এক্সপ্লোর

Bankura: বাঁকুড়ায় হাতির আক্রমণ প্রতিরোধে পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক বন দফতরের

Bankura: বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের তিন জেলার একটা বড় অংশের মানুষের অন্যতম মাথা ব্যথার কারণ প্রায় সারা বছর ধরে দলমার দামালদের উপস্থিতি। ফলে চাষাবাদে ক্ষতি, সম্পত্তি হানির পাশাপাশি প্রাণহানি হয়।

তুহিন অধিকারী, বাঁকুড়া: হাতির আক্রমণ প্রতিরোধে পুলিশ-প্রশাসনের আধিকারিকের নিয়ে সমন্বয় বৈঠক করল বন দফতর। রবিবার পাঞ্চেত ডিভিশনে এই বৈঠকে বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্ত, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গ্রামীণ) গণেশ বিশ্বাস, বন দফতরের রাজ্য ওয়াইল্ড লাইফের চিফ ওয়ার্ডেন দেবল রায় প্রমুখ।

বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের তিন জেলার একটা বড় অংশের মানুষের অন্যতম মাথা ব্যথার কারণ প্রায় সারা বছর ধরে দলমার দামালদের উপস্থিতি। ফলে চাষাবাদে ক্ষতি, সম্পত্তি হানির পাশাপাশি প্রাণ হানির মতো ঘটনা ঘটে। ফলে জনমানসে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। একে সরকারী ক্ষতিপূরণ পেতে দেরী, অন্যদিকে তা পর্যাপ্ত নয়, এই দুই বিষয়েও বনদপ্তরের কাজে অসন্তুষ্ট ক্ষতিগ্রস্তেরা। হাতির আক্রমণ রোধের পাশাপাশি দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এই সমন্বয় বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বল দফতর সূত্রের খবর, এই মুহূর্তে বাঁকুড়া জেলায় ৮০ টি হাতি অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গের তিন জেলায় সেই সংখ্যাটা ১৬০ টি। বন দফতরের রাজ্য ওয়াইল্ড লাইফের চিফ ওয়ার্ডেন দেবল রায় বলেন, ''দক্ষিণ বঙ্গে তিনটি জেলার ছ'টি ডিভিশনে হাতি গুলি সাধারণত থাকে। সমস্যা সমাধানে বিভিন্ন ডিভিশনের মধ্যে সমন্বয় বৈঠক করা হয়। হাতির হানায় ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুততার সঙ্গে ক্ষতিপূরণ পান ও একই জায়গায় যাতে বেশী দিন হাতি গুলি না থাকে তা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে হাতি গুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ হবে। একই সঙ্গে হেক্টর প্রতি ১৫ হাজার টাকা হিসেবে এখনো পর্যন্ত বিগত আট মাসে তিন জেলায় অনুমানিক ৫ কোটির মতো ক্ষতিপূরণ দেওয়া বাকি রয়েছে বলে তিনি জানান।

এর আগে পশ্চিম মেদিনীপুর জেলার নয়াবসত রেঞ্জে  ছয় থেকে সাতটি গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে পঞ্চাশ থেকে ষাটটি হাতির দল। ঘাগরা দতাল মেটলা নলবনা এলাকার চাষিদের অভিযোগ একদিকে যেমন নিম্নচাপের ফলে প্রতিদিনই বৃষ্টিতে চাষের ক্ষতি হচ্ছে। অন্যদিকে পাঁচ থেকে ছয় দিন ধরে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষের ধান ও সবজি। চাষিরা বলেন ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েও কোনও লাভ হয়নি এমনকী ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণও পায়নি কোনওদিন।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Blood Bank Scam: কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Canning Trinamool: তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ওই তৃণমূল নেতা
তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ওই তৃণমূল নেতা
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ

ভিডিও

Kunal Ghosh | BJP-কে 'ডবল-ডেকার তোলাবাজ' বলে কটাক্ষ করলেন কুণাল | #abpananda
Sudip Bandyopadhyay |
Samik Bhattacharya |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?
Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget