গুরুতর আকার নেওয়ায় তাদের আঁচুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। 

গ্রামে ডায়রিয়া ছড়িয়ে পড়ার খবর পেতেই গ্রামে যায় স্বাস্থ্য দফতরের টিম। আক্রান্ত গ্রামবাসীদের  ও আর এস সহ বিভিন্ন ওষুধ দেওয়া হয়। পরীক্ষার জন্য গ্রামের পানীয় জলের উৎস হিসাবে থাকা দুটি নলকূপের জলের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য দফতর।  পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন দফায় দফায় গ্রামে যান বাঁকুড়া এক নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ সহ অন্যান্য পদাধিকারীরা। 

প্রাথমিক তদন্তে স্বাস্থ্য দফতরের ধারণা মনসা পুজোয় প্রসাদ খেয়ে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা। গ্রামবাসীদের দাবি নলবাহিত পরিশ্রুত পানীয় জলের যথেষ্ট কল নেই গ্রামে। অভাবে নলকূপের দূষিত জল খেতে গিয়েই এই বিপত্তি  ঘটেছে।  প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্লক স্বাস্থ্য দফতর ও ব্লক প্রশাসন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি ৪ রাজ্যে এক দফায় ভোট
৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি ৪ রাজ্যে এক দফায় ভোট
Bengal Election 2026 Date Live Updates: নির্বাচনে আর দেড় মাসও নেই, আগেই চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী, ২ দফায় ৪৮০ কোম্পানি
নির্বাচনে আর দেড় মাসও নেই, আগেই চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী, ২ দফায় ৪৮০ কোম্পানি
West Bengal Assembly Elections 2026: ‘বিজেপি এলে চাকরিহারাদের বয়সে ৫ বছর ছাড়, মহিলাদের মাসে ৩০০০’, আশ্বাস শমীকের
‘বিজেপি এলে চাকরিহারাদের বয়সে ৫ বছর ছাড়, মহিলাদের মাসে ৩০০০’, আশ্বাস শমীকের
Md Salim: 'সরকারের দফারফা করতে চেয়েছি আমরা', 'কীভাবে অবাধ ও নিরপেক্ষ ভোট করবে?' একসঙ্গে তৃণমূল ও নির্বাচন কমিশনকে কটাক্ষ মহম্মদ সেলিমের!
'সরকারের দফারফা করতে চেয়েছি আমরা', 'কীভাবে অবাধ ও নিরপেক্ষ ভোট করবে?' একসঙ্গে তৃণমূল ও নির্বাচন কমিশনকে কটাক্ষ মহম্মদ সেলিমের!

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Embed widget