এক্সপ্লোর

Bankura: "কোনও তৃণমূল নেতা হুমকি দিলে গাছে বেঁধে উত্তম-মধ্যম দিন", ফের BJP নেতার মন্তব্যে বিতর্ক !

TMC Protests : এই বক্তব্য আসলে ক্ষোভের বহিঃপ্রকাশ বলে সমর্থন জানিয়েছেন বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপি নেতার এই মন্তব্যের অবশ্য সমালোচনা করেছে তৃণমূল।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : "কোনও তৃণমূল নেতা হুমকি দিলে বা চমকালে, তাঁকে গাছে বেঁধে আচ্ছা করে উত্তম-মধ্যম দিয়ে হাসপাতালে ভর্তি করে দেবেন।" প্রকাশ্য সভামঞ্চ থেকে এমনই হুঁশিয়ারি দিয়ে ফের বিতর্কে জড়ালেন বিজেপি নেতা (BJP Leader) বিকাশ ঘোষ। এর আগেও একাধিকবার প্রকাশ্যে এ ধরনের নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছেন ওই নেতা। যদিও এই বক্তব্য আসলে ক্ষোভের বহিঃপ্রকাশ বলে সমর্থন জানিয়েছেন বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপি নেতার এই মন্তব্যের অবশ্য সমালোচনা করেছে তৃণমূল (TMC)।

কেন্দ্রের বিজেপি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে রবিবার বিজেপির বাঁকুড়া ৪ নম্বর মণ্ডলের উদ্যোগে পুয়াবাগান এলাকায় একটি জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় দলের অন্যান্য জেলা নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষ। সেই সভাতেই দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিকাশ ঘোষ।

তিনি বলেন, "ভারতীয় জনতা পার্টি শান্তি-শৃঙ্খলা মেনে রাজনীতি করে। আপনারা সিদ্ধান্ত নেবেন, আগামীদিনে কীভাবে রাজনীতি করবেন। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে। আমরা কিন্তু চুপচাপ বসে থাকব না। বিজেপি কর্মীদের বলে রাখছি, যদি কোনও তৃণমূল নেতা হুমকি দেন, চমকান, আপনারা পরিষ্কার সেই তৃণমূল নেতাকে গাছে বেঁধে রেখে আচ্ছা করে উত্তম-মধ্যম দিয়ে হাসপাতালে ভর্তি করে দেবেন। আমাদের এমএলএ বসে আছেন, সুপারিশ করে দেবেন চিকিৎসার জন্য। তারপর বাড়িতে পৌঁছে দেব।"

সুর আরও চড়িয়ে বিজেপি নেতা বলেন, "আমরা যদি ক্ষমতায় আসতে পারি, নাম ভুলিয়ে দেব। প্রশাসনও বুঝতে পারবে। আর তৃণমূলের চামচাগুলো বুঝতে পারবে যারা পঞ্চায়েতের ১০০ দিনের টাকা লুঠ করেছে। পঞ্চায়েত সমিতির টাকা লুঠ করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুঠ করেছে। বৃদ্ধভাতা থেকে শুরু করে বিরোধীদের আটকে রাখতে চাইছে। বিরোধীদের কীভাবে আটকানো যায়। বৃদ্ধভাতা দেব না, লক্ষ্মীর ভাণ্ডার দেব না। আপনাদের বাবার টাকা নয়। "

এদিকে গ্রামের বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী হয়েছেন খোদ বিজেপি বিধায়ক। নিজের বেতনের টাকা থেকে রাস্তার গর্ত বন্ধ করার জন্য সামগ্রী ফেলেছেন বিধায়ক। কোদাল ঝুড়ি হাতে বিধায়ক এবং তাঁর স্বামী রাস্তা সংস্কারের কাজে লেগে পড়েন। বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির দাবি, একুশের বিধানসভা ভোটের আগে তিনি আশ্বাস দিয়েছিলেন, জিতলে রাস্তা সংস্কারের কাজ করবেন। কিন্তু অভিযোগ, যেহেতু তিনি বিজেপির বিধায়ক, তাই রাস্তা সংস্কারের কাজ করতে দিচ্ছে না রাজ্যের শাসক দল। এই পরিস্থিতিতে, স্বামীকে সঙ্গে নিয়ে নিজেই রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েন শালতোড়ার বিজেপি বিধায়ক। বিধায়কের কথায়, "রাজ্যের তৃণমূল সরকার উন্নয়নের কথা বলে, দীর্ঘদিন এই রাস্তার বেহাল দশা। এখানে উন্নয়ন হয়নি কেন?'' MLA ফান্ডের টাকা খরচ করতে না দেওয়ায় অভিযোগ করেন। যদিও, গোটাটাই নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল।

আরও পড়ুন ; বেহাল দশা রাস্তার, ঝুড়ি-কোদাল নিয়ে সংস্কারে নামলেন খোদ বিজেপি বিধায়ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget