এক্সপ্লোর

Bankura News : দামোদর গর্ভে যুদ্ধের সরঞ্জাম ! বিস্ফোরকে ঠাসা? ছুটে এল পুলিশ, ডাক পড়ল সেনার

 জায়গাটিকে ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয় সেনাবাহিনীকেও। প্রাথমিক ভাবে বিশেষজ্ঞদের অনুমান শেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন। 

তুহিন অধিকারী, বাঁকুড়া:  এ কী কাণ্ড ! এ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের জিনিস । দেখেই বলছেন বিশেষজ্ঞরা। সোমবার সকালে দামোদরের গর্ভ থেকে বালি তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ।  উদ্ধার হল ৩ টি মর্টার শেল।   বিশালাকার মর্টার শেলগুলি দেখে চক্ষুস্থির সকলের।  বাঁকুড়ার সোনামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি ফেরি ঘাট সংলগ্ন এলাকার ঘটনা। প্রতিদিনের মতো এদিনও পে লোডার দিয়ে তোলা হচ্ছিল বালি। তখনই বালির স্তরের মধ্যে থেকে শেলগুলি উঠে আসে। মর্টার শেলগুলি কি তাজা ? উত্তেজনা ছড়ায় । আর সঙ্গে সঙ্গেই আসে পুলিশ। পাছে কোনও দুর্ঘটনা ঘটে বালি দিয়ে শেলগুলিকে চাপা দিয়ে দেওয়া হয়।  জায়গাটিকে ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয় সেনাবাহিনীকেও। প্রাথমিক ভাবে বিশেষজ্ঞদের অনুমান শেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন। 

বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর ও দামোদর নদে বালি তোলার সময় একাধিক বার মর্টার শেল উদ্ধারের ঘটনা এই প্রথম নয়।  প্রত্যেকবারই উদ্ধার হয়েছে একটি বা দুটি শেল। এবার এক সঙ্গে ৩ টি মর্টার শেল উদ্ধার হল।    প্রাথমিকভাবে অনুমান শেলগুলির শক্ত লোহার খোলের মধ্যে বিস্ফোরক ঠাসা রয়েছে। দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আপাতত নদীর চরে বালি চাপা দিয়ে রাখা হয়েছে শেলগুলি। পাশাপাশি  নদীগর্ভের ওই এলাকা ফিতে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে পুলিশও।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল, আটক মাইকে ঘোষণাকারী, কার নির্দেশ ছিল?
চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল, আটক মাইকে ঘোষণাকারী, কার নির্দেশ ছিল?
Cockroach Janata Party: নোটিস পেয়েও হাজিরা দিলেন না ২ CJP নেতা সৌরভ ও আশুতোষ, কোন পথে এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ?
নোটিস পেয়েও হাজিরা দিলেন না ২ CJP নেতা সৌরভ ও আশুতোষ, কোন পথে এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ?
West Bengal News Live: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, গ্রেফতারের সংখ্যা বেড়ে ১০, রীতিমতো মহড়া দিয়েছিল অভিযুক্তরা?
টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, গ্রেফতারের সংখ্যা বেড়ে ১০, রীতিমতো মহড়া দিয়েছিল অভিযুক্তরা?
Chorbagan Stampede: চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল, ঘটনাস্থলে এবার কলকাতা পুলিশ ও ফরেন্সিক টিম
চোরবাগান বিপর্যয়ে মৃত্যুমিছিল, ঘটনাস্থলে এবার কলকাতা পুলিশ ও ফরেন্সিক টিম

ভিডিও

Kolkata Durga Puja Stampede | কবে থেকে শুরু হবে তদন্ত কমিটির কাজ? কী জানালেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, তার আগে এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
Katwa News | তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
Durga Puja 2026 | জাকার্তায় উমা আরাধনা । বিজয়া দশমীতে ধুনুচি নাচ, সিঁদুর খেলা
Birbhum News: নলহাটিতে Durga Puja-র বিসর্জনে উত্তেজনা, লাঠিচার্জ পুলিশের | Nalhati | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget