Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে খুন-ধর্ষণের ঘটনায় ৭০০ পাতার চার্জশিট দিল পুলিশ, কাদের নাম রয়েছে ?
Baruipur Incident Police Chargesheet: বারুইপুরে নাবালিকাকে খুন-ধর্ষণের ঘটনায় চার্জশিট দিল পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে নাবালিকাকে খুন-ধর্ষণের ঘটনায় চার্জশিট দিল পুলিশ। চার্জশিটে এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডল-সহ চারজনের নাম রয়েছে। বারুইপুরে নাবালিকার খুন-ধর্ষণের ঘটনার ৫৭ দিনের মাথায়, এবার ৭০০ পাতার চার্জশিট দিল পুলিশ।
আরও পড়ুন, যাদবপুরে ফের মোছা হল ক্যাম্পাসের ভিতরের দেওয়াল লিখন
বারুইপুরে নাবালিকার ধর্ষণ-খুনের মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট
বারুইপুরে নাবালিকার ধর্ষণ-খুনের মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট দিল পুলিশ। এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডল-সহ ৪ জনের নাম রয়েছে চার্জশিটে। পকসো আইনে ধর্ষণ ও খুনের ধারায় চার্জশিট দেওয়া হয়েছে।বারুইপুরে নাবালিকার ধর্ষণ-খুনের মামলায় চার্জশিট দিল পুলিশ। ঘটনার ৫৭ দিনের মাথায় বারুইপুর আদালতে পেশ করা হল চার্জশিট। যেখানে নাম রয়েছে এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডল-সহ ৪ জনের।
বারুইপুরের পুকুর থেকে উদ্ধার হয়েছিল নাবালিকার বস্তাবন্দি দেহ
৫ জুলাই বারুইপুরের পুকুর থেকে উদ্ধার হয়েছিল নাবালিকার বস্তাবন্দি দেহ, এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নাবালিকার দেহ রাস্তায় রেখে চলে বিক্ষোভ। কাঠের গুঁড়ি ফেলে বন্ধ করে দেওয়া হয় রাস্তা। জ্বালানো হয় টায়ার। এরই মধ্যে গণপিটুনিতে মৃত্য়ু হয় একজনের। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করেও ইট, কাচের বোতল ছোড়া হয়। সামনে আসে এই সিসি ক্যামেরার ফুটেজ। যেখানে ঘটনার আগের মুহূর্তে নাবালিকার সঙ্গে হেঁটে যেতে দেখা যায় অভিযুক্ত প্রভাস মণ্ডলকে।
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ
সেসময় মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি বলেছিলেন, শুধু ধর্ষণ খুনের ঘটনা নয়, এর পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে যে অশান্তি ও বিশৃঙ্খলার জন্ম নিয়েছে এবং এর সঙ্গে জড়িতদের সবার কড়া শাস্তি হবে। ওই ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই ওই ঘটনায় গ্রেফতার একাধিক জনকে গ্রেফতার করা হয়েছিল।
প্রায় ৭০০ পাতার চার্জশিটে নাম রয়েছে ৪ জনের
পুলিশ সূত্রে খবর, এই প্রভাস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেই, নাবালিকার মৃতদেহের খোঁজ মেলে। তিন দিনের মাথায় পুনর্নির্মাণের সময় আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করলে, এনকাউন্টারে মৃত্য়ু হয় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের।পুলিশের দেওয়া প্রায় ৭০০ পাতার চার্জশিটে নাম রয়েছে এই প্রভাস মণ্ডল-সহ ৪ জনের। পকসো আইনে ধর্ষণ ও খুনের ধারায় চার্জশিট দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে খবর, বারুইপুরে ধর্ষণ-খুনের ঘটনায় বেশ কিছু ফরেন্সিক, ব্যালেস্টিক ও ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট এখনও আসেনি। রিপোর্টগুলি আসার পরে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে বলে খবর সূত্রের।
Before You Go
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল





















