এক্সপ্লোর

Bankura : প্রযুক্তির সাহায্যে অপরাধ রোখার উদ্যোগ বাঁকুড়া পুলিশের

CC Camera : গৃহস্থের বাড়িতে চুরি, রাস্তায় ছিনতাই, দোকানে ডাকাতি, মহিলাদের শ্লীলতাহানি। গত কয়েকমাসে বাঁকুড়া শহরে একের পর এক অপরাধের ঘটনা ঘটেছে

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : অপরাধ রুখতে প্রযুক্তির সাহায্য নিল বাঁকুড়া পুলিশ (Bankura Police)। গোটা শহর মুড়ে ফেলা হল সিসি ক্যামেরায়। যানজট মোকাবিলাতেও নেওয়া হবে সিসি ক্যামেরার (CC Camera) সাহায্য, জানালেন পুলিশ সুপার। এই উদ্যোগে খুশি বাঁকুড়াবাসী।

গৃহস্থের বাড়িতে চুরি, রাস্তায় ছিনতাই, দোকানে ডাকাতি, মহিলাদের শ্লীলতাহানি। গত কয়েকমাসে বাঁকুড়া শহরে একের পর এক অপরাধের ঘটনা ঘটেছে। অবশেষে তৎপর হল পুলিশ। অপরাধদমনে এবার থেকে নেওয়া হবে প্রযুক্তির সাহায্য। বাঁকুড়া শহরের বিভিন্ন প্রান্তে বসানো হল সিসি ক্যামেরা। নজরদারির আওতায় আনা হয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা, শহরের এন্ট্রি ও এক্সিট পয়েন্ট, ধর্মীয় স্থান, বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ জায়গা। 

পুলিশ যা জানাচ্ছে-

পুলিশ সূত্রে খবর, এ পর্যন্ত ১০৩টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেছেন, এলাকাটা গুরুত্বপূর্ণ। পুরসভার সাহায্য নিয়ে সিসি ক্যামেরা লাগানো হল।

আরও পড়ুন ; লাল গাড়ির সূত্র ধরে বাঁকুড়ার ব্যবসায়ী খুনের কিনারা ! গ্রেফতার অভিযুক্ত

পুলিশ-প্রশাসনের এই উদ্যোগে খুশি বাঁকুড়ার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা দেবেন্দ্র আগরওয়াল বলেন, ভাল উদ্যোগ। আমার বাড়িতে চুরি হয়েছে। সিসি ক্যামেরা ছিল না। এবার আটকাতে পারবে। 

গায়ত্রী বিশ্বাস নামে অপর এক বাসিন্দা বলেন, সিসি ক্যামেরা থাকায় দুষ্কৃতীরা ভয় পাবে...মহিলারা নিরাপদে বেরোতে পারবেন। পুলিশ সূত্রে খবর, বাঁকুড়া সদর থানায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে। যানজট এড়াতেও সিসি ক্যামেরার সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছে বাঁকুড়া পুলিশ।

দিনকয়েক আগে বাঁকুড়ার মুকুটমণিপুরে রাস্তায় ধারে ঝোপের মধ্যে সোনা ও রুপো ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। গত ২৩ জুলাই বাঁকুড়া থেকে নিখোঁজ হয়ে যান ওই ব্যবসায়ী। ওই দিন বাঁকুড়ায় ব্যবসায়ীর বাইক পাওয়া গেলেও, তাঁর খোঁজ মেলেনি। এরপর খাতড়া-মুকুটমণিপুর রাস্তায় বাগজোবড়া রাস্তার ধারে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, ওই মৃতদেহ নিখোঁজ ব্যবসায়ী শুভঙ্কর দে(৩৬)-র। পরিবারের ধারণা, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে তাঁকে। ঘটনার তদন্তে নামে পুলিশ। এক সপ্তাহের মধ্যে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

বাঁকুড়া শহরের ইন্দারাগোড়ার বাসিন্দা শুভঙ্কর দে। গত ২৩ জুলাই কাজ সেরে শীঘ্রই ফেরার কথা জানিয়ে বাইক নিয়ে বাড়ি থেকে বের হন ওই যুবক। এরপরে পরিবারের লোকজন ফোন করলে মোবাইলের সুইচ অফ পান। দীর্ঘ সময় পরে বাড়ি না ফেরায় পরিবারের লোকের সন্দেহ হয়। পুলিশের দ্বারস্থ হয়ে ঘটনার কথা জানিয়ে নিখোঁজ ডায়েরি করে পরিবার। এরপরে বাঁকুড়া শহরের কলেজ মোড়ের রাস্তায় উদ্ধার হয় ওই যুবকের বাইক। বাঁকুড়ার খাতড়া থানার পুলিশ একটি মৃতদেহ উদ্ধার করে মুকুটমণিপুর লাগোয়া বাগজোবড়া এলাকার রাস্তার ধারে ঝোপ থেকে। ওই মৃতদেহ শনাক্ত করে শুভঙ্করের পরিবার। পরিবারের দাবি, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে শুভঙ্করকে। ঘটনার তদন্তে নামে পুলিশ। খাতড়ার এসডিপিও এর নেতৃত্বে গঠন করা হয় তদন্ত কমিটি। যেখান থেকে বাইক উদ্ধার হয় সেখান থেকে ২৩ তারিখ সন্ধ্যা থেকে সিসিটিভিতে গাড়ির নজরদারি শুরু করে তদন্তকারী দল। সিসিটিভির সৌজন্যে এক লালগাড়ির হদিস পায় পুলিশ। 

এরপরে তদন্তকারী পুলিশ শুভঙ্করের বন্ধুদের কার লাল গাড়ি রয়েছে সেই খোঁজ শুরু করে। শুভঙ্করের বাঁকুড়া শহরে একটি বন্ধুর খোঁজ পাওয়া যায়, যার লাল গাড়ি রয়েছে। ওই বন্ধুর মোবাইলের গতিবিধি জানার পরে সন্দেহ ঘনীভূত হয় পুলিশের। বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার লালবাজার থেকে  জাকির ইকবাল খিলজি নামে শুভঙ্করের বন্ধুকে আটক করে খাতড়া থানার পুলিশ। পুলিশি জেরায় খুনের কথা শিকার করেছে সে, এমনই দাবি পুলিশের। তাঁকে শ্বাসরোধ করে খুন করে গাড়ি করে তুলে নিয়ে গিয়ে বাঁকুড়া থেকে প্রায় ৫০ কিমি দূরে ফেলে দেয় বলে পুলিশকে জানায় অভিযুক্ত যুবক।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget