এক্সপ্লোর

Bankura News: বাঁকুড়ার দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ২

অভিযোগ,বাড়ি ফেরার সময় ৪ জন হামলা চালায়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ছাত্রীকে। ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের চেষ্টার অভিযোগে ৪জনের বিরুদ্ধে এফআইআর। 

বাঁকুড়া: বাঁকুড়ার (Bankura) তালডাংরায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। অভিযোগ কম্পিউটার ক্লাস থেকে ফেরার সময় ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। অভিযোগ, বাড়ি ফেরার সময় ৪ জন হামলা চালায়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ছাত্রীকে। ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের চেষ্টার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়। 

বাঁকুড়ায় ধর্ষণের চেষ্টার অভিযোগ: সূত্রের খবর, মাথায় ও পায়ে গুরুতর চোট নিয়ে ওই স্কুল-ছাত্রী বিষ্ণুপুরের হাসপাতালে ভর্তি রয়েছে। ছাত্রীর পরিবারের দাবি, রবিবার সকালে, কম্পিউটার ক্লাসে যাওয়ার সময় আমডাংরা জঙ্গলের কাছে ৩-৪ জন অপরিচিত যুবক পথ আটকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দেওয়ায় মারধর করা হয় ওই ছাত্রীকে। নির্যাতিতার দাদা জানিয়েছেন, “হাত-পা বাঁধে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। কোনও রকমে এদের ছাড়িয়ে চলে আসে। দু’জন রাস্তা দিয়ে আসছিল, তারা বাড়িতে জানায়।’’ প্রথমে ছাত্রীকে আমডাংরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে, বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। ৪ যুবকের বিরুদ্ধে থানায় FIR করেছে ছাত্রীর পরিবার।  অভিযুক্তদের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বাঁকুড়া আদালত।

এবিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নেই। আমরা চাইব যথোপযুক্ত তদন্ত হোক ও অভিযুক্তদের শাস্তি হোক।’’ পাল্টা বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান শ্যামল সাঁতরা বলেন, “পুলিশ প্রশাসন যথার্ত অ্যাকশন নিয়েছে, বিজেপি রাজনীতি করছে, মানুষকে বিভ্রান্ত করছে।‘’পুলিশ সূত্রে দাবি, ধর্ষণের চেষ্টার মামলা রুজু হয়েছে। ধৃতদের জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে।

এদিকে টানা ১১ দিন লড়াইয়ের পর আজ ভোর ৫টা নাগাদ ময়নাগুড়ির অগ্নিদগ্ধ নাবালিকার মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ, গত ২৪ ফেব্রুয়ারি জলপাইগুড়ির ময়নাগুড়িতে বাড়িতে একা পেয়ে স্থানীয় এক যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে। কোনওক্রমে রক্ষা পায় নাবালিকা। এরপর অভিযুক্ত যুবক আগাম জামিন নিয়ে নেয়। নাবালিকার পরিবারের অভিযোগ, গত ১৩ এপ্রিল অভিযুক্তর সঙ্গীরা কেস তুলে নিতে বলে নাবালিকার বাড়ি এসে খুনের হুমকি দিয়ে যায়। আতঙ্কে পরের দিন গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা। তাকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সেখানেই মৃত্যু হয় তার।    

আরও পড়ুন: Jhargram: মাওবাদী সন্দেহে ঝাড়গ্রাম থেকে গ্রেফতার দম্পতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War LIVE Update: ইরানের বিরুদ্ধে কি এবার একা আমেরিকা? সোশ্যাল মিডিয়ায় বিরাট পোস্ট ট্রাম্পের!
ইরানের বিরুদ্ধে কি এবার একা আমেরিকা? সোশ্যাল মিডিয়ায় বিরাট পোস্ট ট্রাম্পের!
West Bengal Assembly Election 2026 : 'নেড়া বেলতলায় একবারই যায়, উনি আবার এসেছেন, হারিয়ে পাঠিয়ে দেব', সজলকে নিশানা সায়ন্তিকার
'নেড়া বেলতলায় একবারই যায়, উনি আবার এসেছেন, হারিয়ে পাঠিয়ে দেব', সজলকে নিশানা সায়ন্তিকার
WB SIR Supplementary Voter List: এবার প্রকাশ হবে SIR-এর সাপ্লিমেন্টারি লিস্ট, যুক্ত হতে পারে আরও ২১ লক্ষ নাম!
এবার প্রকাশ হবে SIR-এর সাপ্লিমেন্টারি লিস্ট, যুক্ত হতে পারে আরও ২১ লক্ষ নাম!
West Bengal Assembly Election 2026 : নন্দীগ্রামকে চেনেন 'হাতের তালু'র মতো, শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের 'বাজি' পবিত্র কর আসলে কে ?
নন্দীগ্রামকে চেনেন 'হাতের তালু'র মতো, শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের 'বাজি' পবিত্র কর আসলে কে ?

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
Embed widget