এক্সপ্লোর

Bankura News: জমি দখল করে কাঠকল! কাঠগড়ায় শাসকদলের নেতা

TMC Leader: বাঁকুড়ার বেলিয়াতোড় বাজার এলাকার ঘটনা। অন্যের জায়গা জোর করে দখল করায় অভিযুক্ত তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ জয়ন্ত দাস।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: নিয়োগ থেকে গরু-কয়লা পাচারে নাম জড়িয়েছে দলের একের পর এক নেতার।  এ বার আরও এক তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে অন্যের জায়গা দখলের অভিযোগ উঠল। অন্যের জায়গা দখল করে তিনি কাঠের কল খুলেছেন বলে অভিযোগ। নেতার বিরুদ্ধে সরব স্থানীয় মানুষজন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। 

বাঁকুড়ার বেলিয়াতোড় বাজার এলাকার ঘটনা (Bankura News)। অন্যের জায়গা জোর করে দখল করায় অভিযুক্ত তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ জয়ন্ত দাস। অভিযোগ, বেলিয়াতোড় বাজার এলাকায় অন্যের জমি দখল করে কাঠকল তৈরি করেছেন তৃণমূল নেতা। এই ঘটনায় উত্তাল এলাকা। বিষয়টি নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছেন বিরোধীরাও। 

জমির পরিমাণ প্রায় সাড়ে ৫ কাঠা। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই জমি জবরদখল করে কাঠকল চালাচ্ছেন জয়ন্ত। শুধু জমি দখল নয়, তাঁর বিরুদ্ধে নিয়ম ভেঙে জঙ্গলের কাছাকাছি জায়গায় কাঠকল তৈরি করে চোরা কারবারে মদত দেওয়ারও অভিযোগ উঠেছে। জমির মালিক বলে নিজে পরিচয় দিয়েছেন দিলীপ মহন্ত নামের এক ব্যক্তি। তিনি বলেন, "আমার জায়গা জবরদখল করে রেখে দিয়েছেন তৃণমূলের নেতা। বিধায়কের ঘনিষ্ঠ উনি। কিছু বলতে গেলে হুমকি দেন। পুলিশের দ্বারস্থ হয়েছি। দেখি কী করে। এ ভাবে আর কত সহ্য করব!"

আরও পড়ুন: Rally Update: ১২ বছর পর রাজ্যের মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে পেরলো মিছিল, উঠল 'চোর' স্লোগান

শুধু তাই নয়, এলাকাবাসীর অভিযোগ, জঙ্গল থেকে চোরাই কাঠপাচারের সঙ্গেও যুক্ত তৃণমূল নেতা। এই মর্মে বন দফতরে অভিযোগ করেছেন স্থানীয়রা। এলাকার বাসিন্দা পঞ্চানন শূর বলেন, "জঙ্গলে কাঠ চুরি করে চোরা কারবারিরা। কাছাকাছি মিলে তা পাচার হচ্ছে। কী করে সরকারি সম্পদ পাচার হচ্ছে? কাছাকাছি মিল থাকা উচিত নয়।"

তাঁর বিরুদ্ধে দলের একাংশ ষড়যন্ত্র করছে বলে যদিও অভিযোগ করছেন অভিযুক্ত তৃণমূল নেতা। এ নিয়ে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ চলছে বলেও দাবি করেছেন তিনি। যদি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের ব্লক নেতৃত্ব। বড়জোড়ায় দলের ব্লক সভাপতি কালীদাস মুখোপাধ্যায় বলেন, "তৃণমূলের বহু নেতা-কর্মী ব্যক্তিগত ব্যবসা করছেন। স্বচ্ছতা থাকলে প্রমাণ করবেন। গোষ্ঠীদ্বন্দ্বের জিগির তোলা উচিত নয়।"

অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বন দফতর।  তৃণমূল নেতার বিরুদ্ধে বেলিয়াতোড় থানা ও বন দফতরে অভিযোগ দায়ের হয়েছে। তবে এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। বিষ্ণুপুরে বিজেপি-র জেলা সভাপতি বিল্বেশ্বর সিংহ বলেন, "আমরা ছাড়ব না। পুলিশের নাকের ডগায় সব ঘটছে। এ নিয়ে আন্দোলনে নামব। মানুষকে অবগত করব আমরা।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget