এক্সপ্লোর

Bankura News: 'বছর ভাল কাটুক', নববর্ষে এই প্রার্থনা নিয়ে ভৈরবস্থান মন্দিরে পুণ্যার্থীদের ভিড়

Poila Baishakh: শুধু বাঁকুড়া শহর নয় আশপাশের বহু এলাকা থেকে অসংখ্য মানুষ পরিবারের মঙ্গল কামনায় পুজো দিতে হাজির হন ভৈরবস্থান মন্দিরে

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আজ পয়লা বৈশাখ। নববর্ষের সকালে পরিবারের মঙ্গলকামনায় সকাল থেকে বাঁকুড়ার মন্দিরে মন্দিরে উপচে পড়ল পুণ্যার্থীর ভিড়। আজ সকালে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন পড়ে বাঁকুড়ার ঐতিহ্যবাহী বহু প্রাচীন ভৈরবস্থান মন্দিরে। 

শুধু বাঁকুড়া শহর নয় আশপাশের বহু এলাকা থেকে অসংখ্য মানুষ পরিবারের মঙ্গল কামনায় পুজো দিতে হাজির হন ভৈরবস্থান মন্দিরে। এমনিতে  প্রবল গরমে নাভিশ্বাস দশা বাঁকুড়া জেলার মানুষের। বেলা বাড়তেই চড়চড়িয়ে বাড়ছে রোদের তাপ। প্রবল এই গরমে সকাল সকাল পুজো দিয়ে বাড়িতে ফিরতে চাইছেন মানুষ।                              

রাজ্যজুড়েই আজ নববর্ষ পালিত হয়। এক নজরে দেখে নেওয়া যাক- 

  • বছর পয়লায় হালখাতা, মিষ্টিমুখে ব্যস্ত শহরবাসী। সারা বছরের জন্য মঙ্গল কামনায় দর্শনার্থীদের ঢল কালীঘাটে।  রাত থাকতেই পুজোর ডালি নিয়ে হাজির হয়েছেন দর্শনার্থীরা। একে পয়লা বৈশাখ, তার ওপর আজ শনিবার। তাই ভিড়ের চাপও বেশি।
  • সারা বছর ভাল কাটুক। এই প্রার্থনা নিয়েই ভোর থেকে ভিড় উপচে পড়ছে দক্ষিণেশ্বর মন্দিরে। পুজো দেওয়ার লম্বা লাইন পুণ্যার্থীদের। ব্যবসায়ীরাও হাজির হালখাতা নিয়ে।
  • পয়লা বৈশাখের সকালে মঙ্গলারতি দিয়ে তারাপীঠে তারা মায়ের পুজো শুরু হয়েছে। নতুন বছরের প্রথম দিনে সকাল থেকে দলে দলে মন্দিরে আসছেন পুণ্যার্থীরা। ব্যবসায়ীরা হালখাতার পুজো দিচ্ছেন। পাশাপাশি, দূর-দূরান্ত থেকে নতুন পোশাক পরে পুজো দিতে এসেছেন অনেকেই। নতুন বছরের জন্য শুভকামনা নিয়ে মায়ের কাছে পুজো দিচ্ছেন তাঁরা। পয়লা বৈশাখের সকালে মঙ্গলারতি দিয়ে তারা মায়ের পুজো শুরু হয়। 
  • পয়লা বৈশাখে কোচবিহার শহরে মদনমোহন মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। মদনমোহন দেবকে পুজো দিয়ে নতুনভাবে বছরটা শুরু করেন কোচবিহারবাসী। ব্যবসায়ীরাও এদিন হালখাতার পুজো দেন। 
  • বর্ধমানে অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা। মা সর্বমঙ্গলাকে রাঢ় বঙ্গের দেবী বলা হয়। পয়লা বৈশাখের সকালে মন্দিরে ভক্তদের ভিড়। সারা বছর পরিবার পরিজনের মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিচ্ছেন তাঁরা। ব্যবসায়ীরাও হালখাতার পুজো দিচ্ছেন। সর্বমঙ্গলা মন্দিরে বাড়তি ভিড় সামাল দিতে মোতায়েন করা হয়েছে স্বেচ্ছাসেবক ও পুলিশ।                                                    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget