এক্সপ্লোর

Tender Scam Case: টেন্ডার দুর্নীতিকাণ্ডে এবার গ্রেফতার শ্যামাপ্রসাদ-ঘনিষ্ঠ

পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, ধৃত ব্যক্তি শ্যামাপ্রসাদের হয়ে আর্থিক লেনদেনের বিষয়টি দেখভাল করতেন। এমনকি তাঁর বাড়ি থেকে ১৯ লক্ষ ৭০ হাজার নগদও বাজেয়াপ্ত হয়েছে।

তুহিন অধিকারী, বাঁকুড়া: টেন্ডার দুর্নীতিকাণ্ডে এবার গ্রেফতার হলেন প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ। ধৃতের বাড়ি থেকে প্রায় ২০ লক্ষ টাকা নগদ মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। এদিকে বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে শ্যামাপ্রসাদকে।

বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভায় ১০ কোটি টাকার টেন্ডার-দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবার পুলিশ জালে ধরা পড়লেন তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত একজন। এই নিয়ে টেন্ডার-দুর্নীতির অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন।শুক্রবার রাতে রামশঙ্কর মহান্তি ওরফে খোকন নামে এই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, ধৃত ব্যক্তি শ্যামাপ্রসাদের হয়ে আর্থিক লেনদেনের বিষয়টি দেখভাল করতেন। এমনকি তাঁর বাড়ি থেকে ১৯ লক্ষ ৭০ হাজার নগদও বাজেয়াপ্ত হয়েছে।পুলিশ সূত্রে দাবি, রামশঙ্করকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছিল। বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় তাঁকে।

এদিকে হিসাব বহির্ভূত অর্থের খোঁজ মেলায় ইতিমধ্যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। এবার সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, পোস্ট অফিসে প্রাক্তন মন্ত্রীর নামে ৮টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। তদন্তকারীদের হাতে এসেছে চারটি জমির দলিল। সেগুলি মোটা টাকায় কেনা হয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি।

অন্যদিকে শুক্রবার রাতে বিষ্ণুপুর পুরসভায় গিয়ে, বেশকিছু হিসেব নিকেশের নথি উদ্ধার করেছে পুলিশ।

১০ কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে দাবি, হয়ে যাওয়া কাজেও ডাকা হয় টেন্ডার। অভিযোগ অস্বীকার করেছেন বিষ্ণুপুরের প্রাক্তন চেয়ারম্যান।বিষ্ণুপুর পুরসভার দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বিধায়ক হন।একাধিক দফতরের মন্ত্রীও ছিলেন।ওই সময় তাঁর নাম জড়ায় সারদা দুর্নীতিতে। গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন শ্যামাপ্রসাদ।ভোটের ফল ঘোষণার পরে তিনি তৃণমূলে ফিরতে চেয়ে দরবার শুরু করেন।

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget