এক্সপ্লোর

Bankura News: সভার মধ্যেই ছদ্মবেশে অভিষেকের কাছে নালিশ, এবার অনশনের হুমকি তৃণমূল কর্মীর

TMC:সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা আশিস দে। তিনি বলেন, 'সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমার রাজনৈতিক অবস্থান নষ্ট করতে চাইছে।'

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ছদ্মবেশে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে। অভিযোগ জানিয়েছিলেন, দলীয় নেতার বিরুদ্ধে। তাতেও কোনও কাজ না হওয়ার অভিযোগে এবার অনশনের হুমকি দিলেন ওন্দার তৃণমূলকর্মী প্রিয়াঙ্কা গোস্বামী। নাটক বলে কটাক্ষ দলীয় নেতৃত্বের। 

অভিযোগকারী তৃণমূলকর্মী (TMC Worker) প্রিয়ঙ্কা গোস্বামী বলেন, '৭ দিনের মধ্যে আমি যদি ন্যায় না পাই, তাহলে আমরা, যতজন আমাদের ক্যান্ডিডেট আছে, সবাইকে নিয়ে বিডিও অফিসের সামনে আমি অনশনে বসব। এই অনশনে আমি জল গ্রহণও করব না। এই অনশন চলাকালীন যদি আমার মৃত্যু হয়, সেই মৃত্যুর জন্যা দায়ী থাকবে অরূপ খাঁ, উত্তম বিট, আশিস, দে, দোলন প্রামাণিক, তাপস কালিন্দী, মানস দে, শুভঙ্কর পাল, রাজীব বারিক। এঁরা প্রত্যেকে দায়ী থাকবেন। যতজন আছে। যতজন অত্যাচার করেছেন।'

কাজ হয়নি ছদ্মবেশে। ৭ দিনেও নেওয়া হয়নি কোনও ব্যবস্থা। এই অভিযোগে এবার অনশনের হুমকি দিলেন তৃণমূলকর্মী প্রিয়াঙ্কা গোস্বামী। গত ১২ এপ্রিল বাঁকুড়ার ওন্দায় সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা ছেড়ে যখন বেরিয়ে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তখনই তাঁর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এক মহিলা। পরনে ছিল আকাশি নীল পাড় সাদা শাড়ি। সেই শাড়িতে লাগানো রয়েছে তৃণমূলের ব্যাজ। গলায় ছিল তুলসির মালা। কপালে ছিল চন্দনের টিপ।

কী অভিযোগ:
প্রিয়াঙ্কার দাবি, প্রাক্তন ব্লক তৃণমূল সহ সভাপতি আশিস দে-কে স্বেচ্ছাসেবী সংস্থায় চাকরি করে দেওয়ার জন্য ৯৫ হাজার টাকা দিয়েছিলেন। ৫ মাস পর চাকরি চলে যায় তাঁর। তৃণমূল নেতা আশিস দে জানিয়ে দেন, টাকা ফেরত পাবেন না। অভিযোগকারীর দাবি, সব জায়গায় অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি। তাই ছদ্মবেশে গিয়েছিলেন অভিষেকের কাছে। অভিযোগ, তাতেও কাজ হয়নি। প্রিয়ঙ্কা গোস্বামী বলেন, 'অভিষেককে জানিয়েছিলাম, কোনও সুরাহা হয়নি। এত দুর্নীতির প্রমাণ দেওয়া সত্বেও কী করে আশিস দে কে জেনারেল সেক্রেটারির পদ দেওয়া হয়?' প্রতিবাদে বুধবার ওন্দায় প্রতারিতদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখান প্রিয়াঙ্কা। 

যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা আশিস দে। তিনি বলেন, 'সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমার রাজনৈতিক অবস্থান নষ্ট করতে চাইছে। বিজেপির বিরুদ্ধে আমি লড়াই করছি। তাই বিজেপির সাহায্যে এমন কাজ করার চেষ্টা করছে।' অভিযুক্তর পাশেই দাঁড়িয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহ সম্পাদক ভবানী মোদক বলেন, 'নাটক করছেন। রাজ্য নেতৃত্ব নিশ্চয়ই ব্যবস্থা নেবে।'

এনিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপির (BJP) বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিল্বেশ্বর সিংহ। পঞ্চায়েত ভোটের আগে দলীয় নেতার বিরুদ্ধে তৃণমূলকর্মীর অভিযোগ ঘিরে সরগরম বাঁকুড়ার ওন্দা।

আরও পড়ুন: ফের প্রকাশ্যে অসন্তোষ, স্থগিত কমিটি তৈরি, এবার বিষ্ণুপুরে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget