এক্সপ্লোর

Kolkata News: SSKM হাসপাতালে বিতর্কিত স্যালাইনের পাহাড় !

Banned Saline In SSKM: প্রসূতি মৃত্যুর পরেও SSKM-এ এখনও পড়ে আছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল কোম্পানির তৈরি পেটি পেটি স্যালাইন ! নিষিদ্ধ স্যালাইন কীভাবে ব্যবহার হচ্ছিল শহরের নামজাদা হাসপাতালে?

কলকাতা:  SSKM-এ এখনও পড়ে আছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল কোম্পানির তৈরি পেটি পেটি স্যালাইন। এর মধ্যেই নতুন কোম্পানির স্যালাইন এসে পৌঁছেছে হাসপাতালে। হাসপাতালের কর্মীরা বলছেন, এতদিন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি রিঙ্গার ল্যাকটেটই ব্যবহার করা হত নিষিদ্ধ স্যালাইন কীভাবে ব্যবহার হচ্ছিল শহরের নামজাদা সুপার স্পেশালিটি হাসপাতালে ? SSKM কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

গত ৭ তারিখ স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি বলছে, এই RL-কে এক্ষুনি বন্ধ করতে হবে এবং লোকাল পারচেজ করে RL সরবরাহ করতে হবে। কিন্তু, তা সত্ত্বেও এই মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পরেও এই যে হাসপাতাল, স্বাস্থ্য দফতরের যে ঘুম ভাঙেনি প্রমাণ সেটা আজকেও রোগীদের, প্রসূতি মা যাদের সিজার হচ্ছে সেই মায়েদের সেই RL ব্য়ানড হয়ে যাওয়া পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালের RL ব্যবহার হচ্ছে। 
 
একই ছবি কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার মেডিক্য়াল কলেজ থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্য়াল কলেজ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ। অভিযোগ শনিবারও এভাবেই রোগীদের দেওয়া হয়েছে 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল্সের 'রিঙ্গার ল্যাকটেট স্যালাইন'। ডায়মন্ড হারবার মেডিক্য়াল কলেজ MSVP তন্ময় পাঁজা বলেন, স্বাস্থ্যভবন থেকে পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক্যালের সব ফ্লুইড বন্ধ রাখার নির্দেশ এসেছে সপ্তাহখানেক আগে। আজও নির্দেশ এসেছে। হাসপাতালের সব ওয়ার্ডে নির্দেশ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। 
 
এই পরিস্থিতিতে  গত শনিবার স্বাস্থ্য দফতরের তরফে একটি নির্দেশিকায় বলা হয়েছে, যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে এবং ল্যাব টেস্টের রিপোর্ট আসছে ততক্ষণ ব্যবহার করা যাবে না ওই সংস্থার ওষুধ। OSD ও স্পেশাল সেক্রেটারি  অনিরুদ্ধ নিয়োগী বলেন, নির্দেশ দেওয়া হয়েছে যাতে পরবর্তী নির্দেশ না পর্যন্ত এই ওষুধ ব্য়বহার না করা হয়। স্টক যাতে ব্য়বহৃত না হয়।

কর্ণাটক সরকার যাকে প্রায় দেড় মাস আগে কালো তালিকাভুক্ত ঘোষণা করেছিল। ১০ ডিসেম্বর উৎপাদন বন্ধের নির্দেশ জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। ৭ জানুয়ারি নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ্য দফতর। তারপরও সেই স্য়ালাইন ব্যবহার হল কী করে? তবে কি 'বিষাক্ত' স্যালাইনের 'স্টক ক্লিয়ারেন্স' চলছিল? প্রশ্ন চিকিৎসকদের একাংশের।

আরও পড়ুন, স্যালাইনকাণ্ডে কড়া বার্তা মুখ্যসচিবের, 'প্রসূতির মৃত্যুতে কাউকে ছাড় নয়, মুচলেকা লিখিয়ে নিলে...'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

West Bengal News Live: ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Malda News: 'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
CPM News: প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির
প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget