এক্সপ্লোর

Bankura Road Accident:ফের পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, বাঁকুড়ার দুর্ঘটনায় জখম ২

District Accident:ফের পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, জখম ২। বাঁকুড়ার বিষ্ণুপুরের ঘটনা। ৬০ নম্বর জাতীয় সড়কের উপর লরি ও ছোট গাড়ির সংঘর্ষ হয়। তাতে ১ জন মারা যান, ২ জন, জখম হন বলে খবর। 

তুহিন অধিকারী, বাঁকুড়া: ফের পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, জখম ২। বাঁকুড়ার বিষ্ণুপুরের (Bankura Road Accident) ঘটনা। ৬০ নম্বর জাতীয় সড়কের উপর লরি ও ছোট গাড়ির সংঘর্ষ হয়। তাতে ১ জন মারা যান, ২ জন, জখম হন বলে খবর। 

কী জানা গেল?
সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর থেকে একটি ছোট গাড়ি করে ছ'জন পিকনিক করতে এসেছিলেন। প্রথমে তাঁরা শুশুনিয়া পাহাড় থেকে মুকুটমনিপুরে পিকনিক করেন। তার পর বিষ্ণুপুর হয়ে পশ্চিম মেদিনীপুরে ফিরছিলেন। ঠিক তখনই বাঁকাদহ চেকপোস্ট সংলগ্ন এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে সামনের দিক থেকে আসা একটি পণ্য বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ছোট গাড়িটি। রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পণ্য বোঝাই লরিটি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দা এবং বিষ্ণুপুর থানার পুলিশ। জখমদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে উদ্ধার করে আনা হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছোট গাড়ির চালক ৪২ বছরের দীপক কুমার জানাকে মৃত বলে ঘোষণা করে। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা এলাকায় বলে জেনেছে পুলিশ। জখম ২ ব্যক্তির অবস্থার অবনতি হচ্ছে দেখে অন্যত্র পাঠানো হয়। ঘটনা কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
এই রাজ্যে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতির ঘটনা নেহাৎ কম নয়। দিনদশেক আগেই হাওড়ার বাগনানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশের গাড়ির পিছনে ধাক্কা দেয় লরি। একজন সাব-ইন্সপেক্টর ও একজন হোম গার্ডের মৃত্যু ১৬ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে দুর্ঘটনা। দুর্ঘটনায় আরও ২ পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন । আহতদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তার আগে, পঞ্চমীর ভোরবেলায় যেমন বাঁকড়ার জাপানি গেটের কাছে একটি ঘটনাটি ঘটে । আহত স্বামী-স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, গতকাল রাত এগারোটা নাগাদ বাঁকড়ার বাসিন্দা কার্তিককুমার গুপ্ত তার স্ত্রী এবং দুই শিশুকে নিয়ে গাড়িতে চেপে হাওড়া এবং কলকাতার মন্ডপ দর্শন করতে বের হন। সারারাত ঠাকুর দেখার পর আজ সকাল পাঁচটা নাগাদ যখন তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় হাওড়া আমতা রোডের ওপর জাপানি গেটের গাছে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ছোট লরিকে ধাক্কা মারে। এই দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। 

আরও পড়ুন:শীতের আমেজ টের পাচ্ছে মহানগর, কেমন কাটবে কলকাতার আজকের দিন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget