এক্সপ্লোর

Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?

বারুইপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও নৃশংসভাবে খুন! ঘটনার ৩ দিনের মাথায়, এনকাউন্টারে মৃত্য়ু হল অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এই ঘটনায় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানালেন নিহত নাবালিকার বাবা। 

পার্থপ্রতিম ঘোষ, বারুইপুর :  এনকাউন্টারে মৃত্য়ু হল বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন-খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। আর এই ঘটনায় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানালেন নিহত নাবালিকার বাবা। 

পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার রাত ১২টা ৪৫ নাগাদ অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল বারুইপুর থানা। অভিযোগ, সেই সময় পুলিশের থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। সূত্রের দাবি, পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও ছোড়ে প্রভাস মণ্ডল। পাল্টা গুলিতে জখম হয় অভিযুক্ত। বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে নিহত নাবালিকার বাবা বলেন, 'পুলিশের উপর ভরসা আছে। সরকারের উপর আস্থা আছে, সম্পূর্ণ ভরসা আছে।  সিএম কাল কথা দিয়েছেন যেভাবে, যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, খুব খুশি, অত্যন্ত খুশি। সিএম-এর উপর পুরো ভরসা আছে আমাদের। পুলিশের উপর পুরো ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না কোনওদিন। তদন্তে খুশি। আরও যারা আছে ধরা পড়বে। অপরাধীরা শাস্তি পাক, সেটাই চাই। দাদার উপর আমাদের পুরো ভরসা আছে। আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তাঁকে আমরা দাদাই বলি। তাঁর উপর পুরো ভরসা আছে।  আমি কঠোর ভাবে সাজা চেয়েছি। দাদা বলল, তুমি শুধু আমার কাজ দেখে নাও । সত্যি দাদার উপর আমার ভরসা আছে খুব। ' 

এই প্রসঙ্গে নিহত নাবালিকার এক আত্মীয়ও বলেন, “ ( মুখ্যমন্ত্রী ) আশ্বস্ত করেছেন ন্য়ায় বিচার হবে এবং যেটা ক্য়াপিটাল পানিশমেন্ট সেই প্রসেসটা উনি করবেন। এই ঘটনার সঙ্গে জড়িত যারা, তাদেরকে উনি বিচারের আওতায় আনবেন।”  

পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার গভীর রাতে, পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারী আধিকারিক-সহ ৯-১০ জন পুলিশ কর্মী। অভিযোগ, আচমকা এক পুলিশ কর্মীর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস মণ্ডল। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও ছোড়ে সে।পুলিশ সূত্রে দাবি, তাঁদের দিকে বন্দুক তাক করে পালানোর চেষ্টা করে প্রভাস। এরপরই আত্মরক্ষা করতে পাল্টা গুলি চালায় পুলিশ। সূত্রের খবর, দু রাউন্ড গুলি ছোড়া হয়। প্রভাস মণ্ডলের বুকের নীচের দিকে এবং পেটে গুলি লাগে। তাতেই মৃত্যু হয় তাঁর।                  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget