এক্সপ্লোর

Bankura News: সোনার গয়না ঝকঝকে করার নামে প্রতারণা ! পুলিশের জালে আগ্নেয়াস্ত্র-সহ ২

Bankura Gold scam: বাসন ও গহনা ঝকঝকে করে দেওয়ার নামে প্রতারণার সাথে যুক্ত চক্রের দুই পান্ডা আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাসন ও সোনার গহনা ঝকঝকে করে দেওয়ার নামে প্রতারণার (Fraud Case) ঘটনার সঙ্গে যুক্ত আন্তঃরাজ্য এক চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করল বাঁকুড়ার তালডাংরা থানার পুলিশ। তাঁদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ (Police)। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসে কেউ বা কারা কাঁসার বাসন ও সোনার গহনা ঝকঝকে করে দেওয়ার নামে তা নিয়ে চম্পট দিয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জেলার নাকা পয়েন্টগুলিকে সতর্ক করে । জেলার একটি নাকা পয়েন্টে সন্দেহজনকভাবে আটক করা হয়, পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বাসিন্দা রোহিত কুমার সো ও বিহারের পূর্নিয়া জেলার বাসিন্দা মিথিলেশ কুমার সো-কে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে ধৃত দুজন ওই ঘটনাগুলির সাথে যুক্ত থাকার অভিযোগ স্বীকার করে নিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, এই চক্রের সাথে যুক্তরা গ্রামে গিয়ে কাঁসার বাসন চকচক করে দেওয়ার কাজ করে মানুষের বিশ্বাস অর্জন করে নিত। পরে সোনার গহনা চকচকে করে দেওয়ার নামে সুযোগ বুঝে তা নিয়ে চম্পট দিত। অধিকাংশ ক্ষেত্রে এই চক্রের সফট টার্গেট হত গ্রামের বয়স্ক ও একা থাকা গৃহবধূরা। দুজনকে গ্রেফতারের পর এই চক্রের সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি জেলা জুড়ে গ্রামের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপরেও জোর দিচ্ছে বাঁকুড়া জেলা পুলিশ।

ফেব্রুয়ারি মাসেও একটা প্রতারণাকাণ্ডের মুখোমুখি হয়েছিল রাজ্য। পুরস্কারের পাওয়ার নামে ফোন করে প্রতারণার অভিযোগ। পাটুলিতে লালবাজারের গুন্ডাদমন শাখার অভিযানে গ্রেফতার করা হয়েছিল ৬ জনকে। প্রতিযোগিতায় এন্ট্রি ফি-র নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাটুলিতে বসে ভিনরাজ্যেও প্রতারণার অভিযোগ উঠেছিল। ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি পুলিশ সুপার অফিসে বসেই প্রতারণার ফাঁদের ঘটনা প্রকাশ্যে আসে। কনস্টেবলের চাকরি দেওয়ার নামে, এক যুবকের কাছ থেকে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে মালদার পুলিশ সুপারের অফিসের এক চতুর্থ শ্রেণীর কর্মীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত।  

আরও পড়ুন, 'রাহুল গাঁধীর বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি মোদি সরকারের', মন্তব্য অধীরের 

অপরদিকে, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য-রাজনীতি। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে স্কুলে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। এরই মধ্য়ে এবার, খোদ পুলিশ সুপারের অফিসে বসেই চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ওঠে চতুর্থ শ্রেণির কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছিল মালদায়।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget