এক্সপ্লোর

Barasat Teacher Blackmailed : 'পাক নম্বর' থেকে ব্ল্যাকমেল বারাসাতের শিক্ষিকাকে, অশ্লীল ছবি পাঠিয়ে চাওয়া হল বিরাট টাকা !

North 24 Pargana News : + 92 দিয়ে নম্বরটি শুরু। ধারণা করা হচ্ছে,  একটি পাকিস্তানি কোড নম্বর। তবে কি শিক্ষিকার কাছে whatsapp বার্তাগুলি পাকিস্তান থেকে পাঠানো হয়েছে?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : হোয়াটসঅ্যাপে পরপর ভরে গেল অশ্লীল ছবিতে। মোবাইলে চোখ রেখে বুকটা ছ্যাঁৎ করে উঠল প্রধান শিক্ষিকার। সব ছবিই প্রাক্তন ছাত্রীদের।  আঁতকে ওঠেন শিক্ষিকা। কিছুক্ষণ পরই বুঝতে পারেন এটা একটা বড় ফাঁদ। অশ্লীল ছবিতে বসানো হয়েছে প্রাক্তন ছাত্রীদের মুখ। শুধু তাই নয়। সেই ছবি দেখিয়ে চাওয়া হচ্ছে মোটা টাকা। আতঙ্কে থানার দ্বারস্থ হয়েছেন বারাসাতের স্কুলের শিক্ষিকা।  

বৃহস্পতিবার ঘটে এই ঘটনা । দুপুর নাগাদ বারাসাতে প্রধান শিক্ষিকার হোয়াটসঅ্যাপে কিছু অশ্লীল ছবি আসে।  সেই অশ্লীল ছবির বিনিময়ে টাকাও দাবি করা হয়। তিনি বুঝে যান ব্ল্যাকমেলের শিকার হতে চলেছেন তিনি।  একটি নির্দিষ্ট নম্বর থেকে আসে এই হোয়াটসঅ্যাপ নম্বরে। ছবির সঙ্গে কুৎসিত ভাষায় গালিগালাজও করা হয়। সেখানে প্রধান শিক্ষিকার কাছে হুমকি আসে। যদি টাকা না দেওয়া হয় তাহলে ছবিগুলি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। 

এই ঘটনার পর তিনি দেরি না করে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। + 92 দিয়ে নম্বরটি শুরু। ধারণা করা হচ্ছে,  একটি পাকিস্তানি কোড নম্বর। তবে কি শিক্ষিকার কাছে whatsapp বার্তাগুলি পাকিস্তান থেকে পাঠানো হয়েছে? পুলিশের ধারণা, যে পাঠিয়েছে মেসেজগুলি, সে শিক্ষিকাকে ভালভাবে চেনে। প্রশ্ন উঠছে, পাক ফোন নম্বর যার কাছে আছে, সে কীভাবে বারাসাতের প্রধান শিক্ষিকা সম্পর্কে এত ভাল জানে?                            

বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়েরের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শিক্ষিকা।  তিনি জানান, এই অশ্লীল কাজকর্মের সঙ্গে যিনি যুক্ত তার কঠিন শাস্তি চান তিনি । এরকম ঘটনা যাতে অন্য কারো সঙ্গে না ঘটে তার জন্য খুব দ্রুততার সঙ্গে গ্রেফতারের দাবিও জানিয়েছেন প্রধান শিক্ষিকা । 

কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তদন্ত করে দেখছে পুলিশ। তারা কি পাকিস্তানের কেউ ? দ্রুত দোষীদের ধরার চেষ্টা চালানো হচ্ছে।  

আরও পড়ুন : 

বঙ্গ জুড়ে দুর্যোগ, কলকাতায় আসছে ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলায় বিশেষ সতর্কতা? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget