এক্সপ্লোর

Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?

Santanu Mondal BJP: বারুইপুরের ঘটনায় সোশাল মিডিয়ায় উঠে এসেছে শান্তনু মণ্ডল নামে এক বিজেপি নেতার কথা। অনেকে অভিযোগ করছেন, তিনি নাকি এক অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সত্যি কি তাই?

বারুইপুর: নাবালিকার যৌন নির্যাতন এবং খুনের ঘটনার পর সোশাল মিডিয়ায় শান্তনু মণ্ডল নামে এক বিজেপি নেতার কথা উঠে এসেছে। কেউ কেউ অভিযোগ করেছেন, বিজেপি নেতা শান্তনু মণ্ডল নাকি এক অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু, ইতিমধ্য়ে যেসব ভিডিও সামনে এসেছে এবং সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা কিন্তু উল্টো কথা বলছে। ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে শোনাও গিয়েছে যে, অভিযুক্তকে মারধর না করে পুলিশের হাতে তুলে দিতে বলেছিলেন শান্তনু মণ্ডল।

আরও পড়ুন: ৭ তারিখ থেকে দুর্যোগ শুরু উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি কবে? কোন কোন জেলা ভাসবে বললেন আবহাওয়াবিদ

বারুইপুরের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব সকলেই। এর মধ্য়েই সোশাল মিডিয়ায় উঠে এসেছে শান্তনু মণ্ডল নামে এক বিজেপি নেতার কথা। কেউ কেউ অভিযোগ তুলতে শুরু করেছেন, বিজেপি নেতা শান্তনু মণ্ডল নাকি এক অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিষয়টা আসলেই কি তাই?

ইতিমধ্য়ে যেসব ভিডিও সামনে এসেছে এবং সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা কিন্তু উল্টো কথা বলছে। সেখানে দেখা যাচ্ছে, শান্তনু মণ্ডলই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। এমনই এক ভিডিওতে শান্তনু মণ্ডলকে বলতে শোনা যায়, "মুখ্যমন্ত্রীকে আবেদন করব যাতে এই রকম জানোয়াররা সমাজের বুকে চলতে না পারে। আর কিছু ভাষা নেই।"

সোশাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে, শান্তনু মণ্ডল ফোনের অপর প্রান্তে থাকা এক ব্য়ক্তিকে বলছেন, অভিযুক্তকে না মেরে থানার হাতে তুলে দিতে। ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা গিয়েছে এক অভিযুক্তকে ধরে নিয়ে যাচ্ছেন শান্তনু মণ্ডল। এখানে তাঁকে বলতে শোনা যায়, "কাল আমার ফেসবুকে একটা মেয়ের মিসিংয়ের জন্য় পোস্ট করেছিলাম। আজ একটা আসামীকে প্রথমে জেরা করার জন্য় ধরা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করার পরে অনেক তৎপরতার সঙ্গে ওকে  নিয়ে স্পটে এসেছিলাম। মর্মান্তিক ঘটনা বাচ্চাটাকে নৃশংসভাবে ** করে, মার্ডার করেছে। বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল। পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন। ওকে ধরেছি। এরকম সমাজের কীট-পতঙ্গগুলোকে কী করা উচিত আপনি দেখুন। একটা বাচ্চা ১২ বছর বয়সের, আপনি ভেবে দেখুন, ভেবে দেখুন একবার। এই জানোয়ারগুলোর কী করা উচিত।"

এখান থেকে অভিযুক্তকে টোটোয় বসিয়ে নিয়ে যান শান্তনু মণ্ডল। আরেকটি ভিডিওতে ছবিতে দেখা যায়, থানার সামনে দাঁড়িয়ে বিজেপি নেতা শান্তনু মণ্ডল বলছেন, কীভাবে অভিযুক্তর হদিশ মিলেছে এবং পুলিশের সাহায্য়ে তাঁকে ধরা হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, "প্রতিবেশীদের তৎপরতার সঙ্গে কিছু CCTV ফুটেজ আমরা চেক করি। চেক করার পর দেখা যায়, ওখানে একজন ব্য়ক্তি ওই বাচ্চাটাকে নিয়ে যায়। আমরা খোঁজ করার পর ওই ব্য়ক্তির খোঁজ পাই। খোঁজ পাওয়ার পর পুলিশের দ্বারস্থ হয়ে আমরা ক্য়াম্পে তুলে আনি। ক্য়াম্পে তুলে আনার পর ওনাকে জিজ্ঞাসাবাদের মধ্য়ে উনি ভেঙে পড়েন এবং বলতে বাধ্য় হয়। ক্রাইম স্পটে নিয়ে যাওয়ার পর প্রেসার করা হয়, প্রেসার করার পর তখন ও বাচ্চাটার লাশটা উদ্ধার করে।"

এরপরও বিজেপি নেতা শান্তনু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, "আমাদের দলের কোনও কর্মী এই কাজ করতে পারে না। কাউকে এই ভাবে ছড়িয়ে নিয়ে যেতে পারে না। আসামী, অপরাধীদের ছড়িয়ে নিয়ে যাবে এটা সম্ভব নয়। গণপিটুনিতে সম্ভবত একজন বা দুজনের মৃত্যু হয়েছে। পুরোটাই পুলিশ তদন্ত করে দেখবে। এদিকে, মঙ্গলবার বারুইপুর যাচ্ছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Advertisement

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget