এক্সপ্লোর

Bankura: দুয়ারে সরকার শিবিরে এসে বাজ পড়ে অসুস্থ দশ

অসুস্থ ব্যক্তিদের দ্রুত নিটকবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের যথাযত চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে। 

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির। স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে লক্ষ্মীর বান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে দুয়ারে সরকার শিবিরে হাজির হচ্ছেন এলাকার অসংখ্য মানুষ। আর সেখানেই ঘটল বিপত্তি। আচমকা বজ্রাঘাতে অসুস্থ হয়ে পড়লেন শিবিরের লাইনে দাঁড়িয়ে থাকা দশ জন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা হাইস্কুলে। অসুস্থ ব্যক্তিদের দ্রুত নিটকবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের যথাযত চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে। 

জেলায় জেলায় বিভিন্ন শিবির করে চলছে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে আসা উপভোক্তা এবং আবেদনকারীদের লম্বা লাইন পড়ছে রোজ। এমনই দুয়ারে সরকার শিবিরের আয়োজন হয়েছিল বাঁকুড়ার এক নম্বর ব্লকের জগদল্লা হাইস্কুলে। স্থানীয় সূত্রে খবর, আর পাঁচটা দুয়ারে সরকার শিবিরের মতো এদিন সকাল থেকে উপভোক্তা থেকে আবেদনকারীদের লাইন পড়েছিল হাইস্কুলের মাঠে। কেউ এসেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জানাতে তো কেউ অন্য সরকারি প্রকল্পের সুবিধা নিতে। শিবির চলাকালীনই আচমকা বৃষ্টি নামে। বৃষ্টির সঙ্গে ওই হাইস্কুলে আচমকা বজ্রপাত হলে অসুস্থ হয়ে পড়েন লাইনে দাঁড়িয়ে থাকা প্রায় দশ জন ব্যক্তি। অসুস্থ ব্যক্তিদের মধ্যে চারজন মহিলা ও একজন পুরুষকে দ্রুত নিটকবর্তী আচুড়ি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুন - Bankura: রাজদরবারে দেড় কোটি টাকায় তৈরি পার্ক পুরসভাকে তুলে দিতে হচ্ছে রাজ পরিবারের হাতে

বর্ষাকাল শুরু হতেই দুয়ারে সরকার শিবিরে নানা অঘটনের খবর পাওয়া যাচ্ছে। সারা রাজ্যে বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হচ্ছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে হাজির হচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ। কিন্তু আবহাওয়ার কারণে এবং বৃষ্টিতে নাজেহাল অবস্থা হচ্ছে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের। কোথাও বৃষ্টিতে জল জমে নাজেহাল অবস্থা। তো কোথাও বজ্রপাতে আবেদনকারীদের অসুস্থতার খবর পাওয়া যাচ্ছে। 

আরও পড়ুন Bankura: জনসংযোগ জোরদার করতে বাঁকুড়ায় শুরু হল 'জনতার দরবার' কর্মসূচি

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget