এক্সপ্লোর

Bankura News: দ্বারকেশ্বর নদে তলিয়ে গেল তিন পড়ুয়া; শুরু তল্লাশি, উৎকণ্ঠায় পরিবার

Student Drowned: স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের নবম শ্রেণির ৮ থেকে ১০ জন পড়ুয়া এদিন দুপুর একটা নাগাদ সাইকেলে করে ষাঁড়েশ্বর শিব মন্দির লাগোয়া দারকেশ্বর নদের দমদমা ঘাটে যায়।

তুহিন অধিকারী, বাঁকুড়া: দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে বিপত্তি। জলের তোড়ে তলিয়ে গেল নবম শ্রেণির তিন পড়ুয়া। এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ষাঁড়েশ্বর মন্দিরের কাছে দ্বারকেশ্বর নদের দমদমা ঘাটে। ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছ বিষ্ণুপুর থানার পুলিশ। নিখোঁজ পড়ুয়াদের সন্ধান শুরু করেছে তারা। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে স্পিড বোট নিয়ে নদীতে তল্লাশি শুরু করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের নবম শ্রেণির ৮ থেকে ১০ জন পড়ুয়া এদিন দুপুর একটা নাগাদ সাইকেলে করে ষাড়েশ্বর শিব মন্দির লাগোয়া দ্বারকেশ্বর নদের দমদমা ঘাটে যায়। সেখানে অন্যান্যরা পাড়ে বসে থাকলেও অর্কদীপ দাস, সায়ন চট্টোপাধ্যায় ও পরমেশ্বর মিশ্র নামের তিন পড়ুয়া দ্বারকেশ্বর নদে স্নান করতে নামে। নদীতে নামতেই প্রবল স্রোতে ভেসে গিয়ে তলিয়ে যেতে থাকে ওই তিন পড়ুয়া। এই ঘটনা দেখে নদের পাড়ে থাকা বন্ধুরা চিৎকার করতে শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয়েরা ছুটে এসে ওই তিন পড়ুয়ার খোঁজ শুরু করে। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী হাজির হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকজন স্পিড বোট নিয়ে নদীজুড়ে তল্লাশি শুরু কর। কিন্তু নিখোঁজ তিন পড়ুয়ার এখনও কোনও সন্ধান মেলেনি। এদিকে সময় যত যাচ্ছে ততই উদ্বেগ বাড়ছে  নিখোঁজ ওই তিন পড়ুয়ার পরিবারের।

এর আগে গত সপ্তাহে রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে এসে ডুবে মৃত্যু হয় এক কিশোরের। ১৬ বছরের শিবরাম সাহু গড়িয়াহাট থানা এলাকার বালিগঞ্জ প্লেসের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর মেলে রবিবার ১৫ জুন, সকাল ৭টা নাগাদ তিন বন্ধু রবীন্দ্র সরোবরের সুইমিং পুলে সাঁতার কাটতে নামে। তলিয়ে যায় শিবরাম। KMDA-এর নিরাপত্তা রক্ষীরা রবীন্দ্র সরোবর থানায় বিষয়টি জানান। স্থানীয়দের সহযোগিতায় KMDA-এর সাফাই কর্মীরা নেমে ওই নাবালককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে। MR বাঙুর হাসপাতালে নিয়ে গেলে কিশোরকে মৃত বলে ঘোষণা করা হয়। রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে আসে অনেকেই। তাঁদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবে সুইমিং পুলে শ্যাওলা জমেছে। সেখানে কিশোরের পা আটকে যাওয়াতেই এই দুর্ঘটনা বলে তাঁদের দাবি। স্থানীয়দের অভিযোগ, সরোবর কর্তৃপক্ষ সব জেনেও জল সাফাইয়ের কোনও রকম উদ্যোগ নেয় না। 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda
Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget