এক্সপ্লোর

Dilip Ghosh: আহত তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে দিলীপ ঘোষ, কথা পরিবারের সঙ্গেও

BJP Dilip Ghosh: এদিন তাঁকে দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজ ও  হাসপাতালে আসেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: লোকসভা ভোট (Lok Sabha Election) শুরু হয়েছে রাজ্যে (West Bengal)। ৭ দফায় ভোট চলবে এ রাজ্যে।  এদিকে এর মধ্যেই সুজাপুর এলাকায় তৃণমূল (TMC) কর্মীকে মারধরের ঘটনা ঘটেছে। আর সেই জখম তৃণমূল কর্মীকে দেখতে গেলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।   

গলসীর মনোহর সুজাপুর এলাকার বাসিন্দা স্বপন মল্লিক ইদের আগেরদিন রাতে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার সময় তাকে বাইক থেকে নামিয়ে লাঠি রড দিয়ে মারা হয়। এমনকি ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন তৃণমূল কর্মী স্বপন মল্লিক। অভিযোগ ১০০ দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির প্রতিবাদ করায় তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন মারধর করে তাঁকে।  

এখনও পর্যন্ত এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এদিন তাঁকে দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজ ও  হাসপাতালে আসেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। শনিবার সকাল দশটা নাগাদ তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। জরুরী বিভাগের এক তলায় ভর্তি রয়েছেন স্বপন মল্লিক, তার সঙ্গে কথা বলার পাশাপাশি তার পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন তিনি।

আরও পড়ুন, নদিয়ার কালীগঞ্জের দেবগ্রামে বিস্ফোরণ, টুকরো হয়ে উড়ে গেল দোকানোর শাটার

বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, একশো দিনের টাকা চুরি ,শৌচালয় ,আবাস যোজনার টাকা লুঠ হওয়ার প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে। তিনি তৃণমূল করেন, মারধর করেছে তৃণমূলেরই লোকজন।                               

এর আগে ইদের দিনে তৃণমূলের একটি সভায় উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। বিজেপি নেতার কথায়, "আমাকে ডাকেন তাঁরা, শরবত খেতে দেন, বলেন বসুন, ওদের ক্যাম্পে গিয়ে বসি, শুভেচ্ছা বিনিময় করি, কোলাকুলি করি। ওদের মাইকে ভাষণ দিয়ে বলি সম্প্রীতির ভালোবাসার ইদ, গাজন, নীল এবং বাংলা নববর্ষ, রামনবমী আসছে সমস্ত অনুষ্ঠান যেন সৌহার্দ্য পূর্ণ পরিবেশে পালন হয়"।                                         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
Suvendu Adhikari : 'নতুন যে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে...', মন্ত্রিসভার বৈঠকের পর বড় সিদ্ধান্তের ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : 'নতুন যে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে...', মন্ত্রিসভার বৈঠকের পর বড় সিদ্ধান্তের ঘোষণা মুখ্যমন্ত্রীর...
West Bengal: মদের দোকান থেকে কয়েকলক্ষ টাকা চুরি, মদের বোতল, কিসমিস ও খেজুর নিয়ে চম্পট!
মদের দোকান থেকে কয়েকলক্ষ টাকা চুরি, মদের বোতল, কিসমিস ও খেজুর নিয়ে চম্পট!
Kajal Sheikh : মমতা-পন্থী শোভনদেবের কাছ থেকে খেলেন মিষ্টি, এবার জল্পনা বাড়ালেন ঋতব্রত-পন্থী এই বিধায়ক
মমতা-পন্থী শোভনদেবের কাছ থেকে খেলেন মিষ্টি, এবার জল্পনা বাড়ালেন ঋতব্রত-পন্থী এই বিধায়ক

ভিডিও

Arnab Cyclone Update News | ঝোড়ো হাওয়ায় অন্ধ্র-ওড়িশার উপকূলে উপড়ে গেছে বহু গাছপালা
Ritabrata Banerjee |
Sumit Roy | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়কে আনা হল আলিপুর আদালতে
Indranil Sen Arrest News | ইন্দ্রনীল সেনকে CGO কমপ্লেক্স থেকে লালবাজার নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ
ED Investigation: পুজো পরিক্রমার নামে প্রতারণার অভিযোগ, সল্টলেকে ফের ED দফতরে Indranil Sen

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget