এক্সপ্লোর

Bankura Kolkata Rail: কলকাতার সঙ্গে রেলে জুড়বে বাঁকুড়া! মন্ত্রীর আশ্বাসে আশায় বাসিন্দারা

Bankura News:রেল যোগাযোগ হয়ে গেলে কমে যাবে খরচও। ফলে এই রেল লাইন নিয়ে আশায় বুক বাঁধছেন বাঁকুড়ার মানুষ।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দীর্ঘদিনের দাবি। বহুদিনের প্রতীক্ষা। অবশেষে সেটাই সম্পূর্ণ হওয়ার আশা দেখছেন বাসিন্দারা। পূর্ব রেলের বর্ধমান-হাওড়া কর্ড লাইনের সঙ্গে জুড়তে চলেছে বাঁকুড়া-মশাগ্রাম লাইন। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এটা হলে একধাক্কায় অনেকটাই কমে যাবে বাঁকুড়া-কলকাতা যাতায়াতের সময়। পাশাপাশি রেল যোগাযোগ হয়ে গেলে কমে যাবে খরচও। ফলে এই রেল লাইন (Kolkata Bankura Rail) নিয়ে আশায় বুক বাঁধছেন বাঁকুড়ার মানুষ।

কলকাতা-বাঁকুড়া:
কলকাতা (Kolkata) থেকে বাঁকুড়ার (Bankura) যোগাযোগের মাধ্যম বলতে মূলত ছিল বাস। এবার হবে ট্রেনও। কলকাতা এবার বাঁকুড়ার আরও কাছে। জেলা সদর থেকে রাজধানীতে আসতে সময় লাগবে এক ঘণ্টা কম। দীর্ঘ জট কাটিয়ে এবার বাঁকুড়া-মশাগ্রাম রেলপথ যুক্ত হতে চলেছে বর্ধমান-হাওড়া কর্ড লাইনের সঙ্গে।  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের দাবি, এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে পুর্ব রেল। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর আশ্বাসের উপর ভর করে স্বপ্ন দেখছেন সাধারণ মানুষও। আশায় বুক বাঁধছে বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অংশের মানুষ। প্রায় এক দশক আগে শুরু হয় বাঁকুড়া-মশাগ্রাম ট্রেন চলাচল। কিন্তু কলকাতার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল না। এখন কলকাতা আসতে গেলে বাঁকুড়া থেকে বাসে করে দুর্গাপুর গিয়ে কলকাতার ট্রেন ধরতে হয়। এছাড়া, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে পুরুলিয়া থেকে কলকাতাগামী ট্রেন ধরতে হয় মশাগ্রামে। সময় লাগে সাড়ে তিন ঘণ্টা। বাঁকুড়ার মানুষের দীর্ঘদিনের দাবি, বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়ার মধ্যে সরাসরি ট্রেন চলাচলের।

তৃণমূলের কটাক্ষ:
সাধারণ মানুষ আশা করলেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবিতে আমল দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল। বাঁকুড়া তালড্যাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, 'কথা বলে হবে না, কাজ চাই। চার বছরের সাংসদ, কাজ করেছে কটা?'

বাঁকুড়া মশাগ্রাম রেলপথের সাথে পুর্ব রেলের বর্ধমান হাওড়া কর্ড লাইন সংযুক্তির কাজ এতদিন আটকে ছিল প্রযুক্তিগত কারণে। বারবার সমীক্ষার পর অবশেষে সম্প্রতি পূর্ব রেল এ ব্যাপারে সবুজ সংকেত দেয়। আর এরপরই চলতি বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দাবী সব ঠিকঠাক চললে আগামী এক বছরের মধ্যে বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত ছুটবে ট্রেন। সেক্ষেত্রে বাঁকুড়া কলকাতার দূরত্ব যেমন কমবে তেমনই কলকাতা যাতায়াতের ক্ষেত্রে খরচ কমার সম্ভাবনাও রয়েছে। বাঁকুড়ার মানুষের দাবী এরফলে পন্য পরিবহনে বিশেষ সুবিধা হওয়ায় বাঁকুড়ার মানুষের অর্থনৈতিক উন্নয়নে তা বিশেষ কার্যকর হবে। সরাসরি হাওড়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলে, বাঁকুড়া-কলকাতার দূরত্ব যেমন কমবে তেমনি কমবে খরচ। বাঁকুড়ার মানুষের আশা, এর ফলে উন্নত হবে জেলার ব্যবসা-বাণিজ্য।

আরও পড়ুন: থরে থরে সাজানো নোট! ইডির অভিযানে উদ্ধার এত টাকা কার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget